২৯০ এমপির শপথের বৈধতা নিয়ে রিট, ২৫ জুলাই শুনানি
, ২৪ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৪ জুন, ২০২৩ খ্রি:, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর ২৯০ জন এমপির শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দাখিলকৃত রিট খারিজের বিরুদ্ধে লিভ টু আপিল শুনানির জন্য ২৫ জুলাই দিন ধার্য্য করা হয়েছে। গতকাল সংক্ষিপ্ত শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারক এম ইনায়েতুর রহিম এ আদেশ দিয়েছে।
এর আগে ১১ জুন ব্যারিস্টার খোকন চার বছর ধরে থেমে থাকা আবেদনের শুনানির উদ্যোগ নেন। তিনি রোববার শুনানির জন্য আবেদনটি চেম্বার জজের আদালতে উপস্থাপন করেন।
২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচিত একাদশ জাতীয় সংসদের ২৯০ সদস্য ২০১৯ সালের ৩ জানুয়ারি শপথ গ্রহণ করেন। এর আগে ২০১৪ সালের ৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের সদস্যরা শপথ নেন। সে বছর ২৯ জানুয়ারি দশম জাতীয় সংসদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
সংবিধানের ৭২ (৩) অনুচ্ছেদ অনুসারে সংসদের মেয়াদ গণনা হবে প্রথম বৈঠক থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত। এ হিসেবে ২০১৯ সালের ২৯ জানুয়ারি পর্যন্ত দশম জাতীয় সংসদের মেয়াদ থাকার কথা। দশম জাতীয় সংসদের সদ স্যরা পদত্যাগের আগে এবং ওই সংসদের মেয়াদ শেষের আগে ২০১৯ সালের ৩ জানুয়ারি একাদশ জাতীয় সংসদের ২৯০ সদস্যর শপথ গ্রহণ বৈধ হয়নি এই যুক্তিতে বিএনপিপন্থী আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ হাইকোর্টে রিট করেন। ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই রিট খারিজ করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাজধানীতে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৮
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এক নজরে মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শিক্ষা প্রতিষ্ঠানে জাল সনদ, ভুয়া নিয়োগসহ বিস্তর আর্থিক অনিয়ম
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গত মাসে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানে হামলার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সমালোচনার মুখে নতুন বিবৃতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের!
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত, আহত ৭
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরানের হামলায় তেল আবিবে ৪০ ভবন ধ্বংস
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হুমকি
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আমি দায়িত্বে থাকাকালে কতজন গুম হয়েছিল, তা বলতে পারব না’
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে হত্যার কথা যেন আর শুনতে না হয়, ভারতীয় হাইকমিশনারকে স্বরাষ্ট্রমন্ত্রী
০২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)