২৭ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
, ২৮ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ১৭ এপ্রিল, ২০২৬ খ্রি:, ০৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার প্রেক্ষিতে ২৭ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি করেছে ইরান। যুদ্ধ থামিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে তারা এ অর্থ দাবি করেন।
জাতিসংঘে নিযুক্ত তেহরানের প্রতিনিধি গত মঙ্গলবার বলেন, পাঁচটি উপসাগরীয় দেশকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। তার অভিযোগ, ইরানের ওপর হামলা চালানোর জন্য তাদের ভূখ- ব্যবহার করা হয়েছে।
ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি মঙ্গলবার রাশিয়ার আরআইএ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি প্রাথমিক হিসাব অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের প্রায় ২৭ হাজার কোটি ডলারের প্রত্যক্ষ ও পরোক্ষ ক্ষতি হয়েছে। তিনি ক্ষতির বিস্তারিত কোনো তথ্য দেননি। তিনি আরও বলেন, গত সপ্তাহে পাকিস্তানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনায় ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারীদের সঙ্গে যেকোনো ভবিষ্যৎ আলোচনায়ও বিষয়টি উত্থাপন করা হবে।
ইরান সরকার বলেছে, সামরিক ভবন ছাড়াও তেল ও গ্যাস স্থাপনা, পেট্রোকেমিক্যাল কোম্পানি, ইস্পাত কারখানা এবং অ্যালুমিনিয়াম কারখানায় বারবার হামলার পর ইরানের গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোগুলোতেও ব্যাপক হামলা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তারা এখনও খতিয়ে দেখছে। এগুলো সম্পূর্ণরূপে পুনর্নিমাণ করতে কয়েক বছর সময় লাগবে। সেতু, বন্দর ও রেল নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র এবং বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রও সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের বিমান চলাচল বিষয়ক সংস্থার সচিব মাগসুদ আসাদি সামানি ইরানি গণমাধ্যমকে জানিয়েছেন, ৬০টি বেসামরিক বিমান অচল হয়ে পড়েছে, যার মধ্যে ২০টি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। গত ৪০ দিনের যুদ্ধে তাদের মোট ক্ষতির পরিমাণ ১৯ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। তেহরান, তাবরিজ, উরমিয়া এবং খোররামাবাদসহ দেশের বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, কন্ট্রোল টাওয়ার এবং হ্যাঙ্গারগুলোতে হামলা হওয়ায় সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)