আক্বাঈদ
২৭. প্রসঙ্গ: ইসলাম উনার নামে ব্লাসফেমী আইন চাওয়া হারাম
, ২৩ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৬ মার্চ, ২০২৩ খ্রি:, ৩০ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
বাতিলপন্থীদের বক্তব্য: তারা মুরতাদদের শাস্তি প্রদানে ব্লাসফেমী আইন চেয়ে থাকে। এই আইন জারীর জণ্যে তারা পূর্বে আন্দোলন করেছে, এখনো করছে।
দ্বীন ইসলাম উনার ফতওয়া: ব্লাসফেমী আইন ইহুদী-নাছারাদের প্রবর্তিত আইন। এই আইন চাওয়ার অর্থই হলো, ইসলামকে নাক্বিছ বা অপূর্ণ মনে করা। অথচ মহান আল্লাহ পাক তিনি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। মুরতাদের শাস্তির বিধানসহ সকল বিষয়েরই ফায়ছালা ইসলামে রয়েছে। সুতরাং মুসলমানদের জন্যে ব্লাসফেমী আইন চাওয়া এবং তা কার্যকর করার জন্য আন্দোলন করা হারাম ও কুফরী।
[এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত-এর ১৬, ৮২, ৮৩, ১০৬ ও ১০৭তম সংখ্যাগুলো পাঠ করুন]
[দলীলসমূহঃ তাফসীরে রুহুল মায়ানী, ইবনে কাছীর, খাযিন, কবীর, বুখারী শরীফ, আবূ দাঊদ, মিশকাত, মুযাহিরে হক্ব, আউনুল মা’বুদ, Nwe book of knowledge World book, Encyclopaedia Britannica, Encyclopaedia Americana ইত্যাদি]
২৮. প্রসঙ্গ: ইসলাম উনার নামে কুশপুত্তলিকা দাহ করা হারাম
বাতিলপন্থীদের বক্তব্য: সরকারকে ভয় দেখানোর উদ্দেশ্যে কুশপুত্তলিকা দাহ করা জায়িয। কেননা, নবীজি কাফিরদের ভয় দেখানোর উদ্দেশ্যে খেজুর গাছ পুড়িয়েছেন বা দাহ করেছেন। নাঊযুবিল্লাহ!
দ্বীন ইসলাম উনার ফতওয়া: কুশপুত্তলিকা বানানো ও দাহ করা উভয়টিই হারাম ও নাজায়িয। কেননা, এটা সম্পূর্ণই বিধর্মীদের আমল ও পদ্ধতি। কুশপুত্তলিকা দাহ করাকে খেজুর গাছ পোড়ানোর সাথে ক্বিয়াস করা সুস্পষ্ট কুফরী। কেননা, খেজুর গাছ মূর্তি নয়। পক্ষান্তরে কুশপুত্তলিকা দাহ হচ্ছে মূর্তি তৈরী করা ও তা পোড়ানো যা হিন্দুদের খাছ আমল। আর এটি খীষ্টানদেরও আমল, যা মুসলমানদের জন্যে অনুসরণ করা হারাম।
[এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত-এর ৯, ৬২, ৬৩, ৮২, ৯৭, ১০৫ ও ১০৬তম সংখ্যাগুলো পাঠ করুন]
[দলীলসমূহঃ তাফসীরে আহকামুল কুরআন, কুরতুবী, বুখারী শরীফ, মুসলিম, মিশকাত, আকাইদে নছফী, তাকমীলুল ঈমান, দুররুল মুখতার, আলমগীরী, বাহরুর রায়িক্ব, হিদায়া, E Brewers Dictinary, Oxford Dictionary ইত্যাদি]
২৯. প্রসঙ্গ: ছবি, টেলিভিশন, ভিসিআর, ভিডিও ইত্যাদি সবই হারাম
বাতিলপন্থীদের বক্তব্য: তারা তাদের পত্রিকা ও বক্তৃতায় লিখে থাকে এবং বলে থাকে যে, টেলিভিশন, ভি.সি.আর, ভিডিও, নাটক, নোভেল ইত্যাদি সবই জায়িয। আর তাদের অনেকেরই ছবি পেপার-পত্রিকায় তাদের ইচ্ছা ও চাহিদা অনুযায়ী ছাপা হয়।
দ্বীন ইসলাম উনার ফতওয়া: কুরআন শরীফ, সুন্নাহ্ শরীফ, ইজমা ও ক্বিয়াসের দৃষ্টিতে টেলিভিশন, ভি.সি.আর, ভিডিও ইত্যাদি দেখা এবং ছবি তোলা, আঁকা, রাখা ইত্যাদি হারাম ও নাজায়িয। বুখারী শরীফসহ অসংখ্য হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, “ক্বিয়ামতের দিন ঐ ব্যক্তি সবচেয়ে কঠিন শাস্তি পাবে যে ব্যক্তি ছবি তোলে বা তোলায়।”
[এ সম্পর্কে বিস্তারিত জানতে হলে মাসিক আল বাইয়্যিনাত-এর ২, ৫, ৬, ৭, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫, ৩৪, ৩৮, ৪২, ৫০, ৫৫, ৫৯, ৬১, ৭৪, ৮২, ৮৭, ৯৭, ১০৬ ও ১১৩তম সংখ্যাগুলো পাঠ করুন]
[দলীলসমূহঃ তাফসীরে খাযিন, তাফসীরে ক্বাযীখান, মাদারিকুত্ তানযীল, ইবনে কাছীর, বুখারী শরীফ, মুসলিম শরীফ, বযলুল মাজহুদ, আলমগীরী, শরহে বিক্বায়া, হিদায়া ইত্যাদি]
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রসঙ্গ: সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রসঙ্গ: সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র কুরআন শরীফে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুত তাশরীফ মুবারক প্রকাশ (বিলাদতী শান মুবারক) ও পবিত্র নূরুর রিহালাহ শরীফ (বিছালী শান মুবারক) প্রকাশের তারিখ ও সময় নিয়ে ইখতিলাফের জওয়াব
২৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পর্দা পালন করা নারী-পুরুষ সকলের জন্যই শান্তি ও পবিত্রতা হাছিলের কারণ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুল হাদী আশার মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত কারামত ও কামালত মুবারক
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত আন নূরুর রবি’ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের দিন সূর্য শোক প্রকাশ করেছিল!
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বশ্রেষ্ঠ রাত পবিত্র লাইলাতুল মাওলিদ (মহাপবিত্র নূরুত তাশরীফ উনার রাত মুবারক) আজ থেকে প্রায় ৭০০ বছর আগের শ্রেষ্ঠত্বের পক্ষে দলীলসমূহ (১ম পর্ব)
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
২৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












