২৫ বছরেও হয়নি ডাম্পিং স্টেশন, ঐতিহ্যের সোনারগাঁ যেন বর্জ্যরে ভাগাড়
, ০২ নভেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
ঐতিহাসিক পানাম নগর, প্রাচীন স্থাপনা ও শিল্পসমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের সোনারগাঁ। সময়ের সঙ্গে বেড়েছে জনসংখ্যা, গড়ে উঠেছে নতুন নতুন শিল্পপ্রতিষ্ঠান ও ব্যবসাকেন্দ্র। সম্প্রসারিত হয়েছে পৌর এলাকার জনবসতি। তবে নাগরিক জীবনের এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে গড়ে ওঠেনি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা। ফলে প্রতিদিন উৎপন্ন বিপুল পরিমাণ আবর্জনা কোথায় ও কীভাবে ফেলা হবে, তা নিয়ে দীর্ঘদিন ধরেই সংকট চলছে।
২০০১ সালে সোনারগাঁ পৌরসভা প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে প্রায় ২৫ বছর। অথচ এখনো গড়ে ওঠেনি স্থায়ী ও পরিকল্পিত ডাম্পিং স্টেশন। বর্জ্য ব্যবস্থাপনার কার্যকর অবকাঠামো না থাকায় সড়ক, নদী-খাল, পুকুর-বিল ও জনবসতির আশপাশে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ে উদ্বেগ বাড়ছে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি জনস্বাস্থ্য ও নাগরিক জীবনে তৈরি হচ্ছে নানা ঝুঁকি।
স্থানীয়দের অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানসহ জনবসতিপূর্ণ এলাকার আশপাশে ময়লা-আবর্জনা জমে পরিবেশের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হচ্ছে। পচনশীল বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। অন্যদিকে প্লাস্টিক ও পলিথিনের মতো অপচনশীল বর্জ্য জমে দূষিত হচ্ছে নদী-নালা ও পানি নিষ্কাশনের পথ। বর্ষা মৌসুমে এসব বর্জ্য পানিবদ্ধতার সমস্যাকে আরও জটিল করে তুলতে পারে।
শুধু গৃহস্থালি বর্জ্য নয়, সোনারগাঁয়ের শিল্পকারখানা, বাজার, হাসপাতাল ও ক্লিনিক থেকেও প্রতিদিন বিভিন্ন ধরনের বর্জ্য তৈরি হচ্ছে। এসব বর্জ্য আলাদাভাবে সংগ্রহ ও নিরাপদে নিষ্পত্তির ব্যবস্থা না থাকায় পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে চিকিৎসাবর্জ্য সাধারণ আবর্জনার সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা বাড়তি ঝুঁকি তৈরি করছে।
এ পরিস্থিতিতে সোনারগাঁয়ের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সংকট নিরসনে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি (ইএসএডিএস)। এ দাবিতে সংগঠনটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ও মহাসচিব মীযানুর রহমানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়েছে।
স্মারকলিপিতে সোনারগাঁয়ের পরিবেশগত সমস্যা বিবেচনায় নিয়ে আধুনিক, স্থায়ী ও বিজ্ঞানভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে। পাশাপাশি বর্জ্য সংগ্রহ, পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত সমন্বিত ব্যবস্থাপনা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফরিদপুরে চাকরিচ্যুত পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের বিরুদ্ধে যুদ্ধই মধ্যবর্তী নির্বাচনে আমাদের পরাজয়ের কারণ: জেডি ভ্যান্স
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফরিদপুরে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ১০
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, আহত আরও এক ভারতীয়র মৃত্যু
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এআইয়ের দাপটে চাপে ক্যানভা, একসঙ্গে চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএসটিআইয়ের সনদ ছাড়াই ব্রেড-বিস্কুট উৎপাদন, এক লাখ টাকা জরিমানা
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ট্রাম্পের নির্বাচনি ধাক্কায় ইরানের প্রতি মার্কিন শত্রুতা কমবে না: খামেনি
০৫ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে তার চুরি, সকালে মিলল ব্যক্তির মরদেহ
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাভার-আশুলিয়াসহ ৪ অঞ্চলে ২৪ প্লাটুন বিজিবি মোতায়েন
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণের পরেও বাংলাদেশি ৯২ শতাংশ পণ্য শুল্ক ছাড় পাবে
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












