গাজায় পরগাছা শীর্ষ সন্ত্রাসী ইসরায়েলের হামলা জোরদার:
২৪ ঘন্টায় ৮টি গণহত্যা; ২৮৩ শহীদ, নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়ালো
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
অবরুদ্ধ গাজা ভূখ-ে তীব্র হামলা চালিয়েছে দখলদার সন্ত্রাসী ইসরায়েলি সেনাবাহিনী। এ হামলায় ২৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।
এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসী ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ৮টি গণহত্যা চালিয়েছে। এতে একদিনে ২৮৩ জন শহীদ হয়েছেন এবং আরও ৮১৪ জন আহত হয়েছেন।’
এ নিয়ে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) (১০ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় আট মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা কমপক্ষে ৩৭ হাজার ১৮৪ জনে পৌঁছেছে। এসব হামলায় এখন পর্যন্ত ৮৪ হাজার ৪৯৪ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত শনিবার কেন্দ্রীয় গাজা উপত্যকার নুসিরাত ক্যাম্পে ৪ জিম্মিকে উদ্ধার করতে গিয়ে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়েছে শীর্ষ সন্ত্রাসবাদী ইসরায়েলি দখলদাররা। এতে সেদিন ২৭৪ জন নিহত ও ৬৯৮ জন আহত হয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এই গণহত্যা চালানোর একদিন বাদেই আবারও দফায় দফায় গণহত্যা চালিয়েছে পাষ- সন্ত্রাসবাদী ইহুদীবাদী সেনাবাহিনী।
গত শনিবার গণহত্যার বিষয়ে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ‘অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে রয়েছেন এবং অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ক্রুরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’
প্রসঙ্গত, অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও গত ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে দখলদার ইসরায়েল গাজায় তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। ইসরায়েলি বর্বর হামলায় গত ৮ মাসে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধের মহা সংকটে পড়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)