২১ আগস্ট গ্রেনেড হামলা: হাইকোর্টের দিকে তাকিয়ে বিচারপ্রত্যাশীরা
, ০৫ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯১ শামসী সন , ২২ আগস্ট, ২০২৩ খ্রি:, ০৭ ভাদ্র শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
২০০৪ সালের একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার হাইকোর্টে বিচারধীন রয়েছে। বিচারিক আদালতে রায় শেষে গত বছর ডিসেম্বরে নারকীয় ওই সন্ত্রাসী হামলা মামলার ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানি শুরু হয়।
বিচারক সহিদুল করিম ও বিচারক মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি চলছে। বর্তমানে চলছে মামলাটির পেপারবুক উপস্থাপন। গত বছর ২৯ অক্টোবর প্রধান বিচারক ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের শুনানির জন্য এ বেঞ্চ নির্ধারণ করে দেয়।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, মামলার পেপারবুক পড়া প্রায় শেষ পর্যায়ে। সিনিয়র বিচারক অসুস্থ থাকায় আপাতত বেঞ্চ বসছে না। তিনি সুস্থ হলেই আবার বেঞ্চ বসবে। তারপর আমরা শুনানি শেষ করব। শুনানি শুরু হলে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক তুলে ধরবেন। পরে আমাদের বক্তব্য তুলে ধরব। শুনানি শেষ করতে আরও ১০ থেকে ১২ কার্যদিবস লাগবে।
আদালতের কাছে আমাদের আবেদন থাকবে, বিচারিক আদালতের রায় যেন বহাল থাকে। বিচারক যুক্তি তুলে ধরে, আইনকে বিশ্লেষণ করে সুন্দর রায় দিয়েছেন। তারেক রহমানসহ সব আসামির রায় বহাল রাখতে আমরা আর্জি জানাব। আশা করছি, অক্টোবর মাসের মধ্যে এ মামলার আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়ে রায়ের জন্য প্রস্তুত হবে।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অপবাদ ও অবমাননা
পবিত্র দ্বীন ইসলাম উনার অবমাননা
মুসলমানদের দ্বীনি অনুভূতিতে আঘাত প্রতিরোধে এবং ইসলামবিরোধী, ইসলাম বিদ্বেষী ও নাস্তিক্যবাদীদের অপতৎপরতা ও অপপ্রচারণা রোধে
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)