মতবিনিময়কালে শাহাবুদ্দীন মাশায়েকী:
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৬ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৬ মে, ২০২৬ খ্রি:, ২৪ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
ইরানের মোস্তফা আল বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ প্রতিনিধি শাহবুদ্দীন মাশায়েকী রাদ বলেছেন, ‘সন্ত্রাসী আমেরিকা-ইসরায়েলের হামলার পর ইরান তার প্রতিরোধ অব্যাহত রাখবে।’ তিনি বলেন, ‘ইরানে খাবারের কোনো সঙ্কট নেই এবং যুদ্ধ মোকাবিলায় ইরান নিজেকে বেশ ভালোভাবেই প্রস্তুত করেছে। কার্যত ইরানের এ প্রস্তুতি চলছে গত ৪৭ বছর ধরে এবং বিশ্বে ইরান এমন একটি দেশ যার কম ঋণ আছে। খাদ্য ছাড়াও সামরিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণতা ইরানকে অনন্য এক সক্ষমতায় পৌঁছে দেয়ায় ১০ বছর পর্যন্ত ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবে।’
গত শনিবার সকালে মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময়ে এসব কথা বলেন শাহবুদ্দীন মাশায়েকী রাদ।
১০৩টি দেশে মোস্তফা আল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম রয়েছে এবং ৭০টি দেশের শিক্ষার্থীরা ইরানের এ বিশ্ববিদ্যালয়টিতে পড়তে যায়। দেড়শ বাংলাদেশী ছাত্র এ বিশ্ববিদ্যালয়টিতে অধ্যয়ন করছে। মতবিনিময়কালে ইরান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখার পর মিডিয়া কর্মীদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন শাহবুদ্দীন মাশায়েকী রাদ।
প্রশ্ন : ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্র তৈরি করবে?
শাহবুদ্দীন রাদ : পারমাণবিক অস্ত্র থাকলে আমেরিকা-ইসরায়েলের হামলার পর ইরান কখনোই এমন প্রতিরোধ গড়ে তুলতে পারতো না। ইরানের কাছে এমন অস্ত্র রয়েছে যা পারমাণবিক অস্ত্রের চেয়ে অনেক শক্তিশালী। ইলেকট্রনিক ও প্লাজমা প্রযুক্তির অস্ত্র দিয়ে ইরান অনায়াসে যেকোনো বড় শহরের সমস্ত ডিভাইস অচল করে দিতে পারে, এমনকি কোনো দেশ পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র ইরানের দিকে ছুড়লে তা মাঝ আকাশ থেকে পুনরায় হামলার স্থানে ফেরত পাঠাতে পারে ইরান।
সাবমেরিন ছাড়াও পানির নিচে এমন টর্পেডো মোতায়েন করেছে ইরান যা ইন্টারসেপ্ট করা যায় না। হরমুজের নিচে এ ধরনের অসংখ্য অস্ত্র ফেলে রেখেছে ইরান। যুদ্ধে প্রয়োজনে এসব ব্যবহার করা হবে।
প্রশ্ন : পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে।
শাহবুদ্দীন রাদ : উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র থাকার পরও যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা না করে জাপানে একের পর এক অস্ত্র কারখানায় বিনিয়োগে বাধ্য করছে। তাইওয়ানকে ভয় দেখাচ্ছে এবং ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে এমন অপপ্রচার চালিয়ে মধ্যপ্রাচ্য থেকে সম্পদ লুটে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বরং ইরান ভূগর্ভস্তরে ও পানির নিচে অনেক মিসাইল সিটি গড়ে তুলেছে যদি সেগুলো সপ্তাহে একটি করে উদ্বোধন করে তাহলে দুই বছর লাগবে। ইরান শত্রুর কাছে অস্পষ্ট থাকতে ভালোবাসে।
বাইরে থেকে ইরানকে যেমন দেখেন এবং পশ্চিমা মিডিয়ায় যেভাবে অপপ্রচার চালানো হয় আদতে ইরান ভিন্ন এক দেশ। এই যুদ্ধের মধ্যেও ইরানে বেতন বৃদ্ধি করা হয়েছে, রেশনিংয়ের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, সন্তান হওয়ার পর মা অতিরিক্ত ভাতা পাচ্ছেন। খাদ্য বা অস্ত্রে কোনো ধরনের কমতি নেই। দু’টি বড় শত্রুর সাথে সফলভাবে যুদ্ধ করছে ইরান। সঙ্কটতো নেই বরং ঐক্যবদ্ধ জনগণের সংহতিশীল ও সমৃদ্ধশীল এক দেশ ইরান। যুদ্ধে বিপর্যয় সৃষ্টি স্বাভাবিক কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
প্রশ্ন : কিন্তু যুদ্ধের কারণে সবদেশই তো জ্বালানি ও অর্থনৈতিক সঙ্কটে পড়েছে।
শাহবুদ্দীন রাদ : বিশ্বের কাছে ইরানের অবস্থান স্পষ্ট। ইরান কখনো যুদ্ধ চায়নি বা হামলাকারী দেশ নয়। আলোচনার টেবিলে বসার পরও ইরান আক্রান্ত হয়েছে। বিশ্ববাসীও এখন যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখতে পারছে না। কারণ বিভিন্ন দেশের ওপর যুদ্ধের প্রভাব ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের পেট্রল পাম্পগুলো তেলের জন্য দীর্ঘ লাইন দেখলে সহজেই তা বুঝা যায়। বাংলাদেশের চেয়ে অন্যান্য দেশের অবস্থা আরো খারাপ। বাংলাদেশের জনগণ বা বিশ্বের অন্য কেউ বলছে না যে, এ যুদ্ধের জন্য ইরান দায়ী। এ হামলা থেকে স্কুলের ১৬৮ জন নিরীহ শিক্ষার্থী রেহাই পায়নি।
প্রশ্ন : যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মার্কিন ঘাঁটিতে হামলা করছে ইরান।
শাহবুদ্দীন রাদ : ইরান আগে থেকেই সতর্ক করেছে মধ্যপ্রাচ্যের যেসব দেশের ঘাঁটি থেকে ইরানে হামলা করা হয়েছে সেগুলোতে পাল্টা হামলা করা হবে। আমরা ৪৭ বছর ধরে দেশগুলোকে বুঝাতে চেয়েছি তোমরা আমাদের ভাই। ইরানে হামলায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দিও না। কিন্তু তারা বুঝেনি।
এতদিন ভ্রাতৃত্বসম আচরণ তারা বুঝে নাই, তারা শক্তির ভাষা বুঝে। অনেক আগেই হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া দরকার ছিলো। বহুবার আমরা বলেছি আমাদের বিরুদ্ধে পশ্চিমাদেশগুলোকে এত সহযোগিতা করো না। তারপরও মধ্যপ্রাচ্যে ২৪টি মার্কিন ঘাঁটি গড়ে উঠেছে। সেখান থেকে ইরানের ওপর হামলা করা হয়েছে। আয়তনের খুবই ছোট একটি দেশ বাহরাইন যুক্তরাষ্ট্রকে ৩ মিলিয়ন বর্গমিটার জমি দিয়েছে মার্কিন ঘাঁটি তৈরিতে। সে ঘাঁটি তৈরির জন্য কাতার ১২ বিলিয়ন ডলার দিয়েছে। এগুলো এখন পরিত্যক্ত। মার্কিন সেনারা হোটেল থেকে শুরু করে মসজিদে পর্যন্ত আশ্রয় নিয়েছে। আর এসব তথ্য ওসব দেশের জনগণই আমাদের দিয়েছে।
প্রশ্ন : তাহলে যুদ্ধ কি চলতেই থাকবে?
শাহবুদ্দীন রাদ : ইরান বারবার আলোচনায় বসেছে। আমিরাতের কারণে লিবিয়া, সুদান, ইয়েমেন ক্ষতিগ্রস্ত হয়েছে, এমনকি সৌদি আরবের সাথে দেশটির সংঘর্ষ হয়েছে। কার্যত আমিরাত মধ্যপ্রাচ্যে আরেকটি ক্ষুদ্র ইসরায়েল। ওপেক থেকে আমিরাত বের হয়ে একাই দৈনিক সাড়ে ৫ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে তেলের দরপতন করতে চেয়েছিলো। কিন্তু তেলের দর কমেনি। ১২০ ডলার মূল্যে তেল বিক্রি কাগজে কলমে হলেও লেনদেন হচ্ছে আরো বেশি দরে। ওপেক না থাকলেও ইরান তেলকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
হরমুজ এখন ট্রাম্প কার্ড হয়ে দাঁড়িয়েছে। যা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে এবং ইরান তা নিয়ন্ত্রণ করছে। একমাত্র ইরানকে পাঁচ ভাগে বিভক্ত বা নিশ্চিহ্ন করা সম্ভব হলেই হরমুজের নিয়ন্ত্রণ অন্য কোনো দেশের হাতে চলে যাবে।
হরমুজ ছাড়াও বাব আল মান্দেব ইরানের আয়ত্তের মধ্যে। বাব আল মান্দেব দিয়ে সৌদি আরব সাড়ে ৭ মিলিয়ন ব্যারেল তেল রফতানি করছে। ওই প্রণালী বন্ধ করলে তেলের দর ব্যারেল প্রতি ২০০ থেকে ৪০০ ডলার ছাড়িয়ে যাবে। এ ছাড়া সুয়েজ খালের আশেপাশের চ্যানেল অনিরাপদ করে দিলেও পরিস্থিতি আরো বিপন্ন হবে। আরামকোর তেল উৎপাদন ব্যবস্থাও ইরানের নাগালে। কিন্তু ইরান প্রজ্ঞা দেখিয়ে এ যুদ্ধে সহনশীল মনোভাবের পরিচয় দিচ্ছে। আর যুক্তরাষ্ট্র একটি সভ্যতা একেবারে ধ্বংস করে দেয়ার হুমকি দিচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












