২০ কোটি বছর পর ২৫ ঘণ্টায় এক দিন হবে পৃথিবীতে!
এক দিনে ২৪ ঘণ্টা। ওই ২৪ ঘণ্টায় এক বার নিজের অক্ষের চারদিকে ঘোরে পৃথিবী। কিন্তু এক দিনে যদি ২৪ ঘণ্টার পরিবর্তে ২৫ ঘণ্টা হয়? অর্থাৎ দিনের দৈর্ঘ্য যদি আরও একটু বেড়ে যায়? শুনে মনে হতে পারে, এ আবার কী কথা? এ রকম হয় নাকি? এ তো বিজ্ঞানকে অস্বীকার করা! কিন্তু বিজ্ঞানীরাই বলছেন, ভবিষ্যতে এমনও হতে পারে। ২৫ ঘণ্টায় হতে পারে এক দিন, রয়েছে সেই সম্ভাবনা।
পৃথিবী নিজের অক্ষের উপর দাঁড়িয়ে পূর্ব থেকে পশ্চিমে (ঘড়ির কাঁটার বিপরীতে) ঘুরছে। একে বলে আহ্নিক গতি। এখন পৃথিবী প্রায় ২৪ ঘণ্টায় নিজের অক্ষের চারপাশে এক বার ঘুরছে।
জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল বলছে, যেভাবে পৃথিবী নিজের অক্ষের চারদিকে ঘুরছে, তাতে দিনের সময়সীমা বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতে আরও বেশি ক্ষণ পৃথিবীর সর্বত্র স্থায়ী হতে পারে দিন।
অর্থাৎ এখন এক জায়গায় নির্দিষ্ট ঋতুতে যত ক্ষণ থাকে দিনের আলো, ভবিষ্যতে সেই সময়সীমা বৃদ্ধি পেতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের ওই দলটি বহু বছর ধরে পৃথিবীর আহ্নিক গতির উপর নজর রাখছে। তারাই মনে করছে, ভবিষ্যতে আরও বেশি ঘণ্টা থাকতে পারে দিনের আলো।
কোন পরিস্থিতিতে হতে পারে এ রকম? ২৪ ঘণ্টার পরিবর্তে ২৫ ঘণ্টায় এক দিন? বিজ্ঞানীরা বলছেন, গত কয়েক বছরে পৃথিবীর আহ্নিক গতির প্রকৃতি এবং গতিতে কিছুটা পরিবর্তন হয়েছে।
জার্মানির মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটির এক দল গবেষক মনে করেন, এভাবে আহ্নিক গতিতে বদল আসতে থাকলে দিনের দৈর্ঘ্যের হেরফের হতে পারে।
বিজ্ঞানীরা এ-ও জানিয়েছেন, খুব শীঘ্রই যে ২৫ ঘণ্টায় এক দিন হবে, এমন নয়। এ রকম হতে বহু বছর সময় লাগবে। তবে যখন হবে, তখন পৃথিবীর অনেকটা কাছে চলে আসবে চাঁদ। পৃথিবীতে স্থল এবং জলভাগের অবস্থান, মাত্রা, এ সবের উপর নির্ভর করে আহ্নিক গতি।
এ সবের ওঠাপড়ার কারণে ধীরে ধীরে বদল হতে পারে আহ্নিক গতির। তবে তা খুব দ্রুত নয়। কয়েক কোটি বছর লাগতে পারে। বিজ্ঞানীদের একাংশ মনে করেন, এক সময় ২৩ ঘণ্টায় পৃথিবীতে এক দিন হত।
সেই হিসাব করেই বিজ্ঞানীরা মনে করছেন, ২০ কোটি বছর পর পৃথিবীতে ২৫ ঘণ্টায় হতে পারে এক দিন। ২৪ ঘণ্টা থেকে বৃদ্ধি পেতে পারে মেয়াদ। তার প্রভাব পড়তে পারে পৃথিবীর আবহাওয়া থেকে পরিবেশ, সকলের উপরেই।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।