২০২৬-২৭ অর্থবছরে ১১০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য
নিজস্ব প্রতিবেদক:
সরকার খসড়া রপ্তানি নীতিতে ২০২৬-২৭ অর্থবছরে ১১০ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা ২০২২-২৩ অর্থবছরে রেকর্ড ৫৫ বিলিয়ন ডলারের দ্বিগুণ।
২০২৪ থেকে ২০২৭ অর্থবছরের জন্য তৈরি করা নীতিটি আজ অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে অনুমোদিত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মাহমুদুল হোসেন খান জানান, খসড়া নীতিটি এখন অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে।
তিনি বলেন, খসড়া নীতিমালায় ২০২৬ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তোরণের চ্যালেঞ্জগুলো তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণের পর রপ্তানিতে উৎসাহিত করতে নগদ প্রণোদনার বিকল্প ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এই নীতিমালায়।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৬২ বিলিয়ন ডলার। এরমধ্যে অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে ৪৭.৪৭ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা অর্থবছরের প্রথম দশ মাসের মাসভিত্তিক লক্ষ্যমাত্রার চেয়ে কম।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।