১৯ রমাদ্বান বাংলা ভাষার স্বাধীনতা দিবস পালন করা হোক (১)
ইতিহাস স্বাক্ষী হাজার বছর আগে বাঙ্গালি জাতির মুখে ‘এক কথ্য’ ভাষার প্রচলণ ছিলো। বাঙ্গালিরা সেই ভাষায় নিজেদের ভাব-আবেগ বিনিময় করতো। বাঙ্গালিদের মুখের সেই কথ্য ভাষা ছিলো ‘বাংলা ভাষা’র প্রাচীন রূপ। দক্ষিণ ভারত থেকে আগত সেন রাজারা এ অঞ্চলের ক্ষমতা দখল করার পর বাঙ্গালির সেই মুখের ভাষাকে কেড়ে নিয়েছিলো, নিষিদ্ধ করেছিলো তার সর্বপ্রকার চর্চাকে। তারা বলতো- সংস্কৃতি হলো দেবতাদের ভাষা আর বাঙ্গালির মুখের ‘বাংলা ভাষা’ হলো মানুষ রচিত ভাষা। তারা আরো বলতো ‘বাংলা’ হলো নিচু জাতের ভাষা। ডক্টর দীনেশ চন্দ্র সেন সে ইতিহাস বর্ণনা করেছে। তার ভাষায়, “ইতরের ভাষা বলিয়া বঙ্গ ভাষাকে হিন্দু মহল‘দূর দূর’ করিয়া তাড়াইয়া দিতো। ” সেন শাসকরা প্রচার করতো, যারা বাংলা ভাষা শুনবে তারা ‘রৌরব’ নামক নরকে যাবে। ঐ সময় ‘সংস্কৃতি ভাষা’ রাজ ভাষা হিসেবে স্বীকৃতি পায় এবং বাংলা ভাষায় কথা বলা, লেখা ও শোনাকে হিন্দু শাসকরা রাজ্যে নিষিদ্ধ ঘোষণা করে।
এ পরিস্থিতিতে নির্যাতিত বাঙ্গালিরা তুর্কি বংশোদ্ভূত ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজীকে আমন্ত্রণ জানান দক্ষিণ ভারতীয় অত্যাচারির কবল থেকে তাদের মুক্ত করার জন্য।
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখরিতয়ার খিলজী নির্যাতিত বাঙালীদের সেই আবেদনে সাড়া জানান এবং মাত্র ১৮ জন ঘোরসোয়ারী নিয়ে বাংলায় ছুটে আসেন। সেই সময় নদীয়ার অত্যাচারি রাজা ছিলো লক্ষণ সেন। বখতিয়ার খিলজীর তেজদীপ্ত আক্রমণে লক্ষণ সেন ছিন্নভিন্ন হয়ে পরে এবং ভয় পেয়ে পেছনে দরজা দিয়ে পলায়ন করে। ফলশ্রুতিতে স্বাধীন হয় বাংলা। মুদ্রায় প্রাপ্ত প্রতœতাত্ত্বিক গবেষণায় জানান দেয়, দিনটি ছিলো ৬০১ হিজরীর ১৯শে রমাদ্বান। গ্রেগরীয়ান ক্যালেন্ডার অনুসারে দিনটি হয় ১১ই মে, ১২০৫ খ্রিস্টাব্দ (গ্রেগরিয়ান ক্যালেন্ডারের তারিখ নিয়ে মতভেদ আছে)।
ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজীর বাংলা বিজয়ের মাধ্যম দিয়ে সেইদিন শুধু ভূমির বিজয় হয়নি, সাথে মুক্ত হয়েছিলো বাঙ্গালিদের মুখের ভাষা ‘বাংলা’। তিনি ফিরিয়ে দিয়েছিলেন বাঙ্গালির মুখের ভাষা বাংলাকে। খিলজী শাসনের শুরুতেই বাংলা ভাষার উপর সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় এবং বাংলা ভাষার সর্বপ্রকার চর্চাকে মুক্ত করা হয়। দীর্ঘদিন পরাধীন থাকার পর স্বাধীনতা লাভ করে বাংলাভাষা। তাই ৬০১ হিজরীর সেই ১৯ রমাদ্বান তারিখ ছিলো বাংলা ভাষার স্বাধীনতা লাভের দিন।
-মুহম্মদ মহিউদ্দিন রাহাত।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।