১৯৬ আসনে জাপা’র প্রার্থী ঘোষণা
, ০৩ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৯ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
১৯৫ আসনে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে জাতীয় পার্টি। এ ছাড়া আরও ২টি আসনের সিদ্ধান্ত অপেক্ষমাণ রেখেছে দলটি। দীর্ঘদিনের নীরবতা শেষে সামনে আসেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি গণভোটে ‘না’ দেয়ার আহ্বান জানান এবং অভিযোগ করেন তার নেতাকর্মীরা নির্বাচনী কাজে ভয়ে অংশ নিতে পারছেন না।
গত মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হোটেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে জিএম কাদের একথা বলেন।
তিনি বলেন, ৩০০ আসনের বিপরীতে আমাদের ১৯৫ জনের মনোনয়ন বৈধ হয়েছে। আরও ২ জনের আবেদন অপেক্ষমাণ আছে। আমরা নির্বাচনে প্রতিযোগিতা করতে গিয়ে নানানভাবে বাধার সম্মুখীন হচ্ছি। আমাদেরকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার প্রয়াস লক্ষ্য করছি।
জাপা চেয়ারম্যান বলেন, আমরা প্রধান নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নির্বাচন সংশ্লিষ্ট সকলে চেষ্টা করলে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড পাবো। আমাদের তিনজন কারাবন্দি অবস্থায় নির্বাচন করছেন। তাদের মামলা থেকে জামিন দেয়ার পর আবার মামলা দেয়া হয়েছে। আরও অনেকের নামে মিথ্যা মামলা আছে। তাদের বিরুদ্ধে চার্জশিট পর্যন্ত হয় নাই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারতে পাচারের জন্য মোটরসাইকেলে বহন করা হচ্ছিল ৭ কেজি স্বর্ণ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৩১
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মাসজুড়ে টানা বৃষ্টির আভাস, বন্যার ঝুঁকিতে একাধিক অঞ্চল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের এআই জোটে পর্যবেক্ষক সদস্য হচ্ছে বাংলাদেশ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লুডু খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ১, আহত ১৫
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অন্তর্বর্তী সরকার তরুণদের ক্ষমতার লোভ শিখিয়েছে -হোসেন জিল্লুর
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার -প্রতিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে -কৃষিমন্ত্রী
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে -ডিএসসিসি প্রশাসক
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)