১৮তম দিনের মতো ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান
, ০৯ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ সাদিস, ১৩৯৩ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ১৮তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা।
গতকাল ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) দাবি আদায়ে অনড় অবস্থানে দেখা গেছে তাদের। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার কথা জানিয়েছেন শিক্ষকরা।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব থেকে সচিবালয় অভিমুখে শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। ওই সময় লাঠিচার্জের পাশাপাশি তাদের ছত্রভঙ্গ করতে পানিকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় অন্তত অর্ধশত শিক্ষক আহত হন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা।
ইবতেদায়ি শিক্ষকদের দাবি, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যের শিকার। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সেই সঙ্গে বুধবারের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তারা।
অন্তর্র্বতী সরকার ক্ষমতায় আসার পর সরকারি অনুদানভুক্ত মাদ্রাসার মধ্যে বাছাই করে ১ হাজার ৯০টিকে এমপিওভুক্ত করার জন্য তালিকাভুক্ত করা হয়। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ দুই দফা আশ্বাস দেওয়ার পরও আমলাতান্ত্রিক জটিলতায় এখনও তা হয়নি। এতে ক্ষুব্ধ শিক্ষকরা গত ১৩ অক্টোবর থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)