‘জামাত-মওদুদীপন্থীরা সাহাবাদের সম্পর্কে কটূক্তির ধৃষ্টতা দেখায়’
হেফাজতের আমির বাবুনগরী বলেছে, জামাত-মওদুদীপন্থীরা সাহাবাগণ এবং পয়গাম্বরদের সম্পর্কে কটূক্তি করার চরম দুঃসাহস দেখিয়েছে। এসবকিছু জেনেশুনে আলেম ওলামাগণ মুখে কুলুপ এঁটে চুপ করে বসে থাকলে চলবে না। অন্যথায় কাল কেয়ামতের মাঠে আলেমদের জবাব দিতে হবে"।
মুসলমানদের ঈমান-আকিদা বাঁচাতে আলেম-ওলামাদের এর বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতের আমির বাবুনগরী।
গত বুধবার (২৯ অক্টোবর) হাটহাজারীর এক মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছে বাবুনগরী।
বাবুনগরী জামাতের প্রতিষ্ঠাতা ও তাত্তি¦ক মওদূদীর লেখা বই এবং বক্তব্য থেকে বিভিন্ন উদ্বৃতি তুলে ধরে বলে, মওদূদী বলেছে, আল্লাহর রাসূল ছাড়া আর কেউ সত্যের মাপকাঠি নয়। সাহাবাগণও নয়।
বাবুনগরী আরও বলেছে, মওদূদী কমবখত (পোড়াকপাল) বলেছে, আল্লাহর পয়গাম্বরগণ (নাকি নিষ্পাপ নয়। তারা কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। এসব মুনাফেকি কথা বললে কি ঈমান আকিদা থাকে? তারা লাখ লাখ মুসলমানকে কাফের ও পথভ্রষ্ট করতে চায়।
বাবুনগরী আরও বলে, জামাত-মওদুদীপন্থীরা এদেশের মুসলমানদের ঈমানহারা করতে চায়। এ ব্যাপারে আলেম-ওলামাদের সোচ্চার কণ্ঠ হতে হবে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।