আমেরিকায় তুষারঝড়:
১৬ রাজ্যে জরুরি অবস্থা, ৮ সহস্রাধিক ফ্লাইট বাতিল
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
আমেরিকার এক বিশাল অংশ এখন এক ভয়াবহ তুষারঝড় ও হাড়কাঁপানো ঠান্ডার কবলে। টেক্সাস থেকে উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় ২ হাজার মাইল এলাকাজুড়ে বিস্তৃত এ ঝড়টি জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। এ পরিস্থিতিকে আবহাওয়াবিদরা ‘বিপজ্জনক’ ও ‘বিপর্যয়কর’ বলে আখ্যা দিয়েছেন। ১৬টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর সিএনএন।
সবচেয়ে বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ‘আইস স্টর্ম’ বা বরফ বৃষ্টি। দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোয় গাছের ডাল ও বিদ্যুতের লাইনের ওপর ভারী বরফ জমে তা ছিঁড়ে পড়ছে। বলা হচ্ছে, কয়েক লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে এবং বিদ্যুৎ ফিরতে কয়েক দিন সময় লেগে যেতে পারে।
ভয়াবহ এই ঝড়ের কারণে এরইমধ্যেই আট হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। সড়কগুলোয় বরফ জমে পিচ্ছিল হয়ে যাওয়ায় গাড়িগুলো আটকে পড়ছে। আবার পিচ্ছিল পথে চাকা পিছলে সড়ক দুর্ঘটনাও হচ্ছে। কর্তৃপক্ষ সাধারণ মানুষকে ঘরে থাকার এবং জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে।
আগামী এক সপ্তাহে আমেরিকার অর্ধেকের বেশি মানুষ শূন্য ডিগ্রির নিচে তাপমাত্রা অনুভব করবে। এই চরম ঠান্ডার কারণে জমে থাকা তুষার ও বরফও সহজে গলবে না। এতে বিদ্যুৎহীন অবস্থায় থাকা পরিবারগুলোর জন্য পরিস্থিতি চরম কষ্টদায়ক হয়ে ওঠবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)