যুক্তরাষ্ট্রে ব্যাপক তুষারঝড়ে বিদ্যুৎহীন আড়াই লাখ মানুষ
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রজুড়ে ভয়াবহ তুষারপাতের কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ঝড়ের কারণে টেক্সাসের পশ্চিমে দুই লাখ ৩০ হাজারের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। একই সঙ্গে বরফে ঢেকে যাওয়ায় পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো কার্যত অচল হয়ে পড়েছে।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, গতকাল রোববার (২৫ জানুয়ারি) থেকে চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দেশের পূর্বাঞ্চলের দুই-তৃতীয়াংশ অঞ্চলে তুষারপাত, শিলাবৃষ্টি, হিমশীতল বৃষ্টিপাত এবং বিপজ্জনকভাবে ঠান্ডা তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
এমন পরিস্থিতিতে স্থানীয় সময় গত শনিবার (২৪ জানুয়ারি) ট্রাম্প ১২টি অঙ্গরাজ্যে জরুরি দুর্যোগ ঘোষণা অনুমোদন দিয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, গত শনিবার ও রোববার মিলিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে ১৩ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ডালাস-ফোর্ট ওয়ার্থ, শিকাগো, আটলান্টা, ওকলাহোমা সিটি ও ওয়াশিংটনের প্রধান বিমানবন্দরগুলোতে সবচেয়ে বেশি ফ্লাইট বাতিলের ঘটনা ঘটেছে।
জর্জিয়ার কর্মকর্তারা একে গত এক দশকের সবচেয়ে বড় বরফঝড়গুলোর একটি বলে উল্লেখ করে বাসিন্দাদের অন্তত ৪৮ ঘণ্টা ঘরে থাকার পরামর্শ দিয়েছে। সূত্র: রয়টার্স।
আরও পড়ুন
সব ›
তুমুল তুষারঝড়ের সাথে সাথে শিলাবৃষ্টির কবরে আম্রিকার পেনসিলভেনিয়া।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
বন্যা ও ঝড়ে ইতালিতে ব্যাপক ক্ষয়ক্ষতি।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।
ভারতের ওড়িশ্যার বিস্তীর্ণ এলাকাজুড়ে বন্যা।…
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
ভয়াবহ কাদার স্রোতের ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে চিলি।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।
শিলাবৃষ্টি ও ঝড়ের তীব্রতায় ব্যাপক ক্ষয়ক্ষতিতে ইকুয়েডর।…
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
ব্যাপক বন্যার কবলে ফ্রান্স।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।