১৪ কোটি টাকার প্রকল্পে পরামর্শক ব্যয় ৮ কোটি!
, ১৯ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৮ মে, ২০২৪ খ্রি:, ১৪ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী, নটোর, পাবনা ও সিরাজগঞ্জের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলনবিলের বিস্তৃতি। এই বিল একসময় বছরের নয় মাস থাকতো পানিতে ডুবে। তবে পলি জমে এখন আর আগের মতো নেই চলনবিল।
এ অবস্থায় চলনবিলের ভূমি ও পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে নেওয়া হচ্ছে মহাপরিকল্পনা। এই মহাপরিকল্পনা বাস্তবায়নে চালানো হবে সমীক্ষা। প্রস্তাবিত সমীক্ষা প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৩৪ লাখ টাকা। এতে মোট ২৭ জন পরামর্শকের (১৮৮ জনমাস) জন্য ব্যয় ধরা হয়েছে ৮ কোটি ১০ লাখ টাকা, যা নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। পরামর্শক ব্যয় কমিয়ে যৌক্তিক করতে বলা হয়েছে।
বাংলাদেশ হাওর ও পানিভূমি উন্নয়ন অধিদপ্তরের প্রস্তাবিত এ সমীক্ষা প্রকল্পে মোট পরামর্শক ২৭ জন। এর মধ্যে টিম লিডারের (১৪ মাস) জন্য প্রতি মাসে সম্মানি ধরা হয়েছে ৬ লাখ ৯০ হাজার টাকা। এছাড়া পাঁচ পরামর্শকের জন্য ৫ লাখ ৭০ হাজার, ১৪ পরামর্শকের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা করে মাসিক সম্মানি চাওয়া হয়েছে। প্রকল্পের আরও দুই পরামর্শকের মাসিক সম্মানি ৩ লাখ টাকা করে এবং অন্য পাঁচ পরামর্শকের প্রতিজনের মাসিক সম্মানি ধরা হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা।
২৬ ধরনের পদের মাসিক সম্মানি ও বেতন বাড়তি ধরা হয়েছে বলে মনে করে কমিশন। এর মধ্যে ২২ পদের সম্মানি ও বেতন কমানোর সুপারিশ করা হয়েছে। একই ধরনের অন্য কাজে কী ধরনের পরামর্শক ব্যয় চাওয়া হয়েছে এসব বিবেচনা করে পুনরায় বেতন ও সম্মানি নির্ধারণ করতে বলেছে কমিশন।
‘চলনবিল এলাকার পানি ও ভূমি সম্পদের সমন্বিত ব্যবস্থাপনা ও জীবনযাত্রার মানের সম্ভাব্যতা যাচাই সমীক্ষা’ শীর্ষক এ প্রকল্পের বিষয়ে সম্প্রতি সভা করে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি)। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) আবদুল বাকী। সভার সিদ্ধান্ত অনুসারে বাংলাদেশ হাওর ও পানিভূমি উন্নয়ন অধিদপ্তরকে প্রকল্পের সব ধরনের ব্যয় কমানোর সুপারিশ করেছে কমিশন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক নিহত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
স্থানীয় সরকার নির্বাচনে ইসি চায় ২৯০০ কোটি টাকা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুষ নেয়া প্রসঙ্গে প্রকৌশলী, ‘আমি কি এক হাজার টাকা নেয়ার প্লেয়ার?’
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউরোপে পাঠানোর টোপে ৩১ লাখ টাকা খুইয়েও যেতে পারেনি কেউ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইউনূসের বিচার চাইলেন ৬১ আইনজীবী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হার্টের রিংয়ের নতুন দাম বাস্তবায়নে হাসপাতালগুলোকে ঔষধ প্রশাসনের চিঠি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরকারকে ব্যর্থ প্রমাণে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে -ইশরাক
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন -শিক্ষামন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সীমিত সম্পদের মধ্যেও বাজেটে প্রত্যেক নাগরিককে বিবেচনায় রাখা হয়েছে -অর্থমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নগদ টাকার সংকটে ‘ইসলামী’ ব্যাংক -চাইলো ১০ হাজার কোটির তারল্য সহায়তা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)