১৪৭ লাখ দারিদ্র্যপীড়িত পরিবারকে মাসে ৪,৫৪০ টাকা দেয়ার প্রস্তাবনা
, ২৬ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের দারিদ্রপীড়িত ১৪৭ লাখ পরিবারকে মাসে ৪ হাজার ৫৪০ টাকা দেওয়া, স্বাস্থ্য কার্ড এবং শিক্ষার জন্য যুবকদের ক্রেডিট কার্ড দেওয়ার প্রস্তাব করেছে নাগরিক প্ল্যাটফর্ম।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত জাতীয় নির্বাচন ২০২৬ : আগামী সরকারের জন্য নাগরিক প্রস্তাব শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব সুপারিশ করা হয়।
নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ রিফর্ম ওয়াচ উদ্যোগের অংশ হিসেবে একটি নাগরিক ইশতেহার প্রস্তুত করেছে। এই ইশতেহারে নাগরিক আকাঙ্খার ভিত্তিতে কিছু গুরুত্বপূর্ণ উন্নয়ন নীতি ও বেশ কয়েকটি সুনির্দিষ্ট জাতীয় কর্মসূচির প্রস্তাব করা হয়েছে। দেশের আটটি বিভাগীয় শহর ও ১৫টি বিশ্ববিদ্যালয়ভিত্তিক যুব কর্মশালায় অংশ নেওয়া ৩৫টি জেলার প্রায় দেড় হাজার নাগরিক ও তরুণের মতামত এবং ১৫০টিরও বেশি জাতীয় ও তৃণমূল সহযোগী সংগঠনের সুপারিশ মিলিয়েই এটি তৈরি করা হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিক কণ্ঠকে জোরালো করার উদ্দেশ্যে নাগরিক মতামতের প্রেক্ষিতে আগামী সরকারের জন্য সুপারিশ তুলে ধরা হয়েছে।
তৌফিকুল ইসলাম খান বলেন, বাংলাদেশে যারা ন্যূনতম আয় করেন, তাদের জন্য একটি আয়ের ব্যবস্থা করা যেতে পারে। পরিবারপ্রতি মাসে ৪ হাজার ৫৪০ টাকা দেওয়া যেতে পারে। হিসাবে সূত্র হলো- চার সদস্যের একটি পরিবার বিবেচনায় ন্যূনতম চাহিদার ২৫ শতাংশ আয়কে ধরা হয়েছে, যাকে গ্যারান্টিযুক্ত আয় বলা হচ্ছে। সবাইকে না দিয়ে লক্ষ্যভিত্তিকভাবে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে আর্থিক সক্ষমতার বিষয়ও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানির নিচে রেললাইন, ৮০০ যাত্রী নিয়ে আটকে পর্যটক এক্সপ্রেস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪২ বছরের রেকর্ড বৃষ্টি, পানিবদ্ধতায় কার্যত অচল চট্টগ্রাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু আক্রান্ত রোগী ৭ হাজার ছাড়াল
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শ্বেতহস্তী কর্ণফুলী টানেল: অপচয়-অনিয়মের পাহাড়
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলএনজি সরবরাহ ব্যাহত, সারা দেশে গ্যাসের তীব্র সংকট
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাইওয়ে পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ফারুক আহমেদ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সরব হচ্ছে আওয়ামী লীগ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে -প্রধানমন্ত্রী
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১২ জেলায় বন্যার আভাস
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রশ্ন ফাঁসের সাজা কমে ৫ বছর, সংসদে বিল পাস
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
১৩ জুলাই বরিশাল সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)