১২০ কিলোমিটারের কম গতিতে গাড়ি চালালে জরিমানা!
তেমনই মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ মোহাম্মদ বিন রশিদ সড়কে দুর্ঘটনা এড়াতে সর্বনিম্ন গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে ঘণ্টায় ১২০ কিলোমিটার!
দেশটির পুলিশ জানিয়েছে, এর চেয়ে কম গতিতে ওই সড়কে গাড়ি চালালে ৪০০ দিরহাম জরিমানা গুণতে হবে। পহেল মে থেকে এই নিয়ম কার্যকর হবে। আমিরাতের ৪০০ দিরহাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ হাজার টাকার সমান।
পুলিশ আরও জানিয়েছে, শেখ মোহাম্মদ বিন রশিদ সড়কে সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয়েছে ১৪০ কিলোমিটার। সড়কটির বাঁ পাশ থেকে প্রথম ও দ্বিতীয় লেনে সর্বনিম্ন ১২০ কিলোমিটার গতিতে গাড়ি চালাতে হবে। তবে যারা তৃতীয় লেন দিয়ে গাড়ি চালাবেন, তারা এরচেয়ে কম গতিতে চললে সমস্যা নেই। তৃতীয় লেনটিতে সর্বনিম্ন গতিসীমা নির্ধারণ করা হয়নি। এই লেনটি ভারী যান চলাচলের জন্য নির্দিষ্ট করা হয়েছে।
এপ্রিল মাসে ওই দু’টি লেনে কম গতিতে গাড়ি চালানোর সময় ধরা পড়লে সতর্কতা দিয়ে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পহেলা মে থেকে আর্থিক জরিমানা গুণতে হবে।
আবুধাবির সেন্ট্রাল অপারেশন্স সেক্টরের পরিচালক মেজর জেনারেল আহমেদ সাইফ বিন জায়তুন আল মুহায়িরি সব চালকদের ট্রাফিক আইন মেনে চলতে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘সর্বনিম্ন গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে সড়কের নিরাপত্তা বৃদ্ধির জন্য। এটি কম গতির গাড়িগুলোকে নির্দিষ্ট লেন ব্যবহারে উদ্বুদ্ধ করবে।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।