১২০০০ কোটি টাকার মাছ উৎপাদন করে ময়মনসিংহ -রেকর্ড উৎপাদন চার লাখ ১৮ হাজার ৬৪৫ টন
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৪ রবি’, ১৩৯৩ শামসী সন , ২২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০৮ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহে প্রায় এক লাখ ২০ হাজার মৎস্য চাষি রয়েছেন। ২০১০ সাল থেকে মাছ চাষে প্রায় অর্থবছরেই শীর্ষে থাকে ময়মনসিংহ। বর্তমানে এ জেলায় উৎপাদিত মাছের বাজারমূল্য ১২ হাজার কোটি টাকার বেশি। পুকুর ও খামার রয়েছে প্রায় তিন লাখ। এর মধ্যে এক লাখের বেশি পুকুর ও খামারে বাণিজ্যিক উৎপাদন হচ্ছে।
ময়মনসিংহ জেলা দেশে মোট উৎপাদনের ১২ শতাংশ মাছ জোগান দেয়। এখান থেকে প্রতিদিন শত শত ট্রাকে শিং, মাগুর, পাঙাশ, তেলাপিয়া, পাবদাসহ বিভিন্ন প্রজাতির মাছ যাচ্ছে সারাদেশে।
স্থানীয় মৎস্য দপ্তর জানিয়েছে, ময়মনসিংহে মাছ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর ৩৩ হাজার ৪৬০ হেক্টর জলমহাল থেকে মাছ উৎপাদন হয়েছে মোট চার লাখ ১৮ হাজার ৬৪৫ টন। প্রতি কেজি মাছ গড়ে ৩০০ টাকায় বিক্রি হলে এই মাছের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১২ হাজার ৫৬০ কোটি টাকা।
কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তার দপ্তর সূত্র জানায়, এ বছর জেলায় মাছ উৎপাদন হয়েছে তিন লাখ ২৬ হাজার টন। যশোরের আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
জেলা মৎস্য কর্মকর্তারা জানান, মাছ উৎপাদনে ময়মনসিংহ জেলায় প্রথম স্থানে আছে ভালুকা। এ উপজেলায় তিন হাজার ৫৯৬ হেক্টর আয়তনের পুকুরে ৮৩ হাজার ৫৫৩ টন মাছ উৎপাদন হয়। দ্বিতীয় অবস্থানে ত্রিশাল উপজেলা। এখানে তিন হাজার ৬৮৭ হেক্টর আয়তনের পুকুরে মাছ উৎপাদন হয় ৭২ হাজার ৮৮ টন। তৃতীয় অবস্থানে থাকা মুক্তাগাছা উপজেলায় দুই হাজার ৮০৪ হেক্টর পুকুরে প্রায় ৪২ হাজার টন মাছ উৎপাদন হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
টিকটকে পরিচয়, নিখোঁজের ৬ দিন পর ঢাকায় উদ্ধার ৪ কিশোরী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে -প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিস্তা প্রকল্পে কারিগরি সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৮২ ফ্লাইট বাতিল, বিমানবন্দরে আটকা ১৩ হাজার যাত্রী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রেন যাত্রীদের জন্য সতর্কবার্তা
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘুমন্ত বাবাকে কুপিয়ে হত্যা করল কুলাঙ্গার ছেলে
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এপিবিএনের অভিযান, উদ্ধার ৮৬২ হারানো মোবাইল
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মর্গে ৩০০ থেকে ৪০০ লাশ, একটার ওপর একটা পড়ে আছে’
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে অরাজকতা সৃষ্টি করে সরকারকে ব্যর্থ করার চেষ্টা চলছে -রিজভী
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশ এগোচ্ছে, গুপ্ত-পলাতকেরা চক্রান্ত করছে -আমান
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)