সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

১২টি চন্দ্রমাসের নাম এবং নামকরণের সার্থকতা (২)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, রাত ৩:৫৪ আপডেট: ১৫ নভেম্বর, ২০২৬, সন্ধ্যা ৭:৫৯
১২টি চন্দ্রমাসের নাম এবং নামকরণের সার্থকতা (২)
৫ম মাস হচ্ছে جمادى الاولى ‘জুমাদাল ঊলা’: অর্থাৎ বরফ জমার প্রথম মাস।
৬ষ্ঠ মাস হচ্ছে جمادى الاخرى ‘জুমাদাল উখরা’ বা جمادى الاخر ‘জুমাদাল আখির’:( جمادى الاخرة বা ‘জুমাদাল আখিরাহ): অর্থাৎ বরফ জমার দ্বিতীয় মাস। এ দুটি মাসে যেহেতু আরবে বরফ জমতো, এজন্য এ দুটি মাসকে ‘জুমাদাল ঊলা’ ও জুমাদাল উখরা’ নামে অভিহিত করা হয়েছে। جمادى ‘জুমাদা’ অর্থ বরফ জমার কাল।
হযরত শায়েখ ইলমুদ্দীন সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন: আগেকার দিনে আরবদের হিসাব অনুসারে বছরে চন্দ্রমাসগুলো ঘুরে আসতো না, বরং প্রতিটি মাস সর্বদা বছরের একই ঋতুতে স্থিত থাকতো।
আমি (গ্রন্থকার হযরত ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি) বলি: হযরত শায়েখ সাখাবী রহমতুল্লাহি আলাইহি উনার ধারণাটি সঠিক নয়। কারণ, আরবদের গণনায় বছরের মাসগুলো চাঁদের সাথে সম্পর্কিত ছিলো। এমতাবস্থায় মাসগুলো বছরের একই ঋতুতে স্থির থাকতে পারে না। মাসগুলো অবশ্যই ঘুরে আসতো। আমার মনে হয়, আরবগণ সর্বপ্রথম যে বছর চন্দ্রবছরের মাসগুলোর নামকরণ করেছিলেন, ঘটনার পরিক্রমায় সেই বছর আলোচ্য দু’ মাস আরবে বরফ জমার ঋতুতে ছিলো। তাই উনারা ওই মাসগুলোকে উক্ত নামে অভিহিত করেছিলেন। পরবর্তীকালে উক্ত নামসমূহের সাথে উক্ত মাসগুলোর প্রাকৃতিক মিল না থাকলেও প্রথম নামকরণের অনুকরণে উল্লেখিত নামে অভিহিত হয়ে আসছে।
আরবী কবি বরফ জমার মাসকে جمادى ‘জুমাদা’ নামে অভিহিত করেছেন।
কবিতানুবাদ:
১ম পংক্তি: “বরফ জমা جمادى মাসের অনেক রাতে লোকেরা অন্ধকারে তাবুর আলোটি পর্যন্ত দেখতে পায় না।”
২য় পংক্তি: “বরফ জমার جمادى মাসের রাতগুলোতে কুকুর একবারের বেশি ঘেউ ঘেউ করে না। উক্ত রাতে কুকুর দেহের উপর লেজ গুটিয়ে রেখে জড়োসড়ো হয়ে শুয়ে থাকে।”
হযরত শায়েখ সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন: جمادى শব্দের বহুবচন হচ্ছে جماديات - যেমন: حبارى শব্দের বহুবচন حباريات - জুমাদা جمادى শব্দটি কখনো পুংলিঙ্গ শব্দ হিসেবে আবার কখনো স্ত্রীলিঙ্গ শব্দ হিসেবে ব্যবহার হয়ে থাকে। যেমন- বলা হয়ে থাকে جمادى الاولى ‘জুমাদাল ঊলা ও جمادى الاول ‘জুমাদাল আউওয়াল’ এবং جمادى الاخر ‘জুমাদাল আখির’ ও جمادى الاخرة ‘জুমাদাল আখিরাহ’ جمادى الاخرى ‘জুমাদাল উখরা।’
৭ম মাস হচ্ছে رجب রজব: অর্থাৎ সম্মানিত ও হারাম মাস। رجب শব্দটি ترجيب মাছদার থেকে নেয়া হয়েছে। رجب রজব শব্দের অর্থ: তা’যীম, সম্মান, ইজ্জত, মর্যাদা ইত্যাদি। শব্দটির বহুবচন رجبات- رجاب- ارجاب।
৮ম মাস হচ্ছে شعبان শা’বান: شعبان শব্দটি تشعب القبائل হতে উৎকলিত। شعبان অর্থ ছড়িয়ে পড়া। আরবরা এই মাসে নানা উদ্দেশ্যে বাড়ী হতে বের হয়ে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়তেন, এজন্যই এ মাসকে شعبان ‘শা’বান’ নামে অভিহিত করা হয়েছে। شعبان শব্দের বহুবচন হচ্ছে شعابين ও شعبانات।
৯ম মাস হচ্ছে رمضان রমাদ্বান: অর্থাৎ গ্রীষ্ম বা গরমের মাস। আরবদেশে এই মাসে অত্যধিক গরম পড়তো বলে এ মাসকে رمضان ‘রমাদ্বান’ নামে অভিহিত করা হয়েছে। رمضت الفصال অর্থাৎ অতিশয় পিপাসার কারণে গবাদি পশুর বাছুর গরম হয়ে যাওয়া। رمضان শব্দের বহুবচন হচ্ছে رماضين- رمضانات ও ارمضة।
হযরত শায়েখ সাখাবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, কেউ কেউ বলেছেন, رمضان হচ্ছে মহান আল্লাহ তায়ালা উনার একটি নাম।” এ বক্তব্যটি ভুল ও উপেক্ষণীয়। কিন্তু আমি (তাফসীরকার ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি) বলি: ‘রমাদ্বান رمضان হচ্ছে মহান আল্লাহ তায়ালা উনার একখানা নাম মুবারক। এ মর্মে সত্যি একখানা হাদীছ শরীফ আছে। তবে হাদীছ শরীফখানার সনদ ضعيف ‘দ্বয়ীফ’ বা দূর্বল। (অতএব, শায়েখ সাখাবী রহমতুল্লাহি আলাইহি উনার মতামত গ্রহণযোগ্য নয়। বরং কেউ কেউ যে বর্ণনা করেছেন, সে বর্ণনাটিই সঠিক) আমি উক্ত হাদীছ শরীফখানাকে كتاب الصيام উনার প্রথম দিকে উল্লেখ করেছি।
১০ম মাস হচ্ছে شوال শাওওয়াল: শাওওয়াল শব্দের অর্থ হলো যে মাস রিযিকের ব্যবস্থা করতে পারেনা। এ মাসে আরবের লোকেরা ভ্রমন করে ও শিকার করে রিযিকের ব্যবস্থা করতেন এজন্য এ মাসের নাম রাখা হয়েছে শাওওয়াল। এছাড়াও আরো অনেক অর্থ রয়েছে। شوال শব্দটির বহুবচন হচ্ছে- شوالات- شواويل- شواول ।
১১শ মাস হচ্ছে ذوالقعدة ‘যুল কা’দাহ: অর্থাৎ বসে থাকার মাস। القعدة শব্দটির অর্থ বসে থাকা। القعدة শব্দটির ق বর্ণে যবর যোগে পড়তে হবে। আমি (তাফসীরকার) বলি: ق বর্ণটিতে যের যোগে القعدة পঠিত হয়ে থাকে। (অনুবাদক: আমার মতে ق বর্ণে যবর যোগে পড়াই অধিক মাশহূর মত)
আরবগণ এ মাসে যুদ্ধ ও সফর স্থগিত রেখে বাড়িতে বসে থাকতেন বলে এ মাসকে ذو القعدة যুল ক্বা’দাহ’ নামে অভিহিত করা হয়েছে। ذو القعدة শব্দের বহুবচন হচ্ছে ذوات القعدة।
১২শ মাস হচ্ছে ذوالحجة ‘যুল হিজ্জাহ’: অর্থাৎ হজ্জের মাস। الحجة শব্দটির ح বর্ণে যের যোগে পঠিত হয়ে থাকে। আমি (তাফসীরকার) বলি: ح বর্ণে যবর যোগে ذوالحجة ‘যুল হাজ্জাহ’ হিসেবে পঠিত হয়ে থাকে। (মূলত দুটি মত সমানভাবে মশহুর)। আরবগণ এ মাসে হজ্জ পালন করতেন বলে মাসটিকে ذوالحجة ‘যুল হিজ্জাহ’ নামে অভিহিত করা হয়েছে। ذوالحجة শব্দের বহুবচন হচ্ছে ذوات الحجة ।
(তাফসীর ইবনে কাছীর সূরা তাওবাহ উনার ৩৬ নং আয়াত শরীফ উনার তাফসীর ২য় খ-- ৫৫৩ পৃষ্ঠা প্রকাশনা: দারুল ফিকির বইরূত- লেবানন)
উল্লেখিত বিশুদ্ধ ও নির্ভরযোগ্য তাফসীরের ইবারত থেকে বুঝা গেল যে, ১২টি মাসের নামকরণের ব্যাপারে কিছু প্রেক্ষাপট রয়েছে। তবে মহান আল্লাহ পাক উনার ইলমে আযালী এবং সাইয়্যিদুনা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল ইলিম মুবারকে উক্ত বারটি মাসের নাম ও ধারাবাহিকতা এভাবেই ছিলো। যা পবিত্র সুরাতুত্ তাওবাহ শরীফ উনার ৩৬ নং পবিত আয়াত শরীফ, তাফসীরের কিতাব এবং পবিত্র হাদীছ শরীফ ফিকির করলে স্পষ্ট বুঝা যায়। নিম্নে একই সঙ্গে হিজরী সাল অনুযায়ী ১২টি চন্দ্র মাসের নাম ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো।
১. পবিত্র মুর্হরমুল হারাম শরীফ (محرم الحرام شريف)
২. পবিত্র ছফর শরীফ (صفر شريف)
৩.পবিত্র সম্মানিত রবীউল আউওয়াল শরীফ (ربيع الاول شريف)
৪. পবিত্র রবীউছ্ ছানী শরীফ (ربيع الثاني شريف)
৫. পবিত্র জুমাদাল ঊলা শরীফ (جمادى الاولى شريف)
৬. পবিত্র জুমাদাল উখরা শরীফ (جمادى الاخرى شريف)
৭. পবিত্র রজবুল হারাম শরীফ (رجب الحرام شريف)
৮. পবিত্র শা’বান শরীফ (شعبان شريف)
৯.পবিত্র ও বরকতময় রমাদ্বান শরীফ (رمضان المبارك شريف)
১০. পবিত্র শাওওয়াল শরীফ (شوّال شريف)
১১. পবিত্র যুল্ ক্বা’দাহ শরীফ (ذو القعدة الحرام شريف)
১২. পবিত্র যুল্ হিজ্জাহ শরীফ (ذو الحجة الحرام شريف)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২২ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২২ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২২ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২২ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২২ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২৩ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে