১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি
, ০৬ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
ফেনীর সিভিল সার্জন অফিসে সরকারি চাকরি জন্য ১০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনার প্রধান আসামি পরশুরাম উপজেলার সাবেক সমন্বয়ক নাহিদ রাব্বিকে ফেনী জেলা এনসিপির আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এতে বিভিন্ন মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৭ সদস্যবিশিষ্ট জেলা এনসিপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফেনী জেলা শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত ও সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ। কমিটিতে বিতর্কিত নাহিদ রাব্বিকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
চলতি বছরের জুন মাসে ফেনীর সিভিল সার্জন অফিসে সরকারি চাকরি জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবির একটি অডিও ফাঁস হওয়ার পর দুজনের বিরুদ্ধে মামলা করেছে স্বাস্থ্য বিভাগ। গত ১৯ জুন রাতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইফতেখার হাসান ভূঁইয়া এ মামলা করেন। মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক নাহিদ রাব্বি (২৮) ও চাকরি প্রার্থী আব্দুল কাদেরকে আসামি করা হয়।
ফেনী আদালত সূত্রে জানা যায়, চাঞ্চল্যকর এই ঘুষ কেলেঙ্কারি মামলার দুই আসামির আইনজীবী পার্থ পাল চৌধুরী ও অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ। বর্তমানে ওই মামলার অভিযুক্ত নাহিদ রাব্বিসহ দুই আসামির ভয়েস কল রেকর্ড সিআইডির ঢাকার ফরেনসিক বিভাগে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রক্রিয়া চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন সেনাদের কাছে মোবাইল থাকায় সুবিধা পাচ্ছে ইরান, ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জামায়াত নেতার বিরুদ্ধে বিধবাকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঢাবির দুই হলে দুটি ফগার মেশিন দিলো দক্ষিণ সিটি, ৫০০ চারাগাছ পাচ্ছে ছাত্রদল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুগন্ধি জুঁই ফুল। সাদা তারার মতো ছোট ছোট ফুলে ভরে ওঠা এই সুগন্ধি লতাজাতীয় উদ্ভিদটি পূর্ণ প্রস্ফুটিত হলে চারপাশে ছড়ায় মনোমুগ্ধকর সুবাস। রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকা থেকে তোলা।
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আদালতের স্থগিতাদেশে আটকে থাকা ব্যাংক লোন ৩ বছরে বেড়ে ১ লাখ ৮২ হাজার ৪১৯ কোটি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গ্যাস সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশজুড়ে অপরাধ দমনে অভিযান জোরদার
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবাসিক ও শিল্পে গ্যাস সংকটে ভোগান্তি চরমে
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)