১০ লাখ গাজাবাসীকে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা আমেরিকার
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনে গোপনে আলোচিত এই পরিকল্পনাটি বর্তমানে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনাধীন রয়েছে।
এনবিসি’কে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিষয়টির সঙ্গে সরাসরি যুক্ত দুই ব্যক্তি এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তা জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই লিবিয়ার নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। তাদের মতে, এটি নিছক ধারণা নয়, বরং কূটনৈতিক স্তরে এর বাস্তবায়ন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, এই পুনর্বাসনের প্রস্তাবনার বিনিময়ে যুক্তরাষ্ট্র লিবিয়াকে দীর্ঘদিন আগে জব্দ করে রাখা কয়েক বিলিয়ন ডলারের সম্পদ মুক্ত করে দেওয়ার পরিকল্পনা করেছে। এসব তহবিল এক দশকেরও বেশি সময় ধরে হিমায়িত অবস্থায় রয়েছে। এই আর্থিক সুবিধার বিনিময়েই ফিলিস্তিনি শরণার্থীদের লিবিয়ায় গ্রহণে সম্মত হওয়ার কথা লিবিয়ার নেতৃত্বের কাছে তুলে ধরা হয়েছে।
মানবাধিকার সংগঠনগুলো এরই মধ্যে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, ফিলিস্তিনিদের এমনভাবে স্থানান্তর একটি মানবাধিকার লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে এবং এটি তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার হরণ করবে। এই পরিকল্পনার ভবিষ্যৎ কী হবে তা সময়ই বলবে, তবে একে কেন্দ্র করে আন্তর্জাতিক পরিম-লে বিতর্ক ইতোমধ্যে শুরু হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব?’
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি -স্বাস্থ্যমন্ত্রী
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসপাতালে সম্ভ্রমহরণের শিকার শিশুর মা, ৩ হিন্দু গ্রেফতার
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘বাণিজ্যচুক্তি নয়, এটি মার্কিন প্রশাসনের ‘হুকুমনামা’
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রবাসী ছেলের নতুন ভবনে ঠাঁই হলো না ৯৬ বছরের বৃদ্ধা মায়ের
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাদের ১২ মাস ফসল ফলে, এ সুযোগ কাজে লাগাতে হবে -কৃষিমন্ত্রী
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তের হোল্ডিং সেন্টারে শত শত মানুষ
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)