ঈদকে সামনে রেখে ছিনতাই আতংকে সাধারণ মানুষ
, ২০ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৯ মে, ২০২৫ খ্রি:, ৬ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর ব্যবসায়ী সমাজ ও সাধারণ মানুষের মাঝে বেড়েছে ছিনতাই আতঙ্ক।
যদিও থানা পুলিশ বলছে, কুরবানির পশুর হাট ও সাধারণ মানুষের জান-মাল রক্ষার্থে দিনে-রাতে কাজ করছেন তারা।
এরপরও দিন দিন বাড়ছে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ। এর ফলে ঈদকে সামনে রেখে এখানকার মানুষের মাঝে বাড়ছে চরম আতঙ্ক।
ভুক্তভোগীদের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তায় এসব ঘটনা ঘটছে। পুলিশ বলছে, তারা ছিনতাই ও চোরের উপদ্রব প্রতিরোধে সচেষ্ট রয়েছে।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেন, চুরি ও ছিনতাই রোধ এবং মানুষের জান-মালের নিরাপত্তায় পুলিশ সব সময় তৎপর। প্রতিনিয়ত এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হচ্ছে।
ঈদুল আজহাকে সামনে রেখে চুরি, ছিনতাই প্রতিরোধ ও নিরাপত্তা বিষয়ে উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহিদুল ইসলাম বলেন, ঈদের মৌসুমে ছিনতাইকারীরা যাতে মানুষের ক্ষতি করতে না পারে সে জন্য আমরা উত্তরা ডিভিশনকে বিশেষ নজরদারিতে রাখছি।
তিনি বলেন, বিশেষ করে আব্দুল্লাহপুর–কামারপাড়া ও আব্দুল্লাহপুর থেকে এয়ারপোর্ট গোলচত্ত¦র পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটে। এসব এলাকায় ফুট পেট্রোল মোতায়েন করা হয়েছে। পুলিশ সেখানে হেঁটে ডিউটি করছে। পাশাপাশি রয়েছে মোবাইল পেট্রোল টিম, যারা ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দিচ্ছে। তিনি আরও বলেন, আমাদের রয়েছে হোন্ডা পেট্রোল টিম। তারা সিভিল পোশাকে হোন্ডা মোটর সাইকেলে চলাফেরা করে, যাতে দুষ্কৃতকারীরা তাদের চিনতে না পারে। এই টিমের সঙ্গে রয়েছে ওয়্যারলেস, যাতে কোনো ঘটনা দেখলেই সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারে এবং ব্যাকআপ পার্টিকে ইনকাম করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাখাইনে গোলাগুলি-বিস্ফোরণ, টেকনাফ সীমান্তে আতঙ্ক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বরিশালে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জালিয়াতির মাধ্যমে নেয়া সরকারি বরাদ্দের বাইসাইকেল ফেরত দিলেন জামায়াত নেতা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় সড়ক থেকে তরুণীর মরদেহ উদ্ধার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খামেনির দাফন অনুষ্ঠানে রাশিয়ার প্রতিনিধিত্ব করবেন মেদভেদেভ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের কাছে এক ইঞ্চি ভূখণ্ডও ছাড়বে না লেবানন: প্রেসিডেন্ট আউন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)