১০০ বছরের সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় ‘মিল্টন’
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ফ্লোরিডা রাজ্যের দিকে ব্যাপক গতিবেগে ধেয়ে আসা হারিকেন ‘মিল্টন’ নিয়ে কঠোর সতর্কতা জারি করে বলেছে, এটি ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ মার্কিন রাজ্যে আঘাত হানা সবচেয়ে বিধ্বংসী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে।
বাইডেন বলেছে, আমি ফ্লোরিডাবাসীদেরকে এখনই বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এটি এখন জীবন-মৃত্যুর বিষয়।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, ফ্লোরিডায় স্থানীয় সময় বুধবার (৯ অক্টোবর) রাতে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মিল্টন’। ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা এবং শক্তিশালী ঢেউ আঘাত হানতে পারে।
স্থানীয় কর্তৃপক্ষ ফ্লোরিডার পশ্চিম উপকূলের সব মানুষকে বাধ্যতামূলকভাবে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। আর এমন নির্দেশনার পরই রাস্তায় ব্যাপক যানজট দেখা দেয়।
নির্দেশ দেয়া সত্ত্বেও যারা থেকে যাচ্ছে তাদের সতর্ক করে দিয়েছে টম্পার মেয়র জেন ক্যাস্টর। সে বলেছে, হারিকেন মিল্টন সেখানে বিপর্যয়কর প্রভাব ফেলবে। যদি নির্দেশনা অনুযায়ী সরে না যায়, তাহলে নিশ্চিতভাবে মারা যাবে। মানুষকে সরে যেতে হবে। সত্যি বলতে, আমি আমার জীবনে এমন কিছু (হারিকেন) আগে কখনো দেখিনি।’
হারিকেন হেলেনের ক্ষত এখনো কাটেনি। এর মধ্যেই নতুন করে হারিকেন মিল্টন ফ্লোরিডার বাসিন্দাদের বড় হুমকির মুখে ঠেলে দিয়েছে
গত ২৬ সেপ্টেম্বর ফ্লোরিডার উপকূলে আঘাত হেনেছিল ক্যাটগরি ৪ হ্যারিকেন ‘হেলেন’। শক্তিশালী সেই ঝড়ের আঘাতে ফ্লোরিডাসহ যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ৫টি অঙ্গরাজ্যে প্রাণ হারিয়েছে হাজারেরও বেশি বাসিন্দা। ধ্বংস হয়েছে হাজার হাজার ঘর-বাড়ি।
ফ্লোরিডার আনা মারিয়া শহরে নিজের ঘরটি মেরামত করতে হিমশিম খাচ্ছে এমএল ফার্গুসন। গত মাসে হারিকেন হেলেনে তার ঘরটি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফার্গুসন বলেছে, ‘হেলেনের চেয়ে অনেক বেশি ভয়াবহ হতে পারে হারিকেন মিল্টনের প্রভাব। আমার গাড়িটি মেরামতের অযোগ্য হয়ে পড়েছে। আমাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়েছে। আমার জিনিসপত্রও নষ্ট হয়ে গেছে। এই ঘূর্ণিঝড়ের পর আমি প্রকৃত অর্থে গৃহহীন হয়ে পড়ব।’
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।