-১০০ দিনে আমরা ইসরাইলের ১ হাজার সামরিক যান ধ্বংস করেছি : হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা এ পর্যন্ত গাজা উপত্যকায় শত শত ইসরাইলি সামরিক যান ধ্বংস কিংবা অচল করে দিয়েছে।
এক অডিও বার্তায় হামাসের সামরিক বাহিনী আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা একথা জানান।
তিনি বলেন, উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল দিয়ে গাজা উপত্যকায় যেসব ইসরাইলি সামরিক যান ঢুকেছিল সেগুলোর মধ্যে গত ১০০ দিনে আমরা ১,০০০ যানে হামলা চালিয়েছি। ফলে এসব যান আংশিক বা সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
গত ১০০ দিনে গাজা উপত্যকায় হামাস ‘শত শত সফল অভিযান চালিয়েছে’ বলে জানান আবু উবায়দা। তিনি বলেন, দখলদার সেনাদের বিরুদ্ধে আমাদের যুদ্ধের পরিধি দিন দিন বাড়ছে এবং সে যুদ্ধের আগুনে শত্রু বাহিনী ও তাদের পৃষ্ঠপোষকরা জ্বলেপুড়ে মরছে।
গাজা আগ্রাসনে ইসরাইলি বাহিনী এ পর্যন্ত যেসব সাফল্য অর্জনের দাবি করেছে তা নাকচ করে দেন হামাসের এই সামরিক মুখপাত্র। তিনি বলেন, ইহুদিবাদীরা আমাদের অস্ত্রাগার, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্ল্যাটফর্ম ও বহু কিলোমিটার টানেলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা অথবা ধ্বংস করার যে দাবি করছে তা হাস্যকর। এমন একদিন আসবে যেদিন এসব দাবি মিথ্যা প্রমাণিত হবে।
গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হওয়ার আগে দখলদার শক্তির সাথে কোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন আবু উবায়দা। তিনি বলেন, ‘ইসরাইলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আলোচনার কোনো অর্থ হয় না।’
অডিও বার্তার অন্যত্র হামাসের মুখপাত্র তাদের হাতে আটক ইসরাইলি বন্দিদের প্রতিও ইঙ্গিত করেন।
তিনি বলেন, ইসরাইলি বাহিনীর আগ্রাসনের কারণে গত কয়েক সপ্তাহে বহু ইসরাইলি বন্দির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তাদের অনেকেই নিহত হয়েছে।
তিনি বলেন, বাকিদের জীবনও প্রতি মুহূর্তে ইসরাইলি আগ্রাসনের সামনে বিপন্ন হয়ে পড়ছে। আর তাদের ভাগ্যে যা কিছু ঘটছে তার পুরো দায় দখলদার শক্তিকে নিতে হবে।
আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিচার শুরু, সমর্থন বাংলাদেশের:
অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের মামলায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক বিচার আদালতের মুখোমুখি হয়েছে ইসরায়েল। গত ২৯ ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলাটি দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এ মামলায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অব্যাহত হামলা হাজার হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিকের প্রাণ কেড়ে নিয়েছে। যাদের অধিকাংশই নারী ও শিশু।
এই পরিকল্পিত আগ্রাসনকে গণহত্যা সনদসহ আন্তর্জাতিক আইনের স্পষ্ট অবজ্ঞা ও লঙ্ঘন বলে মনে করে বাংলাদেশ। তাই ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা যে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সেই আবেদনের সমর্থন করে।
বিবৃতিতে গণহত্যা কনভেনশনের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গণহত্যার অপরাধ প্রতিরোধ ও শাস্তির জন্য গণহত্যা কনভেনশনের অধীনে তাদের বাধ্যবাধকতাকে সম্মান করার জন্য সব রাষ্ট্রকে আহ্বান জানায়।
বিবৃতিতে আরও বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি সব ধরনের সামরিক অভিযান স্থগিত করা, গাজায় নিরাপদ, পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার অনুমতি দেয়ার যে অনুরোধ দক্ষিণ আফ্রিকা করেছে বাংলাদেশ সেটিকেও সমর্থন দিয়েছে। সেই সাথে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
ফিলিস্তিনের ওপর ইসরায়েলের দখলদারিত্বের অবসান ও একটি স্থায়ী সমাধান আশা করে বাংলাদেশ। সে জন্য ১৯৬৭ সালের আগে ফিলিস্তিন-ইসরায়েলের যে সীমানা ছিল সেটি বিবেচনায় নিয়ে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।