হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ
ইয়েমেনের হুথিরা জানিয়েছে যে, তারা গেল ২৪ ঘণ্টায় লোহিত সাগরে যুদ্ধবিমানবাহী জাহাজ ‘হ্যারি এস. ট্রুম্যান’ নামের একটি জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এমন তথ্য জানিয়েছেন।
ইয়াহিয়া সারি জানান, এই জাহাজটি থেকে হুথিদের লক্ষ্য করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র। তবে তাদের যোদ্ধাদের হামলায় যুদ্ধজাহাজ নিয়ে পিছু হঠতে বাধ্য হয় মার্কিন বাহিনী।
এছাড়াও ইসরাইলের বাণিজ্যিক শহর তেল আবিবেও তিনটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে।
২০২৩ সালের নভেম্বর থেকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরাইলগামী ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে হুথিরা।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।