শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হিজড়াদের কেন করুণার পাত্র বানাবেন? (১)

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪, সকাল ৬:১১

সরকারের হিজড়াদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছে। দাবী করা হচ্ছে, এর মাধ্যমে নাকি সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। মিডিয়াতেও হিজড়াদের নিয়ে অনেক ধরনের প্রচারণা আছে, যার মূল উদ্দেশ্য তাদের প্রতি মানুষের সহানুভূতি তৈরী করা। কিন্তু আসলেই কি তৃতীয় লিঙ্গ ঘোষণা করে তাদের প্রতি সহানুভূতি প্রদর্শন হয়েছে, নাকি তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে?
প্রকৃত অর্থে কেউ যদি হিজড়াদের জন্য কিছু করতেই চায়, তবে তাকে আগে জানতে হবে, হিজড়াদের সমস্যাটা আসলে কী? পৃথিবীতে জন্মের সময় সকল শিশুই সুস্থ স্বাভাবিক হয়ে জন্ম নেয় না। কিছু শিশু জন্মের সময় নানান সমস্যা বা অসুস্থতা নিয়ে জন্ম নেয়। যেমন- কোন শিশু জন্মান্ধ থাকে, কারো জন্মগত কানে সমস্যা থাকে, কারো হাতে সমস্যা থাকে, কারো পায়ে সমস্যা থাকে, কারো ঠোঁটকাটা হয় ইত্যাদি। তেমনি হিজড়া হচ্ছে তারা, যাদের জন্মের সময় প্রজনন অঙ্গে সমস্যা বা ত্রুটি থাকে। হিজড়ারা হচ্ছে অস্পষ্ট বা ত্রুটিযুক্ত প্রজনন অঙ্গ নিয়ে জন্মগ্রহণ করা শিশু। তাই তারা একধরনের প্রজনন বা লিঙ্গ প্রতিবন্ধী।
দেখা যায়, তাদের ত্রুটিয্ক্তু লিঙ্গ অনেক সময় অস্পষ্ট হয়। যা দেখে কেউ কেউ ভুল ঝুঝে। যেমন- জন্মের সময় ধাত্রী হয়ত অস্পষ্ট লিঙ্গ দেখে মন্তব্য করলো- “বাচ্চা ছেলে হয়েছে” কিন্তু বাচ্চা আসলে মেয়ে। তো ঐ বাচ্চাকে সবাই ছোট থেকে ছেলে মনে করা শুরু করলো। ছেলে হিসেবে বাবা-মা বড় করতে থাকলো। পোশাক-আশাক বেশ-ভূষা কিনে দিলো ছেলেদের মত। কিন্তু ছেলে যত বড় হয়, তার আচরণ আর ছেলেদের সাথে মিলে না, মেয়েদের সাথে মিলে। বয়ঃসন্ধিতে বিষয়টি আরো প্রকট হয়ে উঠে। দেখবেন- মাঝে মাঝে সংবাদ আসে, ঘুম থেকে উঠে অমুক ছেলে মেয়ে হয়ে গিয়েছে কিংবা ঘুম থেকে উঠে তমুক মেয়ে ছেলে হয়ে গিয়েছে। আসলে বিষয়টি ঘুম থেকে উঠার সাথে সম্পর্কিত না। বরং ঐ ব্যক্তি আগেই ছেলে বা মেয়ে ছিলো। কিন্তু লিঙ্গ জন্মগত অস্পষ্ট ছিলো। আর সেই অস্পষ্ট লিঙ্গ দেখে কেউ শুরুতে তার ভুল লিঙ্গ চিহ্নিত করেছে, যা বয়স বৃদ্ধির সাথে সাথে স্পষ্ট হয়ে প্রকৃত লিঙ্গ পরিচয় প্রকাশ পেয়ে যায়।
এ ধরনের অস্পষ্ট লিঙ্গ পরিচয়যুক্ত কোন শিশুকে যদি কোন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া হয়, তবে তিনি শিশুটিকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে বলে দেন, শিশুটি ছেলে নাকি মেয়ে। তবে পরিপূর্ণ সুস্থ হতে, অনেক সময় অপরেশনের প্রয়োজন হয়। সঠিক চিকিৎসা পেলে, শিশুটি পরিপূর্ণ ছেলে বা মেয়ের শরীর লাভ করে। বর্তমানে বাংলাদেশে এ ধরনের শিশুদের চিকিৎসা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালে ‘ডিসঅর্ডার অব সেক্স ডেভেলপমেন্ট বিভাগ’র উদ্বোধন হয়, যেখানে লিঙ্গে ত্রুটিযুক্ত শিশুদের চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়।
কয়েকদিন আগে এ বিষয়টি নিয়ে কথা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জন মুহম্মদ নজরুল ইসলাম আকাশের সাথে। তিনি কথা প্রসঙ্গে বলছিলেন, আমাদের কাছে অনেক বাবা-মা আসেন, যারা ঠিক বুঝতে পারেন না, তাদের সন্তানের লিঙ্গ পরিচয় কী? সন্তান ছেলে নাকি মেয়ে। এ অবস্থায় আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত বলে দেই তার সন্তান ছেলে অথবা মেয়ে। এটা শুনে তারা অনেক খুশি হয়। অনেকে খুশিতে আত্মহারা হয়ে যায়। কারণ বৈজ্ঞানিক পরীক্ষায় সে নিশ্চিত হয়, তার সন্তানের পুরুষ অথবা নারী হিসেবে একটি লিঙ্গ পরিচয় আছে। আর পুরুষ অথবা নারী হিসেবে লিঙ্গ পরিচয় লাভ করা অত্যন্ত জরুরী। কেউ চায় না, তার সন্তান পুরুষ বা নারী ভিন্ন অন্য কোন পরিচয়ে থাকুক।
-এস হাবীব

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬ জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্… ৩ অক্টোবর, ২০২৬