ভারতে মুসলিম বিদ্বেষ:
হিজাব পরা ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না -কর্ণাটক শিক্ষামন্ত্রী
, ১২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৫ মার্চ, ২০২৩ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতে বিজেপিশাসিত কর্ণাটকের হিন্দুত্ববাদী শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেছে, হিজাব পরা ছাত্রীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। সে জুমুয়াবার ওই মন্তব্য করে। আগামী ৯ মার্চ থেকে রাজ্যে দ্বিতীয় পিউসি পরীক্ষা শুরু হতে চলেছে। সূত্র : পারসটুডে।
অন্যদিকে, সুপ্রিম কোর্ট কর্ণাটকের প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রীদের হিজাব পরে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়ার জন্য দ্রুত তালিকাভুক্ত করার একটি আবেদন খারিজ করে দিয়েছে। একজন নারী আইনজীবী ভারতের প্রধান বিচারক ডিওয়াই চন্দ্রচূড়ের সমন্বিত বেঞ্চে বিষয়টি উল্লেখ করে। আইনজীবী বলেছে, পাঁচ দিন পর পরীক্ষা আছে, তাই আবেদন তালিকাভুক্ত করা হোক।
প্রধান বিচারক বলেছে, হোলির ছুটির পর এ বিষয়ে নতুন করে বেঞ্চ গঠন করা হবে। শিক্ষার্থীদের পক্ষে উপস্থিত আইনজীবী শাদান ফারাসাত প্রধান বিচারক ডিওয়াই চন্দ্রচূড়ের উদ্দেশ্যে বলেছে, তাদেরকে আগামী ৯ মার্চ থেকে সরকারি কলেজে পরীক্ষায় বসতে হবে।
শীর্ষ আদালত আইনজীবীকে জিজ্ঞাসা করে, কেন তাদেরকে পরীক্ষা দিতে বাধা দেওয়া হচ্ছে? ওই আইনজীবী বলেছে, হিজাব পরার কারণে।
আবেদনকারী পক্ষের আইনজীবী বলেছে, ‘কর্ণাটক সরকার পরীক্ষার দিন স্থির করেছেন। পরীক্ষার হলের ভিতর হিজাব পরে ঢোকা যাবে না বলে জানানো হয়েছে। সেজন্য আবেদনটি দ্রুত শুনানির আর্জি জানাচ্ছি।’
আবেদনকারী পক্ষের দাবি, হিজাব পরায় নিষেধাজ্ঞার কারণে বেশ কিছু ছাত্রী সরকারি স্কুল ছেড়ে বেসরকারি স্কুলে চলে গেছেন। কিন্তু পরীক্ষা দিতে তাদের সরকারি স্কুলে যেতে হবে। হিজাব পরার অনুমতি না পেলে তাদের একটা বছর নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে।
২০২২ সালের ১ জানুয়ারি কর্ণাটকের উদুপিতে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কিছু হিজাব পরিহিতা ছাত্রীকে ক্লাসে বসতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। কলেজ উন্নয়ন সমিতির সভাপতি ও বিজেপি বিধায়ক রঘুপতি ভট্ট সাফ জানায়, হিজাব পরিহিতরা ক্লাসে ঢুকতে পারবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আল-কুদস ব্রিগেড যোদ্ধাদের বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরনের পর ইসরায়েলি সন্ত্রাসীদের সামরিক যান।
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলো ট্রাম্প-মোজতবা খামেনি
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
১৫ বছরের কম বয়সীদের জন্য ‘সামাজিক মাধ্যম’ নিষিদ্ধ করলো আমিরাত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
লেবাননে নিষিদ্ধ রাসায়নিক ‘গ্লাইফোসেট’ ব্যবহার করছে দখলদার ইসরাইল
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২০৩০ সালের মধ্যে রেলপথে যুক্ত হবে কুয়েত, সৌদি, কাতারসহ ৬ দেশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সিন্ধু নিয়ে চরম উত্তেজনা, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্যালিফোর্নিয়ায় দাবানলে পুড়ল ২০৫৩ একর এলাকা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক দিনেই ২২ সন্ত্রাসী সেনা হতাহত হওয়ার কথা স্বীকার
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)