হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমকে সতর্ক করল সরকার
, ১৫ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০২ ছানী, ১৩৯৪ শামসী সন , ০১ জুলাই, ২০২৬ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে আদালতের বিদ্যমান নির্দেশনা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, আদালতের নিষেধাজ্ঞা কার্যকর থাকা অবস্থায় দেশের গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ভারতের সংবাদমাধ্যমে দেওয়া শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরলে তথ্য উপদেষ্টা বলেন, কিছু গণমাধ্যম আদালতের নির্দেশনা অনুসরণ করছে না।
এ বিষয়ে সরকার আপাতত সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছে। প্রয়োজন হলে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার এই মুহূর্তে কঠোর পদক্ষেপ নেওয়ার পথে হাঁটছে না। তবে গণমাধ্যমের উচিত আইন এবং আদালতের নির্দেশনার প্রতি সম্মান দেখিয়ে দায়িত্বশীল আচরণ করা। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টিও সরকার বিবেচনা করতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
তিনি আরও বলেন, বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশিত হলে তা বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যায়। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা বলবৎ থাকা অবস্থায় দেশের গণমাধ্যমে সেই বক্তব্য প্রচার করা সমীচীন নয় বলেই সরকারের অবস্থান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নতুন মুরগি বাজারে আসছে, গোশত হবে লাল, ডিম পাড়বে বেশি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঘরের মাটি খুঁড়ে স্বামীর লাশ উদ্ধারের পর স্ত্রী গ্রেপ্তার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কৃষি কর্মকর্তা রতন চন্দ্রকে বদলি
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১১ শতাংশ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে -ফখরুল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদ চলে নিজস্ব কার্যপ্রণালী বিধিতে -স্বরাষ্ট্রমন্ত্রী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যত্রতত্র উন্নয়নের নামে অর্থ ব্যয় করায় ফান্ড সংকটে ডিএনসিসি -প্রশাসক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আশ্রয়ণের ঘরে থাকছেন না ‘আশ্রিত’রা, বিক্রি করে দিয়েছেন অনেকে
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ বছরে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
খেলাপি ঋণ কমাতে বিশেষ এক্সিট সুবিধা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)