বিজ্ঞান
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা
, ২৮ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৮ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিজ্ঞান মুসলমান উনাদেরই অবদান
খালিক্ব মালিক রব মহান আল্লাহ তিনি অনেক অনুগ্রহ করে আমাদের সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন, যেন আমরা এই সীমিত সময়ে উনার আনুগত্যতা করে আল্লাহওয়ালা হয়ে আবার উনার কাছে ফিরে যেতে পারি। আর এই স্বল্পকালীন পৃথিবীর সময়ে আমরা যেন ভালোভাবে খেয়ে-পরে বেঁচে থাকতে পারি, সুস্থ থাকতে পারি সে কারণে তিনি আমাদের দিয়েছেন অফুরন্ত হালাল খাবার।
মহান আল্লাহ পাক তিনি আমাদের কল্যাণের জন্য কেবল হারাম বিষয়গুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করে দিয়েছেন অর্থাৎ নির্দিষ্ট হারাম বিষয়গুলো বাদ দিয়ে বাকী সবগুলো হালাল।
এখানে একটি বিষয় খুব উপলব্ধির, তা হচ্ছে- মহান আল্লাহ পাক যিনি এত অফুরন্ত হালাল খাবার তৈরি করেছেন, তো তিনি মুষ্টিমেয় হারাম খাবার না দিলেও পারতেন এবং তিনি তো সব কিছু করতেই সক্ষম। এতে বোঝা যায় এই হারাম বিষয়গুলো থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে আনুগত্যের পরীক্ষা। রয়েছে হক্ব-নাহক্বের পার্থক্য এবং সন্তুষ্টি পাবার উপলক্ষ্য।
হালাল-হারামগুলোকে স্পষ্ট করার লক্ষ্যে মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক করেন-
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَن تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ ۗ الْيَوْمَ يَئِسَ الَّذِينَ كَفَرُوا مِن دِينِكُمْ فَلَا تَخْشَوْهُمْ وَاخْشَوْنِ ۚ الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا ۚ فَمَنِ اضْطُرَّ فِي مَخْمَصَةٍ غَيْرَ مُتَجَانِفٍ لِّإِثْمٍ ۙ فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
অর্থ: তোমাদের জন্যে হারাম করা হয়েছে মৃত জীব, রক্ত, শূকরের গোশত, যেসব পশু মহান আল্লাহ পাক উনার নাম মুবারক ব্যতীত অন্যের নামে উৎসর্গকৃত হয়, যা কণ্ঠরোধে মারা যায়, যা আঘাতের কারণে মারা যায়, যা উচ্চ স্থান থেকে পতনের ফলে মারা যায়, যা অন্য কিছুর সংঘর্ষের কারণে মারা যায় এবং যাকে হিংস্র জন্তু ভক্ষণ করেছে, অর্থাৎ সেই কারণে মারা যায়, কিন্তু যাকে তোমরা যবেহ করেছ তা ব্যতিত। যে পশু পূজার স্থানে যবেহ করা হয় এবং যা ভাগ্য নির্ধারক শর (তীর) দ্বারা বণ্টন করা হয়। এসব গুনাহর কাজ। আজ কাফিররা তোমাদের দ্বীন (পরাভূত হওয়া) থেকে নিরাশ হয়ে গেছে। অতএব, তাদেরকে ভয় করবে না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলাম উনাকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম। অতএব, যে ব্যক্তি তীব্র ক্ষুধায় কাতর হয়ে পড়ে; (নিষিদ্ধ বস্তু ভক্ষণ করে) কিন্তু কোনো গুনাহর প্রতি আকৃষ্ট না হয়ে, তবে নিশ্চয়ই মহান আল্লাহ তা’আলা ক্ষমাশীল। [পবিত্র সূরা মায়িদা: আয়াত শরীফ ৩]
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ ۗ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَىٰ أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ ۖ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ
অর্থ: যেসব পশুর উপর মহান আল্লাহ পাক উনার নাম মুবারক উচ্চারিত হয় না, সেগুলো থেকে ভক্ষণ করো না; এ ভক্ষণ করা গুনাহ। নিশ্চয় শয়তানরা তাদের বন্ধুদেরকে প্রত্যাদেশ করে- যেন তারা তোমাদের সাথে তর্ক করে। যদি তোমরা তাদের আনুগত্য করো, তাহলে তোমরাও মুশরিক হয়ে যাবে।” [পবিত্র সূরা আন’য়াম: আয়াত শরীফ ১২১]
এছাড়াও মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
الْيَوْمَ أُحِلَّ لَكُمُ الطَّيِّبَاتُ ۖ
অর্থ: আজ তোমাদের জন্য পবিত্র বস্তুসমূহ হালাল করা হলো। [পবিত্র সূরা মায়িদা: আয়াত শরীফ ৫]
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِّنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অর্থ: হে মুমিনগণ! এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য-নির্ধারক শরসমূহ, এসব গর্হিত বিষয় শয়তানের কার্য ব্যতিত কিছু নয়। অতএব, এগুলো থেকে সম্পূর্ণরূপে বেঁচে থাকো- যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। [পবিত্র সূরা মায়িদা: আয়াত শরীফ ৯০]
হালালের বিষয়টি ব্যাপক। উপার্জন, খাদ্য, বস্ত্র সব কিছুই হালাল হওয়া শর্ত।
-এবিএম রুহুল হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৫)
১৫ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিখ্যাত মুসলিম প্রকৌশলী রিদওয়ান আল-সাতীর আবিষ্কার করা উমাইয়া মসজিদের ঘড়ি
১০ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সভ্যতার বিকাশে মুসলমানদের গুরুত্বপূর্ণ আবিষ্কার উইন্ডমিল বা বায়ুকল
০৯ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৩)
০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (২)
২৫ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ও শল্যবিদ আবু মারওয়ান আবদুল মালিক ইবনে আবীল আলা ইবনে যুহর
১৩ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠাতা: কৃষিতে মুসলমানদের অবদান
২৭ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলমানদের সমস্ত কিছু চুরি করেই কাফির-মুশরিকরা আজ বিজ্ঞানী সেজেছে
২২ আগস্ট, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানরা আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রতিষ্ঠাতা: পদার্থ বিজ্ঞানে মুসলমানদের অবদান
২৫ জুলাই, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
২৩ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আর্দ্রতার সাথে গরম ঠান্ডা অনুভূতি
১৬ জানুয়ারি, ২০২৫ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












