বিজ্ঞান
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৮)
, ২৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ আশির, ১৩৯৩ শামসী সন , ১৬ মার্চ, ২০২৬ খ্রি:, ২ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিজ্ঞান মুসলমান উনাদেরই অবদান
ম্যাগনেসিয়াম স্টিয়ারেট (Magnesium Stearate, stearic acid): ওষুধ শিল্পে বিশেষভাবে ট্যাবলেট তৈরিতে প্রয়োজন হয়। হারাম প্রাণী থেকে হলে হারাম হবে বলে বলা হচ্ছে, তবে মলিকুলার মডিফিকেশন হলে হারাম হবে না।
Mono Glyceride (মনো গ্লিসারাইড): যখন প্রাণীর উৎস থেকে নেয়া হবে তখন হারাম আর উদ্ভিজ উৎস হলে হালাল।
পেপসিন (Pepsin): এক ধরণের ডাইজেস্টিভ এনজাইম যা শুকরের পাকস্থলীতে পাওয়া যায়। বাজারের অধিকাংশ পেপসিন শুকর থেকে। যা হারাম।
রেনিন জবহহরহ (Rennet): এক ধরণের প্রোটিন এনজাইম সাধারণত বিদেশী পনিরে থাকে। অধিকাংশ ক্ষেত্রে শুকরের উৎস থেকে হয়। যা খাওয়া হারাম।
শরটেনিং (Shortening): প্রাণীর উৎস থেকে নেয়া ফ্যাট ও তেল। সাধারণত শুকরের উৎস থেকে নেয়া।
ভ্যানিলা (Vanilla): সাধারণত বাজারে পাওয়া যায় ভ্যানিলিন যা কৃত্তিমভাবে প্রস্তুত করা হয়। প্রস্তুতের সময় এলকোহলের ব্যবহার হলেও পরে তা মূল উপাদানে থাকে না। কিন্তু ভ্যানিলা ফল থেকে সংগ্রহ করা ফ্লেভারে এলকোহল থাকে এবং সেগুলির দামও অনেক বেশী কারণ এলকোহল দ্বারা এক্সট্রাকশন করা হয়। ভ্যানিলিন পাউডার হালাল আবার এর দ্বারা তৈরি তরল ফ্লেভারেও “এলকোহল মুক্ত” লেখা থাকে। বাজারে হালাল ভ্যানিলিন বেশী পাওয়া যায় কারণ সেটি সস্তা।
ভিটামিন (Vitamins): প্রাণীজ উৎস হলে হারাম হবে। তবে অধিকাংশ ক্ষেত্রে হয় সিনথেটিক অথবা ভেষজ উৎস যা হালাল। তবে কিছু ভিটামিন ব্যক্টেরিয়া কালচার থেকে হয় সেগুলো হারাম হবে যেমন রিবোফ্লেভিন।
ছানার পানি (Whey): ক্রীম ও দইতে ব্যবহার করা হয়। প্রাণীর উৎস হলে হারাম হবে।
ট্রায়াসেটিন (Triacetin-1518): এটি একটি ক্যামিক্যাল কম্পাউন্ড যা খাদ্যে ব্যবহৃত হয়। ওষুধ শিল্পে প্লাস্টিসাইযার হিসেবে এর ব্যবহার রয়েছে। এটি হালাল হিসেবেই বিবেচ্য।
ট্রিপ্টোফেন (Tryptophan): এটি একটি প্রয়োজনীয় এমাইনো এসিড এবং হালাল।
ইউরিক এসিড (Uric Acid) -সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের অসুখে সাধারনত ইউরিক এসিড ব্যবহার হয়। সিনথেটিক ইউরিক এসিড হালাল।
ভ্যানিলা এক্সট্রাক্ট (Vanilla Extract) ভ্যানিলা এক্সট্রাক্ট করা হয় ইথানলের সাহায্যে ফলে, এজন্য তা হারাম। তবে বাজারে হালাল ভ্যানিলা ফ্লেভার পাউডার ও তরল অবস্থায় পাওয়া যায়।
ভিটামিনস (Vitamins): প্রাণী থেকে নেয়া হলে হারাম হবে। তবে বেশীরভাগ ক্ষেত্রেই সিন্থেটিক এবং উদ্ভিদ থেকে নেয়া হয়। তবে ভেড়ার লোমে থাকা লেনোলিন থেকে ভিটামিন ডি-৩ সংগ্রহ করা হয়।
ডধীবং: মোম আসে প্রাণী থেকে যেমন তিমি মাছের তেল, ভেড়ার উলের গ্রীজ। আসে বিভিন্ন পোকা থেকে। আসে মৌমাছি এবংবিভিন্ন গাছ থেকে। মৌমাছি এবং বিভিন্ন গাছ থেকে সংগ্রহ করা মোম ব্যবহার জায়িয। কিন্তু প্রাণীরগুলো মানুষের প্রয়োজন ছাড়া অন্যত্র ব্যবহার করা যেতে পারে। যেমন তিমি মাছের তেল মেশিনে ব্যবহার করা হয়ে থাকে। (সমাপ্ত)
-ফার্মাসিস্ট এবিএম রুহুল হাসান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কায়রোর ‘দারুল হিকমাহ’
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিজ্ঞানে মুসলমানদের অবদান:
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
একাডেমিক লাইব্রেরি
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুসলিম স্বর্ণালী যুগের লাইব্রেরির ধরণ ও পরিচালনা
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৩০০ কোটি মাইল দূরে ‘ধূমকেতুর জন্ম’ দেখছে বিজ্ঞানীরা
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবু আবদুল্লাহ মুহম্মদ আল ইদরিসী আল কুরতুবী আল হাসানী আস সাবতী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা (ধারাবাহিক) ৪. যমীন থেকে মেঘের দিকেঃ এটা বিরল প্রকৃতির।
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানরাই আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রতিষ্ঠাতা: মহাকাশ বিজ্ঞানে মুসলমানদের অবদান
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বিদ্যুৎ চমকানোর বিস্ময়কর বর্ণনা
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হালাল-হারাম পণ্য ও তার উপাদান নিয়ে কথা (৭)
০৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












