হালাল পন্থায় যোগাযোগ ও দ্বীন ইসলাম প্রচার প্রসারের একমাত্র মাধ্যম সীরাতুল মুস্তাকীমে দাখিল হওয়া সকলের দায়িত্ব কর্তব্য
প্রতি দিনের ন্যায় গত লাইলাতুল ইছনাইনিল আযীম (সোমবার) আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে ৯০ দিনব্যাপী ঐতিহাসিক মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা পবিত্র মিলাদ শরীফ পাঠ অতঃপর আজিমুশ্বান তওবা বাইয়াত মুবারক ও মক্ববুল মুনাজাত শরীফ শেষে মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
নসীহত মুবারক উনার মধ্যে তিনি বলেন- বর্তমান সময়ে সারাবিশ^ব্যাপী হালাল পন্থায় যোগাযোগ ও দ্বীন ইসলাম প্রচার প্রসারের একমাত্র মাধ্যম সীরাতুল মুস্তাকীমে দাখিল হওয়া সকলের জন্য দায়িত্ব কর্তব্য। ইহুদী নাসারা মুশরিকদের তথাকথিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তরালে মুসলমানদের ঈমান নষ্ট করার অপতৎপরতা রোধ করার জন্য সীরাতুল মুস্তাকীম প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে হারাম ছবি ভিডিও প্রচার বা প্রকাশ করার কোন সুযোগ নেই। গান বাজনা খেলাধুলার অপবিত্রতা থেকেও সীরাতুল মুস্তাকীম সম্পূর্ণভাবে মুক্ত। অবাধচিত্তে সকলে যেনো আহলে সুন্নত ওয়াল জামায়াতের আকীদা আমল ঐতিহ্য প্রকাশ প্রচার প্রসার করতে পারে সেই সুযোগ দুনিয়াতে একমাত্র সীরাতুল মুস্তাকীমেই রয়েছে। মানুষ জাহিল মুর্খ হবার কারণে এর গুরুত্ব অনুধাবন করতে পারছে না।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- ঈমানদার দাবী করে যিকির ফিকির না করলে কোনদিনই কিছু হাসিল করতে পারবে না। ইলমে তাসাউফ উনার সবক নিয়ে লতিফাগুলো জারী করতে হবে। শরীয়তের নিয়ম কানুনের উপর সবাইকে ইস্তেকামত থাকতে হবে। এজন্য আলেম উলামাদেরকে আজিমতের উপর ইস্তেকামত থাকা জরুরী। রোখসতে গেলেই শরীয়তের নিয়ম কানুনের উপর ইস্তেকামত থাকা যাবে না। আজকাল মানুষ টাচ মোবাইল হাতিফ ব্যবহার করে। ভালো কিছু করার নামে, ভালো কিছু দেখার নামে এসবের মধ্যে এমন অনেক কিছু করার সুযোগ দিয়ে রাখা হয়েছে যা হারাম টেলিভিশনেও থাকে না বলে জানা গেছে। কথিত আলেম উলামা নামধারীরা রোখসতের নাম দিয়ে এসব হাতিফ ব্যাবহারকে আমভাবে হালাল করার অপচেষ্টা করেছে। অথচ নানাপ্রকার হারাম কুফরী শিরকী নাজায়েজ কর্মকান্ডের অবাধ বাহন এসকল টাচ হাতিফ ব্যাবহার করা আমভাবে সম্পূর্ণ হারাম নাজায়েজ হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি সবাইকে হারাম নাজায়েজ কাজ হতে মুক্ত থাকার জন্য এবং নিশ্চিন্তে হালালভাবে দ্বীন ইসলাম উনার প্রচার প্রসার করার জন্য সীরাতুল মুস্তাকীমে দাখিল হবার জন্য দিকনির্দেশনা মুবারক দান করেন।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।