রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হালালের তাছির পড়লে হালাল কাজের প্রতি মানুষের আগ্রহ পয়দা হয়, অনুরূপ হারামের তাছির পড়লে মানুষ হারামের দিকে ধাবিত হয়

ঘটনা থেকে শিক্ষা
এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩, রাত ২:১৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪০
হালালের তাছির পড়লে হালাল কাজের প্রতি মানুষের আগ্রহ পয়দা হয়, অনুরূপ হারামের তাছির পড়লে মানুষ হারামের দিকে ধাবিত হয়
ইমামুল আইম্মাহ, মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি একটি ওয়াকিয়া বর্ণনা করেছেন, “জনৈক নাপিত এক বাদশাহর নিয়মিত চুল কাটতো। তার চিরাচরিত অভ্যাস অনুযায়ী একদা বাদশাহর চুল কাটতে কাটতে বললো, “বাদশাহ জাহাপনা! আপনার একান্ত আদরের দুলালীকে দিন, আমার ছেলের সাথে বিবাহ দেই।” কথা শুনে বাদশাহ কিংকর্তব্যবিমূঢ় হলেন। জবাবে নাপিতকে বলার কোন ভাষা পেলেন না। বাদশাহ চিন্তা করতে লাগলেন। একজন নাপিত কি করে তার ছেলের বিবাহের জন্য বাদশাহর একান্ত আদরের শাহযাদীর কথা চিন্তা করতে পারে? কিসে তাকে উদ্বুব্ধ করলো? ভাবতে ভাবতে বাদশাহ উক্ত ঘটনাটি স্বীয় উজিরে আযমকে জানালেন। উজিরে আযম তা শুনে তৎক্ষনাতই বললেন, “বাদশাহ জাহাপনা! আপনি কোন স্থানে বসে সে নাপিতের দ্বারা চুল কাটিয়েছেন?” বাদশাহ বললেন, “অন্যান্য দিন যে স্থানে চুল কাটাতাম আজকে সেখানে কাটাইনি। বরং অন্য একটি স্থানের প্রতি ইশারা করে বললেন, অমুক স্থানে আজ চুল কাটিয়েছি।” তখন উজিরে আযম বললেন, “জাহাপনা! আপনি যদি উক্ত স্থানের মাটি সরাতে আদেশ করতেন তাহলে আশা করা যায় এর রহস্য উন্মোচন করা সহজ হতো।”
উজিরে আযমের পরামর্শ মুতাবিক বাদশাহ তখন উক্ত স্থান খনন করতে বললেন। যথাসময়ে বাদশাহর আদেশ পালিত হলো। দেখা গেলো, সেখানে অনেক সোনা-চাঁন্দি, মনি-মুক্তা মজুদ। উজিরে আজম বললেন, “বাদশাহ জাহাপনা! মূলতঃ নাপিত এ স্থানে বসার কারণে এগুলোর প্রভাবেই আপনার শাহাযাদীকে স্বীয় ছেলের জন্য বিবাহর প্রস্তাব দেয়ার সাহস পেয়েছে।”
আর বাস্তবে তাই হলো, সে স্থান হতে সে সব মনি-মুক্তা, সোনা-চাঁন্দি উঠিয়ে নেয়ার পর পরবর্তী সময়ে বাদশাহ আবারো চুল কাটালো; কিন্তু আজ নাপিত সে সম্পর্কে কোন কথাই বললো না। বরং অতীত দিনগুলোর মত স্বীয় কর্তব্য সম্পাদন করে কিছু না বলে স্ব-স্থানে চলে গেল।
সুতরাং হালালের তাছির পড়লে যেমন হালাল কাজের প্রতি প্রেরণা জন্মে; তেমনি হারামের তাছির পড়লে মানুষ ইচ্ছায়-অনিচ্ছায় হারামের দিকে ধাবিত হয়। নানা প্রকার অপকর্মে জড়িয়ে পড়ে। আর মহান আল্লাহ পাক তিনি সেটাই বলেছেন,
وَالَّذِىْ خَبُثَ لَايَخْرُجُ اِلَّا نَكِدًا.
অর্থ: “যা অপবিত্র তা হতে অপবিত্র ব্যতীত কিছুই বের হয়না।” অর্থাৎ হারাম দিয়ে কখনও হালালের আশা করা যায়না। (পবিত্র সূরা আ’রাফ শরীফ: পবিত্র আয়াত শরীফ, ৫৮)
-০-

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ২ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ২ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ২ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৪ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে