বুধবার

হিজরী
০৭ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২০ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৮ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০৩ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

হার্ভেস্টার নিয়ে কৃষককে জিম্মি, কম দামে ধান কিনছে সিন্ডিকেট

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৭:৫৬

কুষ্টিয়া সংবাদদাতা:
দ্রুত সময়ে ধান কাটা, ঝাড়াই ও মাড়াই এর জন্য সরকার ভর্তুকিতে কম্বাইন্ড হার্ভেস্টার প্রদান করেছে। কিন্তু, সুবিধার ছিটেফোটাও পাচ্ছেন না কৃষক। উল্টো শ্রমিক সংকট আর বাড়তি মজুরির ফায়দা তুলতে শুরু করেছেন হার্ভেস্টার মালিক ও মিল মালিকেরা অনৈতিক সিন্ডিকেট গড়ে তুলে। সিন্ডিকেটের কবলে পড়ে এবার কৃষক কম দামে ধান বিক্রি করতেও বাধ্য হচ্ছেন।
কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে কম সময়ে ও অর্ধেক খরচে এসব কাজ করা সম্ভব বলে জানিয়েছেন মালিক ও কৃষক। কিন্তু, এটাকেই পূঁজি করেছেন কুষ্টিয়ার খাজানগর এলাকার মিল মালিক এবং কম্বাইন্ড হার্ভেস্টার মালিকেরা।
তারা হার্ভেস্টার ব্যবহারের জন্য কৃষকের কাছে গত বছরের তুলনায় বেশি অর্থ দাবি করার পাশাপাশি শর্ত জুড়ে দিয়েছেন তাদের কাছেই ধান বিক্রি করতে হবে। না হলে হার্ভেস্টার ভাড়া দেওয়া হবে না। বাধ্য হয়ে সিন্ডিকেটের বেধে দেওয়া মূল্যে গোলার ধান তাদের হাতে তুলে দিতে হচ্ছে।
কৃষক রফিকুল ইসলাম বলেন, এক বিঘা জমিতে শ্রমিক দিয়ে ধান কাটতে খরচ হয় পাঁচ হাজার টাকা। আর মেশিন দিয়ে কাটলে খরচ হয় দুই হাজার টাকা। গত বছর এক বিঘার জন্য হার্ভেস্টারের ভাড়া নেওয়া হতো এক হাজার চারশ’ টাকা। মালিকরা সিন্ডিকেট করে এবার দুই হাজার টাকা নিচ্ছে।
কৃষক বিশারত আলী বলেন, ‘ধান কাটা মেশিন মালিকের কাছে জিম্মি আমরা। তারা নিজেদের ইচ্ছামতো ধান কাটে। ওরা যে দাম বলে সেই দামে বিক্রি করলে ধান কাটে, না হলে কাটে না। আমি চার দিন ঘুরছি ধান কাটার জন্য’।
কৃষক জাহাঙ্গীর বলেন, যে ব্যাপারি ধান কেনেন তিনিই হার্ভেস্টার মেশিন নিয়ে এসে মাঠ থেকে ধান কেটে নিয়ে যান। এই সুযোগে হার্ভেস্টার ভাড়ার টাকা তারা কেটে রাখেন কৃষকের কাছ থেকে। ব্যবসায়ী আর হার্ভেস্টার মালিক যে দাম ধরে দিচ্ছেন সেই দামেই ধান বিক্রি করতে হচ্ছে।
তিনি বলেন, অন্য এলাকায় ব্যপারি বেশি থাকায় কৃষকেরা দাম ভালো পাচ্ছেন। কিন্তু আমাদের এলাকায় ব্যাপারি কম থাকায় দাম পাচ্ছি না ঠিকমতো।
কৃষক সুমন আলী বলেন, মেশিন দিয়ে ধান কাটার সুবিধা ও অসুবিধা রয়েছে। চাষের খরচ বেশি হলেও দাম পাচ্ছি না। অটো মিল মালিকরা ধান নিতে চাচ্ছে না। যার কারণে ধান কেটেও আমরা বিপদে পড়ছি।
কৃষক মনিরুল ইসলাম বলেন, মেশিনে ধান কাটার ফলে মাঠ থেকেই ধান বিক্রি করে দিয়ে টাকা নিতে পারছি। তবে ব্যাপারিরা যে দাম বলছে সেই দামেই বিক্রি করতে হচ্ছে।
ব্যবসায়ী পলান বলেন, হার্ভেস্টার নিয়ে এসে যেটুকু কেনার প্রয়োজন সেটুকু ধান কেটে আমরা কিনি। এতে কৃষকের সুবিধা। প্রতিদিনই ধান কেটে কিনে নিয়ে যাই।
হার্ভেস্টার চালক বিদ্যুৎ হোসেন বলেন, ব্যাপারিরা আমাদের নিয়ে আসে। তাদের প্রয়োজনমতো ধান কেটে দেই। অন্য কৃষকদের জমির ধানও কাটি। প্রতিদিন গড়ে ১৮-২০ বিঘা জমির ধান কাটতে পারি। দূরুত ভেদে ধান কাটার দাম কম বেশি হয়। বিঘাপ্রতি এক হাজার আটশ’ থেকে দুই হাজার টাকা খরচ নিচ্ছি।
কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক টিপু সুলতান সপন জানান, মাঠ পর্যায়ে যন্ত্রের সাহায্যে ধান কাটার ক্ষেত্রে কৃষকদের জিম্মির ব্যাপারে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ৮ ঘণ্টা আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ৮ ঘণ্টা আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ৮ ঘণ্টা আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ৮ ঘণ্টা আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ৮ ঘণ্টা আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ৮ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ৮ ঘণ্টা আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ৮ ঘণ্টা আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ৮ ঘণ্টা আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ৮ ঘণ্টা আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ৮ ঘণ্টা আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ৮ ঘণ্টা আগে