শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হাররার ঘটনা এবং ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের ফিরিস্তি (৫ম পর্ব)

এ্যাডমিন প্রকাশ: বুধবার, ২ জুলাই, ২০২৫, সকাল ৬:০৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪০
হাররার ঘটনা এবং ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের ফিরিস্তি (৫ম পর্ব)

৯. পবিত্র মদীনা শরীফ লুটপাট: ইয়াযীদ বাহিনী পবিত্র মদীনা শরীফবাসী উনাদের সমস্ত ধন-সম্পদ লুটপাট করে। তাদের চাহিদা মুতাবিক ধন-সম্পদ না পেলে বাচ্চা শিশু ও মহিলাদেরকেও শহীদ করে। নাঊযুবিল্লাহ! যেমন- তারা একজন আনছার মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে উদ্দেশ্য করে বলে- আমাদেরকে স্বর্ণ দিন, অন্যথায় আপনাকে ও আপনার কোলের শিশুকে শহীদ করবো। ইতিমধ্যে উনার কাছে ধন-সম্পদ যা কিছু ছিলো ছিনিয়ে নেয়া হয়েছে। তিনি উনার পরিচয় তুলে ধরেন। কিন্তু তারা উনার কথায় কর্ণপাত না করে তাদের চাহিদা মুতাবিক স্বর্ণ না দিতে পারায় উনার কোল থেকে দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে দেয়ালের সাথে অত্যন্ত জোরে আঘাত করে। ফলে উক্ত শিশু উনার মাথা ফেটে চৌচির হয়ে মগজ যমীনে ছিটকে পড়ে। তিনি শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন। নাঊযুবিল্লাহ! (সিমতুন নুজূম)
মূলত ইয়াযীদ বাহিনী পবিত্র মদীনা শরীফবাসী উনাদের উপর যে সীমাহীন যুলুম-নির্যাতন করেছে, সেটা ভাষায় প্রকাশ করা অসম্ভব।

মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহির উক্তি:
মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি বলে-
اَللّٰهُمَّ اِنْ عَذَّبْـتَنِـىْ بَـعْدَ طَاعَـتِـىْ لِـخَلِـيْـفَتِكَ يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) وَقَـتْلِ اَهْلِ الْـحَرَّةِ فَاِنِّـىْ اِذًا لَشَقِىٌّ
অর্থ: “আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! আপনার খলীফা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির পরিপূর্ণ ইতায়াত এবং পবিত্র মদীনা শরীফবাসী উনাদেরকে শহীদ করার পরও যদি আপনি আমাকে শাস্তি দেন, তাহলে নিশ্চয়ই আমি অত্যন্ত হতভাগা। ” নাঊযুবিল্লাহ! (তারীখে ইয়া’কূবী ২০৯ নং পৃষ্ঠা)

সম্মানিত শহীদ উনাদের সির বা মাথা মুবারক দেখে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির আনন্দ-উল্লাস:
আল্লামা হযরত ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেন-
اَنَّ يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) لَمَّا بَـلَغَهٗ خَبَـرُ اَهْلِ الْمَدِيْـنَةِ وَمَا جَرٰى عَلَيْهِمْ عِنْدَ الْـحَرَّةِ مِنْ مُسْرِفِ بْنِ عُقْبَةَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) وَجَيْشِهٖ فَرِحَ بِذٰلِكَ فَـرَحًا شَدِيْدًا
অর্থ: “পবিত্র মদীনা শরীফবাসী উনাদের উপর মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি কর্তৃক অত্যাচার, অবিচার, ব্যভিচার, খুন, লুটপাট ইত্যাদির সংবাদ যখন ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নিকট পৌঁছলো, তখন সে অত্যন্ত আনন্দ-উল্লাস করতে থাকে। ” নাঊযুবিল্লাহ! (আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্)
আল্লামা হযরত আবূ উমর শিহাবুদ্দীন আহমদ ইবনে মুহম্মদ ইবনে আবদু রব্বিহী আন্দালুসী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৩২৮ হিজরী শরীফ) তিনি লিখেন-
بَـعَثَ مُسْرِفُ بْنُ عُقْبَةَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) بِرُءُوْسِ اَهْلِ الْمَدِيْـنَةِ اِلـٰى يَـزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) فَـلَمَّا اُلْقِيَتْ بَـيْـنَ يَدَيْهِ جَعَلَ يَـتَمَثَّلُ بِقَوْلِ حَضْرَتْ اِبْنِ الزِّبَـعْرٰى رَضِىَ اللهُ تَـعَالـٰى عَنْهُ يَـوْمَ اُحُدٍ
لَيْتَ اَشْيَاخِىْ بِبَدْرٍ شَهِدُوْا ... جَزَعَ الْـخَزْرَجِ مِنْ وَقْعِ الْاَسَلْ
لَاَهَلُّوْا وَاسْتَـهَلُّوْا فَـرَحًا ... وَلَقَالُوْا لِـيَزِيْدَ لَا فَشَلْ
فَـقَالَ لَهٗ رَجُلٌ مِّنْ اَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِرْتَدَدْتَّ عَنِ الْاِسْلَامِ يَا يَـزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) قَالَ بَـلـٰى
অর্থ: “মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি পবিত্র মদীনা শরীফবাসী উনাদের কর্তিত সির মুবারকসমূহ ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নিকট প্রেরণ করে। যখন সেই কর্তিত সির মুবারকসমূহ তার সামনে রাখা হয়, তখন হযরত ইবনে যিবারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তিনি পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করার পূর্বে) উহুদের জিহাদের দিন যেই কবিতা পাঠ করেছিলেন, উনার সেই কবিতা দ্বারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি দৃষ্টান্ত দেয়। আর তা হচ্ছে- ‘বদর প্রান্তরে নিহত আমার পূর্বপুরুষরা যদি দেখতে পেত, মস্তক্বসমূহ দেহচ্যুত হচ্ছে দেখে খাযরাজ গোত্র শোক ও বিলাপ করছে। তাহলে তারা আনন্দে ফেটে পড়ত। এরপর অবশ্যই তারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে বলত- কাপুরুষ হয়ো না। ’ তখন একজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, হে ইয়াযীদ! তুই মুরতাদ হয়ে গেছিস। জবাবে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি বলে, হ্যাঁ। ” (ইক্বদুল ফরীদ ৫/১৩৯)
এতো জঘন্যতম নিষ্ঠুরতা, বর্বরতা, পাপাচার, নাফরমানী সবকিছুই সংঘটিত হয়েছে মাল‘ঊন ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নির্দেশে। তাহলে এই ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির চেয়ে বড় কাফির এবং চরম মাল‘ঊন আর কে হতে পারে? লা’নত ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির উপর, তার সাহায্যকারীদের উপর এবং তার সমর্থনকারীদের উপর অনন্তকালের জন্য।
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে আমাদের সবাইকে হাক্বীক্বী বিশুদ্ধ আক্বীদা, হুসনে যন ও ছহীহ সমঝ নছীব করুন। আমীন!
-মুহাদ্দিস ইবনে মারইয়াম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬