শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হাররার ঘটনা এবং ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের ফিরিস্তি (৪র্থ পর্ব)

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, সকাল ৫:৩৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪০
হাররার ঘটনা এবং ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের ফিরিস্তি (৪র্থ পর্ব)

৩. পবিত্র মসজিদে নববী শরীফ ও পবিত্র রওযা শরীফ উনাদের অবমাননা: ইয়াযীদ বাহিনী পবিত্র মসজিদে নববী শরীফ উনার অমার্জনীয় অবমাননা করে। এই স্থান মুবারক উনাকে তারা ঘোড়ার আস্তাবলে পরিণত করে। নাঊযুবিল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা শরীফ এবং পবিত্র মিম্বর শরীফ উনাদের মধ্যবর্তী স্থান মুবারক ঘোড়ার মলমূত্র দ্বারা কলুষিত করে। নাঊযুবিল্লাহ! (জযবুল কুলূব)
আল্লামা হযরত সামহূদী রহমতুল্লাহি আলাইহি তিনিসহ আরো অনেকে লিখেন-
وَجَالَتِ الْـخُيُـوْلُ فِـىْ مَسْجِدِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبَالَتْ وَرَاثَتْ بَـيْـنَ الْقَـبْـرِ وَالْمِنْۢـبَـرِ
অর্থ: “পবিত্র মসজিদে নববী শরীফ উনার মধ্যে ঘোড়াগুলো ঘুরে বেড়িয়েছিলো আর পবিত্র রওযা শরীফ এবং পবিত্র মিম্বর শরীফ উনাদের মধ্যবর্তী স্থান রওদ্বতুম মির রিয়াদ্বিল জান্নাহ্ মুবারক উনার মধ্যে মলমূত্র ত্যাগ করেছিলো। ” নাঊযুবিল্লাহ! (খুলাছাতুল ওয়াফা ১/২৯০)
৪. পবিত্র মদীনা শরীফ উনাকে জনশূন্য করে দেয়া: হযরত ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “ঐতিহাসিকরা লিখেছেন যে, পবিত্র মদীনা শরীফ তখন জনশূন্য হয়ে যান। মরুর পশুপাখিরা সেখানে মলমূত্র ত্যাগ করে। নাঊযুবিল্লাহ! পবিত্র মসজিদে নববী শরীফ কুকুরের বাসস্থানে পরিণত হয়। ” নাঊযুবিল্লাহ! (জযবুল কুলূব)
৫. পবিত্র মিম্বর শরীফ উনার অবমাননা: কিতাবে বর্ণিত রয়েছে-
فَـلَمْ يُـمَكِّنْ اَحَدًا دُخُوْلَ مَسْجِدِهَا حَتّٰـى دَخَلَتْهُ الْكِلَابُ وَالذِّئَابُ وَبَالَتْ عَلـٰى مِنْۢـبَـرِهٖ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: “(ঐ সময়) পবিত্র মসজিদে নববী শরীফ উনার মধ্যে কেউ প্রবেশ করতে পারেননি। যার কারণে সেখানে কুকুর ও হিংস্র প্রাণী প্রবেশ করেছে এবং পবিত্র মিম্বর শরীফ উনার মধ্যে ইস্তিঞ্জা (প্রস্রাব) করেছে। ” নাঊযুবিল্লাহ! (ফতহুল আলিয়্যিল মালিক ২/৩৫২)
৬. পবিত্র মসজিদে নববী শরীফ-এ জামায়াত নিষিদ্ধ: পবিত্র মসজিদে নববী শরীফ উনার মধ্যে ৩ দিন জামায়াত বন্ধ ছিলো। কেউ সেখানে প্রবেশ করতে পারেননি। যারাই প্রবেশ করতে চেয়েছেন, উনাদের প্রত্যেককেই শহীদ করা হয়েছে। নাঊযুবিল্লাহ! হযরত মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
اِلْـتَجَاَ النَّاسُ اِلـٰى حُجْرَةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمِنْۢـبَـرِهٖ وَالسَّيْفُ يَـعْمَلُ
অর্থ: “লোকজন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হুজরা শরীফ এবং পবিত্র মিম্বর শরীফ-এ আশ্রয় নিয়েছিলো; কিন্তু উনাদেরকে তরবারী দ্বারা টুকরো টুকরো করা হয়েছিলো। ” নাঊযুবিল্লাহ! (তাযকিরাতুল খাওয়াছ ৫৭৬ পৃষ্ঠা)
৭. পবিত্র রওযা শরীফ ও পবিত্র মসজিদে নববী শরীফ রক্তে পরিপূর্ণ হওয়া: ‘তাযকিরাতু খাওয়াছ’ কিতাবের ৫৭৬ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
وَخَاضَ النَّاسُ فِـى الدِّمَاءِ اِلـٰى قَـبْـرِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَامْتَلَاَتِ الرَّوْضَةُ وَالْمَسْجِدُ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা শরীফ পর্যন্ত মানুষ রক্তে হাবুডুবু খেয়েছিলো। আর পবিত্র রওযা শরীফ এবং পবিত্র মসজিদে নববী শরীফ রক্তে পরিপূর্ণ হয়ে গিয়েছিলো। ” নাঊযুবিল্লাহ!
৮. ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির দাস-দাসী হিসেবে বায়াত; অন্যথায় শাহাদাত: ইমাম ইবনে হাজম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
وَاَكْـرَهَ النَّاسُ عَلـٰى اَنْ يُّـبَايِعُوْا يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) عَلـٰى اَنَّـهُمْ عَبِيْدٌ لَهٗ اِنْ شَاءَ بَاعَ وَاِنْ شَاءَ اَعْتَقَ وَذَكَرَ لَهٗ بَـعْضُهُمْ اَلْبَـيْـعَةُ عَلـٰى حُكْمِ الْقُرْاٰنِ وَسُنَّةِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاَمَرَ بِقَتْلِهٖ فَضَرَبَ عُنُـقَهٗ
অর্থ: “ইয়াযীদ বাহিনীর সেনাপতি ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি পবিত্র মদীনা শরীফবাসী উনাদেরকে এই শর্তের উপর জোরপূর্বক বায়াত করিয়েছে যে, উনারা হচ্ছেন ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির দাস-দাসী। ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি ইচ্ছা করলে উনাদেরকে বিক্রি করতে পারবে, ইচ্ছা করলে উনাদেরকে আযাদ করে দিতে পারবে। নাঊযুবিল্লাহ! তখন একজন তাকে বলেন, বায়াত হতে হবে পবিত্র কুরআন শরীফ এবং পবিত্র সুন্নাহ শরীফ উনাদের হুকুমের উপর। তখন ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহির নির্দেশে ঐ ব্যক্তির মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয় অর্থাৎ উনাকে শহীদ করা হয়। ” নাঊযুবিল্লাহ! (রাসাইলে ইবনে হাজম, ফতহুল আলিয়্যিল মালিক)
-মুহাদ্দিস ইবনে মারইয়াম।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬