শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
জিহাদ

হাররার ঘটনা এবং ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের ফিরিস্তি (৫)

এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, সকাল ৪:২৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৫:৪০
হাররার ঘটনা এবং ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের ফিরিস্তি (৫)

কারণ ও প্রেক্ষাপট:

(পূর্ব প্রকাশিতের পর)
৬. ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির কুফরী কাজের প্রতিবাদ এবং তার বায়াত ভঙ্গ: পবিত্র মদীনা শরীফবাসী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এবং হযরত তাবিয়ী রহমতুল্লাহি আলাইহিম উনারা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির এই সকল কুফরী ও হারাম-নাজায়িয কাজের প্রতিবাদ করেন এবং তার বায়াত ভঙ্গ করেন। আল্লামা হযরত ইমাম ইবনে জাওযী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “৬২ হিজরীতে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি তার চাচাতো ভাই উছমানকে পবিত্র মদীনা শরীফ উনার শাসক পদে নিয়োগ করে। উছমান ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নিকট পবিত্র মদীনা শরীফ থেকে একটি প্রতিনিধি দল প্রেরণ করে। কিন্তু প্রতিনিধি দল ফিরে এসে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির সকল অপকর্ম প্রকাশ করে দেন। উনারা বলেন-
قَدِمْنَا مِنْ عِنْدِ رَجُلٍ لَيْسَ لَهٗ دِيْنٌ يَشْرَبُ الْخَمْرَ ويَعْزِفُ بِالطَّنَابِيْرِ وَيَلْعَبُ بِالْكِلَابِ وَاِنَّا نُشْهِدُكُمْ اَنَّا قَدْ خَلَعْنَاهُ وَقَالَ حَضْرَتْ اَلْمُنْذِرُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ اَمَا وَاللهِ لَقَدْ اَجَازَنِىْ مِائَةَ اَلْفِ دِرْهَمٍ وَلَا يَمْنَعُنِىْ مَا صَنَعَ اَنْ اَصْدُقَكُمْ عَنْهُ وَاللهِ اِنَّهٗ يَشْرَبُ الْخَمْرَ وَاِنَّهٗ لَيَسْكَرُ حَتّٰى يَدَعَ الصَّلَاةَ
‘আমরা এমন এক লোকের সাথে সাক্ষাৎ করে এসেছি যার কোনো দ্বীন নেই। সে মদ পান করে, গান-বাজনা করে ও কুকুরের সাথে খেলতামাশা করে। নিশ্চয়ই আমরা আপনাদেরকে সাক্ষ্য রেখে তার বায়াত ভঙ্গ করছি। ’ আর হযরত মুনযির ইবনে যুবাইর রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘সাবধান! মহান আল্লাহ পাক উনার ক্বসম! ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি আমাকে ১ লক্ষ দিরহাম উপহার হিসেবে দিয়েছিল। কিন্তু তার এই উপহার তার সম্পর্কে আপনাদের নিকট সত্য প্রকাশ করা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। মহান আল্লাহ পাক উনার ক্বসম! নিশ্চয়ই সে মদ খায় এবং মদ খেয়ে মাতাল হয়ে নামায ছেড়ে দেয়’। ” না‘ঊযুবিল্লাহ! (ওয়াফাউল ওয়াফা ১/১০৩)
১০ম হিজরী শতকের মুজাদ্দিদ হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, “পবিত্র মদীনা শরীফবাসী উনারা যেই কারণে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির বায়াত ভঙ্গ করেছিলেন, তা হলো- সে অত্যধিক পাপাচারে লিপ্ত ছিল। হযরত ইমাম ওয়াকিদী রহমতুল্লাহি আলাইহি তিনি বিভিন্ন সূত্রে বিশিষ্ট ছাহাবী হযরত আবদুল্লাহ ইবনে হানযালা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণনা করেন। তিনি বলেন,
وَاللهِ مَا خَرَجْنَا عَلٰى يَزِيْدَ (لَعْنَةُ اللهِ عَلَيْهِ) حَتّٰى خِفْنَا اَنْ نُّرْمِىَ بِالْحِجَارَةِ مِنَ السَّمَاءِ اِنَّهٗ رَجُلٌ يَنْكِحُ اُمَّهَاتِ الْاَوْلَادِ وَالْبَنَاتِ وَالْاَخَوَاتِ وَيَشْرَبُ الْخَمْرَ وَيَدَعُ الصَّلَاةَ
‘মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমরা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে তখন রুখে দাঁড়িয়েছি যখন আমরা নিশ্চিত হয়েছি যে, তার অপকর্মের প্রতিবাদ না করলে আমাদের প্রতি আসমান থেকে পাথর নিক্ষেপ করা হবে। কেননা ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি (হচ্ছে এমন নিকৃষ্ট লোক যে,) আপন মা, বোন ও মেয়েদেরকে বিয়ে করা বৈধ করেছে। আর সে প্রকাশ্যে মদ পান করে এবং নামায তরক করে’। ” না‘ঊযুবিল্লাহ! (তারীখুল খুলাফা)

পবিত্র মদীনা শরীফবাসী উনাদেরকে নিশ্চিহ্ন করে দেয়ার শপথ এবং উনাদের বিরুদ্ধে হাজার হাজার সৈন্য প্রেরণ:

আল্লামা আহমদ ইবনে ইসহাক্ব ইয়া’কূবী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ২৯২ হিজরী সনের পর) তিনি ‘তারীখে ইয়া’কূবী’ কিতাবে বলেন, যখন ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহির নিকট পবিত্র মদীনা শরীফবাসী উনাদের বায়াত ভঙ্গের সংবাদ পৌঁছলো, তখন সে মুসরিফ ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহির নিকট লোক প্রেরণ করে তাকে ফিলিস্তিন থেকে তার নিকট নিয়ে আসে। তখন ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহি অসুস্থ ছিলো। ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহিকে তার কামরায় প্রবেশ করায়। তারপর তার কাছে ঘটনা খুলে বলে। তখন সে ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলে-
يَا اَمِيْرَ الْمُؤْمِنِيْنَ وَجِّهْنِىْ اِلَيْهِمْ فَوَاللهِ لَاَدَعُّنَّ اَسْفَلَهَا اَعْلَاهَا يَعْنِـىْ مَدِيْنَةَ الرَّسُوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَّهَهٗ
“হে আমীরুল মু’মিনীন! আমাকে পবিত্র মদীনা শরীফবাসী উনাদের নিকট প্রেরণ করুন। মহান আল্লাহ পাক উনার ক্বসম! অবশ্যই অবশ্যই আমি মদীনাতুর রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অর্থাৎ পবিত্র মদীনা শরীফবাসী উনাদেরকে বিনাশ করে দিবো। ’ না‘ঊযুবিল্লাহ! তখন ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহিকে (বিশাল সৈন্যবাহিনীসহ) পবিত্র মদীনা শরীফে প্রেরণ করে। ” না‘ঊযুবিল্লাহ! (তারীখে ইয়া’কূবী ২০৯ নং পৃষ্ঠা)
ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি পবিত্র মদীনা শরীফবাসী উনাদের ব্যাপারে বলে-
لَيْسَ لَهُمْ اِلَّا هٰذَا الْغَشْمَةُ وَاللهِ لَاَقْتُلَنَّهُمْ
অর্থ: “উনাদের জন্য শুধু ঐ যালিমটিরই (ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহিকেই) প্রয়োজন। না‘ঊযুবিল্লাহ! মহান আল্লাহ পাক উনার ক্বসম! আমি অবশ্যই অবশ্যই উনাদেরকে শহীদ করবো। ” না‘ঊযুবিল্লাহ! (আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্ ৮/২৩৯)
ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি ইবনে উক্ববা লা’নাতুল্লাহি আলাইহিকে বলে, ‘যদি পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে প্রবেশে বাধাপ্রাপ্ত হও এবং বায়াত গ্রহণে পবিত্র মদীনা শরীফবাসী উনারা রাজি না হন, তাহলে তুমি ছোট-বড় নির্বিশেষে সকলকে শহীদ করবে। ৩ দিন পর্যন্ত এই কাজ চালিয়ে যাবে। কাউকে বাদ দেবে না। আর উনাদের ধন-সম্পদ লুটপাট করে নিবে। ’ না‘ঊযুবিল্লাহ! (জযবুল কুলূব)
অন্য বর্ণনায় রয়েছে, ‘যদি তুমি উনাদের উপর বিজয় লাভ করো, তাহলে পবিত্র মদীনা শরীফ উনাকে ৩ দিন হালাল ঘোষণা করবে। ’ না‘ঊযুবিল্লাহ! (আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্ ৮/২৩৯)
আল্লামা যারক্বানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
فَبَعَثَ اِلَيْهِمْ عَسْكَرًا عِدَّتُهٗ سَبْعَةٌ وَّعِشْرُوْنَ اَلْفَ فَارِسٍ وَخَمْسَةُ عَشَرَ اَلْفَ رَاجِلٍ
অর্থ: “তারপর ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি পবিত্র মদীনা শরীফবাসী উনাদের বিরুদ্ধে ২৭ হাজার অশ্বারোহী এবং ১৫ হাজার পদাতিক বাহিনী (মোট ৪২ হাজার সৈন্য) প্রেরণ করে। ” না‘ঊযুবিল্লাহ! (শারহুয যারক্বানী ১০/১৪২)
আর ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি প্রত্যেক সৈন্যকে ১০০ দীনার করে উপহার প্রদান করে। না‘ঊযুবিল্লাহ! (আল বিদায়াহ্ ওয়ান নিহায়াহ্ ৮/২৩৯) (চলবে)

-আল্লামা মুহাদ্দিছ মুহম্মদ আল আমীন।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৩ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৪ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩১) ১৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩০) ৭ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৮ তম পর্ব) ৬ অক্টোবর, ২০২৬