হামাস নেতারা কাতার থেকে ইরাক যাচ্ছেন!
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রবাসী নেতারা কাতার থেকে ইরাক চলে যাচ্ছেন বলে খবরে প্রকাশ। দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি প্রস্তাব মেনে না নেয়ায় তাদেরকে কাতার ছাড়তে হচ্ছে বলে গুঞ্জন রয়েছে।
দি ন্যাশনাল পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি সরকার গত মাসে হামাস নেতাদের গ্রহণ করার বিষয়টি অনুমোদন করে। সেখানে হামাস নেতাদের সুরক্ষা এবং অন্যান্য সুবিধা প্রদানের দায়দায়িত্ব ইরান নেবে বলে এক ইরাকি এমপি জানিয়েছেন। তবে হামাস এমন দাবি প্রত্যাখ্যান করে বলেছে, তাদের কাতার থেকে ইরাকে যাওয়া নিয়ে প্রকাশিত খবরে কোনো সত্যতা নেই।
দি ন্যাশনালে প্রকাশিত খবরে বলা হয়, হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া এবং ইরাকি ও ইরানি সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই ব্যবস্থা গ্রহণ করা হয়।
ইরানের সাথে ঘনিষ্ঠ ওই ইরাকি এমপি আরো দাবি করেন, হামাস নেতাদের বাগদাদে চলে আসা নিয়ে ইরাকি রাজনৈতিক গ্রুপগুলোর মধ্যে কোনো ঐকমত্য হয়নি। অনেকে মনে করছে, এর ফলে বাগদাদ ও ওয়াশিংটনের মধ্যে দূরত্ব আরো বাড়বে। কিন্তু এই মতানৈক্য সত্ত্বেও ইরাক সরকার হামাস নেতাদের বাগদাদে থাকতে দিতে রাজি হয়েছে। তবে ইরাকি সরকার এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
তবে কবে নাগাদ হামাস নেতারা বাগদাদে যাবে, তা এখনো চূড়ান্ত হয়নি। হামাস সম্প্রতি বাগদাদে একটি রাজনৈতিক অফিস খুলেছে। এই অফিসের দায়িত্বে রয়েছেন সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আল হাফি।
গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা স্থবির হয়ে পড়ার প্রেক্ষাপটে হামাস নেতারা বাগদাদ চলে যেতে পারেন বলে খবরটি প্রকাশিত হলো। যুদ্ধবিরতি প্রশ্নে অগ্রগতি না হওয়ার জন্য হামাসকে দায়ী করছে যুক্তরাষ্ট্র। তবে হামাস বলছে, দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইল স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি না হওয়ায় তা হচ্ছে না।
যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হলে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে কাতার থেকে হামাস নেতাদের বহিষ্কার করার হুমকি দেয়া হয়েছে বলেও জানা গেছে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজায় মানবিক বিপর্যয় বাড়িয়ে তুলছে
‘নেতানিয়াহু ও আইজেনকোট দু’টাই সন্ত্রাসী’
হামাসের বীরত্ব:
সাগরে প্রতিদিন সক্রিয় প্রায় ১০০ চীনা যুদ্ধজাহাজ, উদ্বেগে যুক্তরাষ্ট্র
আল ইহসান ডেস্ক: এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ …
ইয়েমেনে সেনা পাঠাচ্ছে না সিরিয়া, জানালো দামেস্ক
আল ইহসান ডেস্ক: সৌদি আরবের সঙ্গে সিরিয়ার সামরিক চুক্তির মূল লক্ষ্য সেনাদের প্রশিক্ষণ ও সামরিক সক্ষমতা বৃদ্ধি।…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।