রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
ইতিহাস

হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে

Asrar প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, সকাল ৬:০৮
হাজিব আল মানসুর: যে সেনাপতি পরাজিত হননি কোনো যুদ্ধে

মুহম্মদ ইবনু আবদিল্লাহ ইবনু আবি আমের। ইতিহাসে যিনি পরিচিত হাজিব আল মানসুর নামে। একাধারে তিনি ছিলেন একজন শাসক, একজন যোদ্ধা এবং একজন সেনাপতি। জীবনে তিনি ৫৪টি জিহাদে অংশগ্রহণ করেছিলেন এবং কখনো পরাজিত হননি। উনার পতাকা কখনো মাটিতে পতিত হয়নি। জিহাদের ময়দানে উনার মুখে থাকতো পবিত্র দরুদ শরীফ এবং সাথে থাকতো পবিত্র কুরআন শরীফ। তিনি পেয়েছিলেন সম্মানিত শহীদ উনার মর্যাদা।
হাজিব আল মানসুর দক্ষিণ আন্দালুসের জাজিরাতুল খাদরায় জন্মগ্রহণ করেন। শিশুকাল থেকেই উনার শিক্ষার ব্যবস্থা করা হয়। তিনি পবিত্র হাদীছ শরীফ বিষয়ে দক্ষ হয়ে ওঠেন। সাহিত্যচর্চাতেও উনার ব্যাপক আগ্রহ ছিলো। যুবক বয়সে তিনি উচ্চশিক্ষার জন্য কুরতুবায় গমন করেন। সেখানে পড়াশুনা শেষ করে স্থানীয় কাজী মুহম্মদ বিন ইসহাক সালিমের সহকারীর পদে কাজ শুরু করেন। এখানে তিনি উনার মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে সবার দৃষ্টি কাড়তে সক্ষম হন।
ঠিক এ সময় আন্দালুসের তৎকালীন শাসক হাকাম আল মুস্তানসির তার সন্তানের পড়াশুনার জন্য একজন উপযুক্ত লোকের সন্ধান করছিলেন। উনার মেধার কথা শুনে এ দায়িত্বে হাজিব আল মানসুরকেই নিযুক্ত করা হয়। সে সময় উনার বয়স ছিলো ৩০ বছর। কিছুদিনের মধ্যে তিনি শাসকের দরবারে নিজের মজবুত অবস্থান তৈরী করে নিতে সক্ষম হন। এরপর উনাকে টাকশাল এবং পরবর্তীতে সেভিলের কাজির দায়িত্ব দেয়া হয়। এর কিছুদিন পর তিনি উপকূলীয় অঞ্চলের তত্ত্বাবধায়কের দায়িত্বও পালন করেন। এরপর উনাকে উত্তর আফ্রিকার প্রধান কাজির দায়িত্ব প্রদান করা হয়।
এরপর আন্দালুসের শাসকের দায়িত্ব নিয়ে শুরু হয় নানা ফিৎনা এবং মুনাফিকী। নানা ঘাত-প্রতিঘাতের পর অবশেষে আন্দালুসের শাসন ক্ষমতায় আসেন হাজিব আল মানসুর। ক্ষমতায় এসেই তিনি খবর পান যে, আন্দালুসের উত্তর সীমান্তে খ্রিষ্টানরা বার বার হামলা চালাচ্ছে। খবর পাওয়া মাত্রই সুসজ্জিত এক বাহিনী নিয়ে তিনি উত্তরাঞ্চল অভিযানে বের হন। ৫২ দিনের এই অভিযানে তিনি হামা ও রাবজা দুর্গ বিজয় করেন। প্রচুর যুদ্ধলব্ধ সম্পদ ও বন্দীসহ তিনি কুরতুবায় ফিরে আসেন। করে ঢেলে সাজান পুরো শাসন কাঠামো। দুর্বল, ভীরু ও অযোগ্যদের বাদ দিয়ে সাহসী এবং শক্তিশালীদের নিয়োগ দেয়া হয়। এভাবেই তিনি আমিরিয়া সালতানাত প্রতিষ্ঠা করেন।
শাসনের ভিত মজবুত করে এবার তিনি নজর দেন আন্দালুসের পাশে অবস্থিত খ্রিষ্টান রাজ্যগুলোর দিকে। শুরু করেন এক দীর্ঘমেয়াদী অভিযান। যা চালু ছিলো ২৭ বছর ধরে। এই অভিযানের কোনো যুদ্ধেই তিনি পরাজিত হননি। তিনি ঘোড়া দাপিয়ে বেড়িয়েছেন উত্তরে বিস্কে উপসাগর ও আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত। উনার বাহিনী অতিক্রম করেছিলো এমন সব এলাকা যা কখনো কোনো সেনাপতি বা শাসক যেতে পারেনি। প্রতিটি যুদ্ধ শেষেই তিনি উনার কাপড়ের ধুলাবালি ঝেড়ে একটি বোতলে ভরতেন এবং বলতেন যেন উনার ইন্তেকালের পর এসব ধুলাবালি উনার কবরে দিয়ে দেয়া হয়।
একবার তিনি সংবাদ পান নাফার রাজ্যে তিনজন মুসলিম নারীকে একটি গির্জায় বন্দি করে রাখা হয়েছে। দ্রুত তিনি বিশাল এক বাহিনী প্রস্তুত করে উপস্থিত হন নাফার সীমান্তে। নাফার শাসক আতঙ্কিত হয়ে উনার সাথে দেখা করে জানায়- আপনারা কেন এসেছেন? তখন তিনি বলেন, তোমার রাজ্যের একটি গির্জায় তিন মুসলিম নারীকে বন্দি করে রাখা হয়েছে। তখন নাফার শাসক বলে, এ বিষয়ে আমি কিছুই জানি না। আমি দ্রুতই এর সমাধান করছি। সেই শাসক নিজ উদ্যোগে সেই তিন মুসলিম নারীকে উদ্ধার করে এবং এর সাথে জড়িত সকলকেই শাস্তি দেয়। এমনকি হাজিব আল মানসুরের আক্রমন থেকে রেহাই পেতে সেই গির্জাটি পর্যন্ত ভেঙ্গে ফেলে। এ থেকে বোঝা যায় উনার ভয়ে কতটা ভীত ছিলো তৎকালীন খ্রিষ্টান শাসকরা।
উনি ইন্তেকাল করার পর বিভক্ত হয়ে পড়ে আন্দালুস। খ্রিষ্টান শাসক আলফান্সো দখল করে নেয় হাজিব আল মানসুরের শহর মাদিনাতুস সালেম। আর এর পরবর্তী ইতিহাস অতি বেদনাদায়ক এবং করুণ।
-মুহম্মদ শাহ জালাল।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (৩য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজআজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে?সউদী রাজ পরিবারের পূর্বপ… ৩ ঘণ্টা আগে বাংলার বিশ্বাসঘাতক গণেশের মুসলিম নির্যাতনের করুণ ইতিহাস বাংলার সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের সময় গনেশ নামে এক আমলা ছিলো যে সুলতানের রাজস্ব ও শাসন বিভাগের দায়িত্বে ছ… ৪ দিন আগে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক ৫ দিন আগে ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার… ৮ নভেম্বর, ২০২৬ বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭) ৭ নভেম্বর, ২০২৬ ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র ৭ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২) উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা… ৭ নভেম্বর, ২০২৬ আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক ৪ নভেম্বর, ২০২৬ দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব) ১ নভেম্বর, ২০২৬ ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব) -একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল… ১ নভেম্বর, ২০২৬ হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১) নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা… ৩১ অক্টোবর, ২০২৬ ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩) এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ… ৩০ অক্টোবর, ২০২৬