হরিয়ানায় সহিংসতা: অর্থনৈতিক বয়কটের মুখে মুসলমানরা
-মুসলিম-অধ্যুষিত নুহ মুছে দেয়ার দাবি, হাত কাটার হুমকি
, ২৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৬ ছালিছ, ১৩৯১ শামসী সন , ১৫ আগস্ট, ২০২৩ খ্রি:, ৩১ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
ভারতের হরিয়ানা রাজ্যে হিন্দুত্ববাদীদের সহিংসতা শুরু হওয়ার পর হিন্দু উগ্র ডানপন্থি সংগঠনগুলোর তোপের মুখে পড়েছে সেখানে বসবাসরত মুসলিম সমাজ। এবার সামাজিক ও অর্থনৈতিকভাবেও মুসলিমদের বিধ্বস্ত করার ষড়যন্ত্র করছে হিন্দুত্ববাদীরা। মুসলমানদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত এবং তাদের গ্রাম থেকে বের করে দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। খবর আলজাজিরার।
গুর্জার একটি ব্যস্ত সড়কে শত শত সমর্থকের সামনে এক রিকশায় চড়ে লাউডস্পিকারে বলেছে, যদি কোনো দোকানদার মুসলমানদের কাজে রাখে তাহলে আমরা তাদের দোকানের বাইরে বয়কটের জন্য পোস্টার সাঁটাব এবং তাদের আমাদের সম্প্রদায়ের বিশ্বাসঘাতক হিসেবে ঘোষণা করব। এখানে শুধু হিন্দু হকাররা উপস্থিত থাকবে। দু’দিন পর যদি কোনো মুসলিম ফেরিওয়ালা পাওয়া যায়, তবে তার যা ঘটবে সে জন্য তারা দায়ী থাকবে না বলেছে সে। পরে গুর্জার আলজাজিরাকে বলেছে, আমি রোহিঙ্গাদের মতো বহিরাগত মুসলমানদের উচ্ছেদের কথা বলেছিলাম।
জেলায় প্রকাশ্যে উস্কানিমূলক ভাষণ দেয়া হয়েছে। মুসলিম-অধ্যুষিত নুহ জেলা মুছে দেয়ার দাবি এবং মুসলিমদের হাত কাটার হুমকি দেয়া হলো। আর তা করা হয়েছে প্রকাশ্য জনসভা আয়োজনের মাধ্যমে।
গত রোববার হরিয়ানার নুহ জেলার পালওয়ালে আয়োজিত মহাপঞ্চায়েতে থেকে ‘শিক্ষা দেয়ার’ দাবি ওঠে। এই মহাপঞ্চায়েতে যোগ দেয় বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদের কয়েক শ’ সমর্থক। হরিয়ানার পাশাপাশি উত্তরপ্রদেশ এবং রাজস্থান থেকেও অনেকে ওই মহাপঞ্চায়েতে আসে। ওই মঞ্চ থেকে কোনো রাখঢাক না করে সরাসরি উস্কানিমূলক ভাষণও দেয় একাধিক বক্তা। হিন্দু পরিবারের হাতে অস্ত্র তুলে দেয়া, মুসলিম-অধ্যুষিত নুহ জেলা তুলে দিয়ে অন্য জেলার সাথে মিশিয়ে দেয়ার মতো দাবিও ওঠে। সরাসরি মুসলিমদের নাম না করে এক বক্তা তো আবার বলেছে, ‘আপনি যদি আমাদের দিকে আঙুল তোলেন, আমরা হাত কেটে নেব।’ শুধু তাই নয়, ওই মহাপঞ্চায়েতে যোগ দেয়া অনেকের হাতেই অস্ত্র ছিল। আর যতজনকে নিয়ে মহাপঞ্চায়েত আয়োজনের অনুমতি দেয়া হয়েছিল, সেটার প্রায় ১০ গুণ বেশি মানুষ যোগ দিয়েছিল ওই কর্মসূচিতে (৫,০০০ জনের মতো আসে)।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বিতর্কিত বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রোহিঙ্গা সংকট নিরসনে ওআইসিকে কার্যকর ভূমিকা নেয়ার প্রস্তাব স্পিকারের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দশ বছর যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে ইরানের
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঢামেক হাসপাতাল থেকে অর্ধশত দালাল আটক
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে জড়ালে ব্যবস্থা -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে শুল্ক ছাড় ও ওয়ান স্টপ সার্ভিসের দাবি
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মৌজা রেটে দিতে হবে সম্পদ কর
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সিলেট অঞ্চলে পতিত জমিতে সবুজ বিপ্লব
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সড়ক উন্নয়নে বড় সমস্যা ভূমি অধিগ্রহণ -মন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি মাসে একদিন ডিএসসিসিতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের সাড়ে ৭ হাজার টাকা করে দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)