আলোকিত মহিলা ছাহাবী :
হযরত লায়লা বিনতে আবূ হাশমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
, ১১ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) মহিলাদের পাতা
হযরত লায়লা বিনতে আবূ হাশমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার নাম মুবারক লায়লা। উম্মে আব্দুল্লাহ উনার কুনিয়াত। বিখ্যাত ও পবিত্র কুরাইশ নসবের ‘আদী কবিলায়’ উনার বিলাদত শরীফ।
হযরত আমের ইবনে রবীআ আম্বরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে উনার নিকাহ মুবারক হয়।
পবিত্র দ্বীন ইসলাম উনার দাওয়াত পেয়ে আহালের সাথেই তিনি পবিত্র দ্বীন ইসলাম কবুল করে অতুলনীয় সৌভাগ্যের অধিকারিণী হন।
হযরত লায়লা বিনতে আবূ হাশমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি প্রথমে হাবশায় এবং পরে মহাপবিত্র মদীনা শরীফে হিজরত মুবারক করেন।
যে সকল সম্মানিত মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা প্রথমে হিজরত করেন, তিনি ছিলেন উনাদের একজন।
হযরত লায়লা বিনতে আবূ হাশমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার আরো একটি অন্যতম বৈশিষ্ট্য বা খুছুছিয়ত মুবারক এই যে, তিনি দুই ক্বিবলার দিকে মুখ করে নামায আদায় করেছেন। অর্থাৎ প্রথমে মুসলমান উনাদের ক্বিবলা ছিল পবিত্র বায়তুল মুকাদ্দাস শরীফ, পরে সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক ইচ্ছানুযায়ী মহান আল্লাহ পাক তিনি মুসলমানদের জন্য কা'বা শরীফকে ক্বিবলা করে দেন।
যেহেতু হযরত লায়লা বিনতে আবূ হাশমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ক্বিবলা পরিবর্তনের আগে পবিত্র দ্বীন ইসলাম কবুল করেছেন, তাই পবিত্র বায়তুল মুকাদ্দাস শরীফ উনার দিকে মুখ করে নামাজ পড়ার এবং ক্বিবলা পরিবর্তন হওয়ার পরে পবিত্র কা’বা শরীফ উনার দিকে মুখ করে নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছেন।
হাবশায় হিজরত মুবারক প্রসঙ্গে স্বয়ং হযরত লায়লা বিনতে আবূ হাশমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনার যবানীতে বলেন, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি তখনো পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করেননি। তাই কাফেররা আমাদের উপর অনেক নির্যাতন চালাতো। বাধ্য হয়েই আমরা আবিসিনিয়ায় হিজরত মুবারক করার জন্য প্রস্তুত হই।
কাফেলা রওনা হবে। আমি উটের পিঠে বসা। এমন সময় সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম (পবিত্র দ্বীন ইসলাম কবুলের পূর্বে) তিনি এসে জিজ্ঞেস করলেন, হে উম্মে আব্দুল্লাহ! আপনি কোথায় যাচ্ছেন? আমি বললাম, কাফেররা আমাদেরকে পবিত্র দ্বীন ইসলাম উনার জন্য অনেক কষ্ট দিয়েছে। মহান আল্লাহ পাক উনার জমিন সংকীর্ণ নয়। যেখানে স্থান পাব চলে যাব।
আমার জবাব শুনে সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার চেহারা মুবারকে আন্তরিকতা ও দয়া ফুটে উঠে। তিনি চলে যান।
হযরত আমের ইবনে রবীআ আম্বরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু আসলে আমি উনার নিকটে সবকিছু খুলে বলি।
আমার কথা শুনে আমার আহাল বললেন, আপনি কি চান যে, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি পবিত্র দ্বীন ইসলাম কবুল করুক? আমি বললাম হ্যাঁ, অবশ্যই চাই। সত্যিই, সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি পবিত্র দ্বীন ইসলাম কবুল করে পবিত্র দ্বীন ইসলাম উনার সম্মানিত ও বুলন্দী শান প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা দয়া দান ইহসান মুবারক করে সাইয়্যিদুনা মামদূহ হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার মুবারক নির্দেশনা অনুযায়ী পবিত্র দ্বীন ইসলাম উনার প্রতি ইস্তিক্বামত থাকার তাওফিক দান করুন। আমীন।
-আনজুম রেহনুমা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












