হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্পর্কে বদ মাযহাব, বদ আক্বীদা ও বাতিল ফিরক্বা কর্তৃক উত্থাপিত সমালোচনা সমূহের দলীলসম্মত জাওয়াব (১৩)
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৯ জুন, ২০২৪ খ্রি:, ২৬ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ফযীলত ও মর্যাদা:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ফযীলত ও মর্যাদা সম্পর্কে পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে। হযরত আবূ সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, এমন এক সময় আসবে যখন একটি কাফেলা (শত্রুদের বিরুদ্ধে) জিহাদ করবে। তখন তারা পরস্পরকে জিজ্ঞাসা করবে- তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন কি? যিনি একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। অর্থাৎ তোমাদের মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোন ছাহাবী আছেন কি? উনারা বলবেন, হ্যাঁ আমাদের মধ্যে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা উপস্থিত আছেন। তখন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা জিহাদের ময়দানে উপস্থিত থাকার বরকতে উক্ত কাফেলাকে (শত্রুদের উপর) বিজয় দান করা হবে। অতঃপর পুনরায় মানুষের উপর এমন এক সময় আসবে, যখন তাদের একটি বিরাট কাফেলা (শত্রুদের বিরুদ্ধে) জিহাদে লিপ্ত থাকবে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে; তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছেন কি? যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোন একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার ছোহবত লাভ করেছেন? অর্থাৎ উনাদের যে কারো ছোহবত মুবারক ইখতিয়ার করে তাবেয়ী হয়েছেন; এরকম কোন ব্যক্তি উপস্থিত আছেন কি? উনারা বলবেন, হ্যাঁ আমাদের মধ্যে এমন ব্যক্তিও আছেন যিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন। তখন হযরত তাবেয়ী রহমতুল্লাহি আলাইহিম উনারা জিহাদের ময়দানে উপস্থিত থাকার বরকতে উক্ত কাফেলাকে (শত্রুদের উপর) বিজয় দান করা হবে। অতঃপর লোকদের উপর এমন এক সময় আসবে, যখন তাদের একটি বিরাট কাফেলা (শত্রুদের বিরুদ্ধে) জিহাদে অংশগ্রহণ করবে। তখন তাদেরকে বলা হবে তোমাদের মধ্যে এমন কেউ আছেন কি? যিনি কোন তাবেয়ীর ছোহবত লাভ করেছেন? তারা বলবেন, হ্যাঁ আমাদের মধ্যে হযরত তাবেয়ী রহমতুল্লাহি আলাইহিমগণের ছোহবত লাভকারী হযরত তাবে-তাবেয়ী রহমতুল্লাহি আলাইহিম আছেন। তখন হযরত তাবে-তাবেয়ী রহমতুল্লাহি আলাইহিম উনারা জিহাদের ময়দানে উপস্থিত থাকার বরকতে উক্ত কাফেলাকে (শত্রুদের উপর) বিজয় দান করা হবে। (বুখারী শরীফ, মিশকাত শরীফ)
এখানে ফিকিরের বিষয় হলো- হযরত তাবে-তাবেয়ীন রহমতুল্লাহি আলাইহিম উনারা এত বড় ফযীলত লাভ করলেন কিভাবে? হযরত তাবিয়ীন রহমতুল্লাহি আলাইহিম উনাদের মুবারক ছোহবত লাভ করার কারণেই। যদি তাই হয়ে থাকে; তবে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মর্যাদা-মর্তবা কতটুকু হবে? বস্তুতঃ উনারা হলেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও সর্বোচ্চ স্তরের মর্যাদা ও সম্মানের অধিকারী। যা বলার অপেক্ষাই রাখেনা। কারণ উনারা সরাসরি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক ছোহবত লাভে ধন্য হয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












