রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার “চীশতী” নামকরণের তাৎপর্য

এ্যাডমিন প্রকাশ: শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪, রাত ১২:১০
হযরত খাজা ছাহেব রহমতুল্লাহি আলাইহি উনার “চীশতী” নামকরণের তাৎপর্য

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার মুর্শিদ ক্বিবলা উনার সিলসিলা চীশতীয়া তরীক্বার আদি পীর ও মুর্শিদ হযরত খাজা ইসহাক শামী চীশতী রহমতুল্লাহি আলাইহি পর্যন্ত পৌঁছেছে।
সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত খাজা উছমান হারুনী রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ। তিনি সাইয়্যিদুনা হযরত হাজী শরীফ জিন্দানী রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ। তিনি সাইয়্যিদুনা হযরত খাজা কুতুবুদ্দীন মওদুদ চীশতী রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ। তিনি সাইয়্যিদুনা হযরত খাজা নাছীরুদ্দীন আবু ইউসুফ চীশতী রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ। তিনি সাইয়্যিদুনা হযরত খাজা আবু মুহম্মদ চীশতী রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ ছিলেন। তিনি সাইয়্যিদুনা খাজা আবু আহমদ আবদাল চীশতী রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ। তিনি সাইয়্যিদুনা হযরত খাজা আবূ ইসহাক শামী চীশতী রহমতুল্লাহি আলাইহি উনার মুরীদ হওয়ার সৌভাগ্য লাভ করেছিলেন। এই মহান ব্যক্তিত্ব হতেই সর্বপ্রথম “চীশতী” নাম মুবারক ধারণের সূচনা হয়।
খোরাসান প্রদেশের অন্তর্গত কোন একটি গ্রামের নাম চীশ্ত। কুতুবুল আলম, শায়খুল মাশায়িখ সাইয়্যিদুনা হযরত খাজা আবূ ইসহাক শামী চীশতী রহমতুল্লাহি আলাইহি উনার বিলাদত শরীফ লাভের স্থান হচ্ছে শাম দেশ। কিন্তু খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বান্দাগণকে হিদায়েত দান, মা’রিফাত, মুহব্বত তালাশী বান্দাগণকে তা’লীম তালক্বীন দেয়ার জন্য তিনি সেই চীশ্তকে নিজের কেন্দ্রস্থল ও বাসস্থান করে নিয়েছিলেন। আর উনার সিলসিলাভুক্ত সকল বুযুর্গানে দ্বীনকে চীশতী বলা হয়।
কুতুবুল আলম, শায়খুল মাশায়িখ সাইয়্যিদুনা হযরত খাজা আবূ ইসহাক শামী চীশতী রহমতুল্লাহি আলাইহি তিনি চীশত এলাকাকে স্বীয় ফয়েয-তাওয়াজ্জুহ এর ঝরণাধারা প্রবাহিত করে দিয়েছিলেন। তিনি সেখানে “মাদরাসাতুল ফয়েয” নামে একটি দ্বীনি ইলিম শিক্ষার বিরাট প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। অসংখ্য-অগণিত বুযুর্গানে দ্বীন কুতুবুল আলম, শায়খুল মাশায়িখ, সাইয়্যিদুনা হযরত খাজা আবূ ইসহাক শামী চীশতী রহমতুল্লাহি আলাইহি উনার নিকট থেকে মা’রিফাত, মুহব্বত তথা তরীক্বত, হাক্বীক্বত উনাদের সবক হাছিল করেন। উনারা সবাই ইনসানে কামিল (পূর্ণমানব) হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন স্বীয় দায়িত্ব ও কর্তব্য পালনের লক্ষে। ফলশ্রুতিতে (চীশতী) নামটি প্রসিদ্ধি লাভ করে। সর্বোপরি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের নিকট উক্ত চীশ্ত নামটি মকবূল বা কবূল হয়। একারণে সেই চীশ্তী সবার কাছে প্রিয় ও পছন্দনীয় এবং সম্মানিত হয়ে উঠে।
আজ কেউই জানে না যে, চীশ্ত কোথায় অবস্থিত। তার আয়তন বা পরিধি কতটুকু। কিন্তু বুযুর্গানে দ্বীন, আল্লাহওয়ালা লোকগণের বরকতে ওই নাম মুবারকটি চিরকালের জন্য স্বরণীয় হয়ে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
প্রকৃতপক্ষে ইহা অত্যন্ত বিস্ময়ের কথা যে, এই মুবারক সিলসিলার মাধ্যমে লক্ষ লক্ষ ওলীআল্লাহ, গাউছ, কুতুব, আবদাল, নকীব, নুজাবাগণের আবির্ভাব ঘটেছে। উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নায়িব বা প্রতিনিধি হিসেবে উনার রেখে যাওয়া সম্মানিত দ্বীন ইসলাম উনার শিক্ষা সারা দুনিয়ায় ছড়িয়ে দেন।
বিশেষ করে প্রাচ্যের এমন কোন অঞ্চল নেই যেখানে এই সব তরীক্বার বুযুর্গানে দ্বীন চীশতীয়া তরীক্বার আলো পৌঁছাননি।
উল্লেখ রয়েছে যে, সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদে যামান, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত গরীবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি উনার পীর মুর্শিদগণের সিলসিলার সপ্তম উর্ধ্বতন পীর-মুর্শিদ ছিলেন শায়খুল উলামা ওয়াল মাশায়িখ সাইয়্যিদুনা হযরত খাজা আবূ ইসহাক শামী চীশতী রহমতুল্লাহি আলাইহি। যিনি সর্বপ্রথম এই পবিত্র ও মুবারক চীশতী উপাধি গ্রহন করেছিলেন। এই মহান ব্যক্তিত্বের পীর-মুর্শিদ ছিলেন কুতুবুল আকতাব, ফক্বীহুল মিল্লাত সাইয়্যিদুনা হযরত খাজা আবূ ইবরাহীম ইসহাক মামশাদ উলু দিনারী রহমতুল্লাহি আলাইহি। উনার পীর-মুর্শিদ ছিলেন সুলত্বানুল আরিফীন, মাখজানুল মা’রিফাত, সাইয়্যিদুনা হযরত খাজা আমীনুদ্দীন হুবায়রা বসরী রহমতুল্লাহি আলাইহি। আর উনার পীর-মুর্শিদ ছিলেন ইমামুল মুহাক্কিক্বীন, ফখরুল আরিফীন, সাইয়্যিদুনা হযরত খাজা হুযাইফা মারয়াশী রহমতুল্লাহি আলাইহি। আর উনার পীর-মুর্শিদ ছিলেন ফখরুল আউলিয়া সাইয়্যিদুনা হযরত শায়েখ ইবরাহীম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি। যিনি ইশকে ইলাহীর ডাকে পার্থিব বাদশাহীকে পদাঘাত করে ফকীরী অবলম্বন করেছিলেন। উনার পীর-মুর্শিদ ছিলেন সাইয়্যিদুল আউলিয়া, সায়িমুদ দাহর, সাইয়্যিদুনা হযরত ফুজাইল ইবনে আয়ায রহমতুল্লাহি আলাইহি।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ২ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ২ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ৩ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ৩ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ৩ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ৪ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে