হযরত উম্মে কায়েস বিন্তে মিহছান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
তিনি শুরুতেই পবিত্র মক্কা শরীফে দ্বীন ইসলাম গ্রহণ করেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট বাইয়াত গ্রহণ করেন। ফলে প্রাথমিক যুগের অপরাপর মুসলমানদের মত উনাকেও নির্যাতনের সম্মুখীন হতে হয়। পবিত্র মদীনা শরীফে হিজরতের অনুমতি পাওয়ার পর তিনি উনার পরিবারের অন্যান্য মুসলমান সদস্যের সঙ্গে পবিত্র মদীনা শরীফে হিজরত করে চলে আসেন।
তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার থেকে কয়েকটি হাদীছ শরীফ বর্ণনা করেছেন।
তিনি বলেন, আমি আমার পুত্রকে নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আসলাম, সে খাদ্য খাচ্ছিলো না। শিশুটি উনার মহাসম্মানিত নূরুল মুজাসসাম মুবারকে (জিসিম মুবারক) প্রস্রাব করে দিলো। তিনি পানি আনতে নির্দেশ দিলেন, পানি আনয়ন করা হলে তা প্রস্রাবের স্থানে ঢেলে দিলেন। (তাবাকাত)
হযরত উম্মে কায়েস বিন্তে মিহছান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, আমার এক পুত্রের মৃত্যুতে আমি খুবই বিচলিত হয়ে পড়েছিলাম। এমনকি গোসল প্রদান করতে বাধা দিয়ে বলেছিলাম, ঠান্ডা পানি দিয়ে আমার পুত্রকে গোসল দিয়ে মেরে ফেলো না। আমার ভ্রাতা হযরত উক্কাসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আমার বিষয়ে উল্লেখ করলে তিনি বলেছিলেন, এই মহিলার কি হলো? তিনি দীর্ঘজীবি হোন! (ইছাবা)
ঐতিহাসিকগণ বলেন, তিনি অত্যন্ত দীর্ঘ জীবন লাভ করেছিলেন। ইমাম নাসাঈ রহমতুল্লাহি আলাইহি বলেন, মহিলা ছাহাবীগণের মধ্যে আর কেউ এত দীর্ঘ জীবন লাভ করেছিলেন বলে আমাদের জানা নেই। (ইছাবা)
(সূত্র: তাবাকাত, উসুদুল গাবা, ইছাবা)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
আরও পড়ুন
সব ›
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ…
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।