স্বাস্থ্যকথা:
ঠান্ডা কাশি উপশমে করণীয়
, ০২ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ তাসি’, ১৩৯১ শামসী সন , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) মহিলাদের পাতা
কারণ :
ঠান্ডায় অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। ধুলাবালু কিংবা অন্য কোনো নির্দিষ্ট উপাদান, যেমন নির্দিষ্ট কোনো খাবার, প্রাণীর লোম কিংবা কার্পেটের তন্তুতে অ্যালার্জির সমস্যা লুকানো থাকতে পারে। কারও অ্যালার্জিজনিত সমস্যা রয়েছে, তার মানে এই নয় যে এর জন্য চিংড়ি, ইলিশ মাছ, গরুর গোশত সবই নিষিদ্ধ হয়ে গেল। কিংবা এমনটাও নয় যে, বাড়িতে কোনো লোমশ প্রাণী রাখা যাবে না। বরং খুঁজে বের করতে হবে, কোন জিনিসটির কারণে অ্যালার্জি হচ্ছে। কেবল সেই জিনিস এড়িয়ে চললেই তার হুটহাট ঠান্ডা-কাশির প্রবণতা অনেকাংশেই কমে আসবে। আনারস কিংবা পুঁইশাকেও অ্যালার্জি থাকতে পারে কারও। নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমেও নির্ণয় করা যায়, কার কোন জিনিসে অ্যালার্জি রয়েছে।
মধুর উপকারিতা:
কুসুম গরম চা কিংবা পানিতে মধু যোগ করে পান করতে পারেন। এতে মধুর উপকার যেমন পাবেন, তেমনি চা ও পানির স্বাদও বাড়বে। এর বাইরেও মধু খেতে পারেন নানাভাবে। সাদা চিনির এক বিকল্প হল মধু। শুধু চায়েই নয়, অন্যান্য খাবারেও চিনির পরিবর্তে মধু দিতে পারেন। মধুকে বলা হয় ঠান্ডার প্রতিষেধক। তাই মধু খেতেই পারেন। তবে মধুর উৎসটি যেন খাঁটি হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
সচেতনতা:
ঠান্ডা হাওয়া এড়িয়ে চলতে হবে যতটা সম্ভব। খেয়াল রাখুন, ঠান্ডা হাওয়া যাতে সরাসরি নাক-মুখ দিয়ে প্রবেশ করতে না পারে। তাই নাক-মুখ ঢেকে রাখুন। কানও ঢেকে রাখতে হবে ভালোভাবে। ঠান্ডা খাবার এড়িয়ে চলুন এই সময়। প্রতিদিন কিছু সময় রোদে কাটান।
কাশি হলে বাড়িতে যা করতে পারেন :
কুসুম গরম পানি কিংবা পানীয় গ্রহণ করতে পারেন। বাড়িতে সাধারণভাবে রং চা, কফি, স্যুপ তো খেতে পারেন। চায়ে লেবু, মধু, আদা, লবঙ্গ এসব উপকরণের যে কোনোটিও যোগ করতে পারেন। লেবু বা মধু যোগ করতে চাইলে চুলা থেকে চা নামানোর পর উত্তাপ খানিকটা কমে এলে অর্থাৎ কুসুম গরম হয়ে এলে এগুলো যোগ করা ভালো।
কুসুম গরম পানিতে লেবুর রস বা মধু যোগ করে খেতে পারেন।
বাসক পাতার রস কাশির উপশম করে।
ভিটামিন সি উত্তাপে নষ্ট হয়ে যায়। টাটকা, তাজা টকজাতীয় ফলে ভিটামিন সি পাবেন পর্যাপ্ত। ঠান্ডা-কাশি উপশমে সহায়তা করে ভিটামিন সি। তা ছাড়া শরীরের ম্যাজমেজে ভাব কমাতেও সহায়তা করে এই ভিটামিন।
খুসখুসে কাশি হলে মুখে আদা কিংবা লবঙ্গ রাখতে পারেন। চিবিয়ে রসটা গ্রহণ করলে তা কাশি কমাতে সাহায্য করবে।
-ডা. মুহম্মদ জর্জিস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হজ্জে মাবরুর বা মকবুল হজ্জ পালন করতে হলে কি কি থাকা শর্ত (১)
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পারিবারিক জীবনে একটি মারাত্মক ভুল যার সংশোধন নেই (২)
২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন উত্তম নারীর গুণাবলী
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তওবা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণনা
২৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশ্তে প্রবেশ করবে না
২৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হযরত তামাযির খুনসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
২২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












