আলোকিত মহিলা ছাহাবী :
হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৪ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহাসম্মানিত হাবীব মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “যারা বাইয়াতে রিদ্বওয়ানে অংশ নিয়েছেন উনারা জান্নাতে প্রবেশ করবেন”।
হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা পবিত্র বাইয়াতে রিদ্বওয়ানে অংশগ্রহণের গৌরব লাভ করেছিলেন।
হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বনু নাজ্জার গোত্রের প্রসিদ্ধ একজন মহিলা ছাহাবী ছিলেন। উনার ভাই হচ্ছেন বিখ্যাত ছাহাবী হযরত সালিত বিন কায়েস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, যিনি বদর যুদ্ধে অংশ নিয়েছিলেন। হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ক্বিবলা পরিবর্তনের পবিত্র আয়াত শরীফ নাযিলের সময় পবিত্র নামাযরত জামায়াতের একজন হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন।
হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত মুসআব বিন উমায়ের রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার দাওয়াতে পবিত্র দ্বীন ইসলাম কবুল করেন। তিনি উনার ছেলের নামে অধিক পরিচিত। আসলে উনার প্রকৃত নাম ছিল হযরত সালামা বিনতু কায়েস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা। উনার সম্মানিত দুই বোন হযরত উম্মু সুলাইম বিনতু কায়েস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা ও হযরত উমাইরা বিনতু কায়েস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনারা মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট পবিত্র দ্বীন ইসলাম কবুল করে ধন্য হয়েছিলেন।
হযরত উম্মু মুনযির সালামা বিনতু কায়েস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার আহাল (স্বামী) ছিলেন হযরত কায়েস বিন ছ’ছআ বিন ওহাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। উনার সম্মানিত পিতার নাম ও সম্মানিত আহালের নাম মিলে যাওয়ার কারণে তিনি উনার ছেলের নাম উম্মু মুনযির নামে অধিক পরিচিত ছিলেন।
মহাপবিত্র হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মাঝে মাঝে হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বাড়িতে তাশরীফ আনতেন। তিনি সেখানে দুপুরের খাবার খেয়ে দিনের বাকি অংশ বিশ্রাম নিতেন। হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার রান্না মুবারকের প্রশংসা করেছেন মহাপবিত্র হাবীব মাহবুব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি।
পবিত্র জুমুয়াবার হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বিশেষ খাবার রান্না করতেন। কারণ, মহাসম্মানিত হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং কয়েকজন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হযরত উম্মু মুনযির সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বেমেছাল খিদমত মুবারকে খুব সন্তুষ্ট ছিলেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যেনো দয়া দান ইহসান মুবারক করে আমাদেরকে ইমামুল উমাম সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার এবং উনার মহাসম্মানিত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মুহব্বতে খিদমত করার তাওফিক দান করেন। আমীন।
-আনজুম রেহনুমা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী। (২য় অংশ)
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (৩)
১১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিকিৎসা বিজ্ঞানের দোহাই দিয়ে খাছ সুন্নত অল্প বয়সে বিবাহের বিরুদ্ধাচরণ করা অপপ্রচার মাত্র; * মুসলিম সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামী, অনৈতিকতা ছড়িয়ে দেয়াই যার মূল লক্ষ্য। * চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অল্প বয়সে বিবাহ ক্ষতিকর নয়, বরং উপকারী।
০৯ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












