হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল দানশীলতা মুবারক (১০)
, ১৭ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২১ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৮ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৪ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবি‘আহ্ আলাইহাস সালাম উনার দানশীলতা মুবারক
কিতাবে আরো বর্ণিত রয়েছে, ‘হযরত আব্দুল্লাহ ইবনে রাফি’ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি (উনার সম্মানিতা বোন) হযরত বারযাহ্ বিনতে রাফি’ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, যখন (বাৎসরিক) হাদিয়া বের করা হলো, তখন সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিআহ্ আত্বওয়ালুু ইয়াদান আলাইহাস সালাম উনার জন্য নির্ধারিত সম্মানিত হাদিয়া মুবারক পাঠান। যখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবি‘আহ্ আত্বওয়ালুু ইয়াদান আলাইহাস সালাম উনার নিকট পেশ করা হলো, তখন তিনি বলেন- ‘আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! আপনি সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে সম্মানিত করুন! এই বণ্টিত সম্পদ আমার থেকেও অধিক হক্বদার হচ্ছেন সম্মানিত মুসলমান উনারা।
উনারা বললেন, এর পুরাটাই আপনার জন্য। তিনি বলেন, সুবহানাল্লাহ! (মহান আল্লাহ পাক তিনি পবিত্র, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও পবিত্র এবং হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম আমরাও পবিত্র। ) আর তিনি দিরহামগুলো কাপড় দ্বারা ঢেকে ফেললেন এবং বললেন, দিরহামগুলো ঢেলে দাও এবং তার উপর কাপড় রাখো।
অতঃপর আমাকে বললেন, আপনার হাত প্রবেশ করিয়ে এক মুষ্টি পরিমাণ গ্রহণ করে তা নিয়ে অমুক, অমুক গোত্রের উনার নিকটাত্মীয় এবং ইয়াতীমদের নিকট যান যতক্ষণ পর্যন্ত কাপড়ের নিচে কিছু বাকি থাকে।
তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবি‘আহ্ আত্বওয়ালুু ইয়াদান আলাইহাস সালাম উনাকে হযরত বারযাহ্ বিনতে রাফি’ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহা তিনি বলেন, হে হযরত উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম! মহান আল্লাহ পাক তিনি আপনার শান-মান মুবারক প্রকাশ করে দিন! মহান আল্লাহ পাক উনার ক্বসম! এটার মধ্যে আমাদের হক্ব রয়েছে।
তখন তিনি বলেন- কাপড়ের নিচে যা আছে, তা আপনাদের জন্য। অতঃপর আমরা কাপড়ের নিচে ৮৫ দিরহাম পেলাম। তারপর তিনি সম্মানিত দু‘আ মুবারক করেন,
اَللَّهُمَّ لَا يُدْرِكُنِـىْ عَطَاءٌ لِسَيِّدِنَا حَضْرَتْ اَلْفَارُوْقِ الْاَعْظَمِ عَلَيْهِ السَّلَامِ بَعْدَ عَامِىْ هٰذَا فَمَاتَتْ
‘আয় বারে এলাহী, মহান আল্লাহ পাক! এই বছরের পর সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার (বাৎসরিক) হাদিয়া যেন আমাকে না পায়। অতঃপর তিনি বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! (আত ত্ববাক্বাতুল কুবরা লি ইবনে সা’দ ৮/১০৯)
তাহলে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ আলাইহাস সালাম উনার দানশীলতা মুবারক কত বেমেছাল ছিলো সেটা বলার অপেক্ষাই রাখে না। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক সম্মানার্থে সকলকে হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের হাক্বীক্বী শান-মান, মর্যাদা মুবারক উপলদ্ধি করার তাওফীক দান করুন। আমীন!
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাশরের ময়দানে যে ৫টি প্রশ্নের উত্তর প্রত্যেককেই দিতে হবে
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
“প্রত্যেককে মু’মিনে কামিল হতে হবে” (১ম পর্ব)
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
১৬ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান, মেম্বার নাকি আহাল বা স্বামী? (৩)
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৭)
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি অবশ্যই ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবেন এবং বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন”
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












