হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের বেমেছাল দানশীলতা মুবারক (৪)
, ২০ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯২ শামসী সন , ২৩ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০৮ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) মহিলাদের পাতা
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার দানশীলতা মুবারক (২য় অংশ):
কিতাবে বর্ণিত রয়েছে-
يُرْوَى أَنَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى سيدتنا حضرت خَدِيجَةَ عليها السلام وَهُوَ مَغْمُومٌ فَقَالَتْ له مَا لَكَ ؟ فَقَالَ الزَّمَانُ زَمَانُ قَحْطٍ فَإِنْ أَنَا بَذَلْتُ الْمَالَ يَنْفَدُ مَالُكِ فَأَسْتَحْيِي مِنْكِ وَإِنْ أَنَا لَمْ أَبْذُلْ أَخَافُ اللَّهَ فَدَعَتْ قُرَيْشًا وَفِيهِمُ حضرت الصِّدِّيقُ عليه السلام قَالَ حضرت الصِّدِّيقُ عليه السلام فَأَخْرَجَتْ دَنَانِيرَ حَتَّى وَضَعَتْهَا بَلَغَتْ مَبْلَغًا لَمْ يَقَعْ بَصَرِي عَلَى مَنْ كَانَ جَالِسًا قُدَّامِي ثُمَّ قَالَتِ اشْهَدُوا أَنَّ هَذَا الْمَالَ مَالُهُ إِنْ شَاءَ فَرَقَّهُ وَإِنْ شَاءَ أَمْسَكَهُ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার নিকট উদ্বিগ্ন অবস্থায় আসলেন। মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট উদ্বিগ্নের কারণ জানতে চাইলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, বর্তমান সময়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে। যদি আপনার সম্পদ খরচ করতে থাকি তাহলে সেটা একদিন শেষ হয়ে যাবে। যার কারণে আপনার নিকট আমি লজ্জিত হবো। আর যদি সম্পদ না ব্যয় করি, (তাহলে মানুষের কী হবে?) আমি তো মহান আল্লাহ পাক উনাকে ভয় করি। এই কথা মুবারক শুনে, (সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি)
فدعت قريشاً وفيهم حضرت الصديق عليه السلام
‘কুরাইশদেরকে ডাকলেন। সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনিও সেখানে ছিলেন। তিনি বলেন-
فأخرجت دنانير وصبتها حتى بلغت مبلغاً لم يقع بصري على من كان جالساً قدامي لكثرة المال
‘অতঃপর মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার নিকট যতো দিনার ছিলেন অর্থাৎ সমস্ত মাল-সম্পদ বের করে আমাদের সামনে রাখলেন। ঐ সম্পদের পরিমাণ এত বেশি ছিল যে আমার সামনে বসা লোকটিকে আমি দিনারের প্রাচুর্য্যে দেখতে পাচ্ছিলাম না। ’ সুবহানাল্লাহ!
এরপর মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উপস্থিত সমস্ত কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন-
اشهدوا أن هذا المال ماله إن شاء فرقه وإن شاء أمسكه
‘আপনারা সবাই সাক্ষী থাকুন; আজ থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই সমস্ত সম্পদের মালিক। তিনি ইচ্ছা মুবারক করলে এগুলো ব্যয় করতে পারেন, রেখেও দিতে পারেন। ” সুবহানাল্লাহ! (তাফসীরে রাযী ৩১/২১৬, তাফসীরে নীসাপুরী ৬/৫১৮, আদ্বওয়ায়ুল বায়ান ফী ঈদ্বাহিল কুরআন ৮/৫৬২ ইত্যাদি)
এই ওয়াক্বেয়াহ মুবারক থেকেই বুঝা যায় মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আল ঊলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইাহস সালাম উনার দানশীলতা মুবারক কতো বেমেছাল ছিলেন। সুবহানাল্লাহ!
-মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সন্তানসম্ভাবা মহিলাদের বেশি বেশি খেজুর বা খুরমা খাওয়া প্রয়োজন
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
০৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহিলাদের সুন্নতী লিবাস, অলংকার ও সাজ-সজ্জা (১১)
০৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: সর্বোত্তম ঈমান উনার অধিকারী হওয়ার শর্তাবলী (২)
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
০৫ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তালাক দেয়ার অধিকারী কে? চেয়ারম্যান-মেম্বার নাকি আহাল বা স্বামী ? (২)
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
০৩ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মেহমানদারী করার মাধ্যমে উদযাপনে শাফায়াত মুবারক লাভ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












