পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
(ধারাবাহিক)
যেটা পবিত্র হাদীছ শরীফে উল্লেখ করা হয়েছে-
مَلْعُونٌ مَنْ عَقَّ لِوَالِدَيْهِ، لَعَنَ اللهُ مَنْ عَقَّ لِوَالِدَيْهِ
ঐ ব্যক্তি লানতপ্রাপ্ত, ঐ ব্যক্তির উপর মহান আল্লাহ পাক উনার লা’নত, যে তার পিতা-মাতার সাথে অসৎ আচরণ, অসৎ ব্যবহার করে থাকে। ঐ ব্যক্তির প্রতি মহান আল্লাহ পাক উনার লা’নত, সে লানতপ্রাপ্ত সে মালউন, (مَلْعُونٌ) যে তার পিতা-মাতার সাথে অসৎ আচরণ, অসৎ ব্যবহার করে সে লা’নতপ্রাপ্ত, সে মালউনের অন্তর্ভুক্ত।
যেটা পবিত্র হাদীছ শরীফে উল্লেখ আছে-
أَعْظَمُ النَّاسِ حَقًّا عَلَى الْمَرْأَةِ ؟ زَوْجُهَا قُلْتُ وَأَعْظَمُ النَّاسِ حَقًّا عَلَى الرَّجُلِ أُمُّهُ
মেয়েদের উপরে সবচাইতে বেশী হক্ব হচ্ছে, সবচাইতে বেশী হক্ব হচ্ছে স্বামীর।
أَعْظَمُ النَّاسِ حَقًّا عَلَى الرَّجُلِ أُمُّهُ
আর কোন পুরুষের উপরে সবচাইতে বেশী হক্ব হচ্ছে তার মায়ের। মেয়েদের জন্য স্বামী, ছেলেদের জন্য মা, সবচাইতে বেশী হক্বদার।
হযরত জাবির রদ্বিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন এক ব্যক্তি আসলেন,
اِنَّ رَجُلاً قَالَ: يَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنَّ لِي مَالاً وَّوَلَدًا، وَإِنَّ أَبِي يُرِيدُ أَنْ يَجْتَاحَ مَالِي،
এসে বললেন, আয় মহান আল্লাহ পাক উনার রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম,
إِنَّ لِي مَالاً وَّوَلَدًا،
যে, আমার অনেক সম্পদ রয়েছে এবং অনেক সন্তানও রয়েছে,
وَإِنَّ أَبِي يُرِيدُ
কিন্তু আমার পিতা
أَنْ يَجْتَاحَ مَالِي،
আমার সম্পদ বেশী বেশী খরচ করতে চান। এখন আমি কি করবো? ‘আমার অনেক সন্তান রয়েছে, অনেক মালও রয়েছে, তো আমার পিতা চাচ্ছেন আমার সম্পদ বেশী বেশী খরচ করার জন্য। এখন আমি কি করবো?
فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنْتَ وَمَالُكَ لِأَبِيكَ.
‘হে সন্তান, তুমি মনে রেখ, তুমি এবং তোমার মাল-সম্পদ সবই তোমার পিতার। তোমার পিতার ইখতিয়ার রয়েছে, তোমার সম্পদ থেকে ইচ্ছা মত ব্যয় করার। কাজেই সেখানে তোমার চু-চেরা, কীল-কাল করার অর্থাৎ কিছু বলার কোন অধিকার নেই। তোমার পিতা যদি খরচ করতে চান, ব্যয় করতে চান, তবে তার সে অধিকার রয়েছে। তুমি এবং তোমার সন্তান, তোমার মাল-সম্পদ, সবই তোমার পিতার। কাজেই তোমার পিতার খরচ করার হক্ব রয়েছে। বাধা দেয়ার অধিকার তোমার নেই। হ্যাঁ, যদি শরীয়তের খেলাফ হয়, শরীয়তসম্মত না হয় তাহলে সেটা অবশ্যই বলা যেতে পারে।
এ প্রসঙ্গে বলা হয়েছে, হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাছ রদ্বিয়াল্লাহু আনহু উনার প্রসঙ্গে বলা হয়েছে, উনি উনার মায়ের খুব অনুগত ছিলেন। সবসময় উনার মায়ের কথা মোতাবেক উনি কাজ করতেন। কিন্তু উনি যখন দ্বীন ইসলাম গ্রহণ করলেন, দ্বীন ইসলাম গ্রহণ করার পর উনার মা উনাকে বললেন, “হে ছেলে, তুমি তো আমার কথা ছাড়া কোন কাজ করোনি এ পর্যন্ত। কিন্তু তুমি আমার অনুমতি ছাড়া কি করে দ্বীন ইসলাম গ্রহণ করলে? এটা কেমন হলো।”
উনি বললেন, ‘হে আমার মা, যেহেতু আমি হক্ব দ্বীন এবং হক্ব মত পেয়েছি, মহান আল্লাহ পাক উনার রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পেয়েছি, সেহেতু আমি ঈমান গ্রহণ করেছি, দ্বীন ইসলাম গ্রহণ করেছি। আপনি আমার এ কাজে বাধা দিবেন না।’
তখন উনার মা বললেন যে দেখ, তুমি যদি দ্বীন ইসলাম ত্যাগ না করো, আমি খাদ্য খাবো না। আমি না খেয়ে মারা যাবো, সারা জীবন আরব দেশের লোকেরা তোমাকে বলবে, তুমি তোমার মায়ের হত্যাকারী। তুমি তোমার মাকে হত্যা করেছো। এখনও তোমার সময় রয়েছে, তুমি দ্বীন ইসলাম ছেড়ে দাও। এ কথা বলে উনার মা একদিন, একরাত না খেয়ে থাকলেন। এরপরও আরো কয়েকদিন একাধারে না খেয়ে থাকলেন।
উনি শেষ পর্যন্ত বললেন যে, হে আমার মা, আপনাকে মহান আল্লাহ পাক তিনি যদি একশতটা জান দেন, আপনি একটা একটা করে একশতটা জানও যদি বিসর্জন দেন, আমাকে দ্বীন ইসলাম ছাড়ার জন্য, আমি কিন্তু ছাড়বো না। আপনার জান দিতে পারবেন, কিন্তু আমার দ্বীন ইসলাম, আমি ছাড়বো না। এটা কখনও সম্ভব নয়। তখন উনার মা খাওয়া শুরু করলেন।
আরও পড়ুন
সব ›
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১)
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১)
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ…
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯)
মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ …
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয়
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।