হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৩)
শাহাদাত বরণ:
হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার খিলাফত মুবারককালে ভন্ডনবী মুসায়লামাতুল কাজ্জাবের বিরুদ্ধে ১২ হিজরী সনের সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূর, শাহরুল আ’যম শরীফ পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাসে সংঘটিত ইয়ামামার জিহাদে অংশগ্রহণ করেন এবং শাহাদাত বরণ করেন। (ইছাবা)
ফযীলত ও মর্যাদা:
হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন অতি মর্যাদাবান ছাহাবীর অন্তর্ভুক্ত। তিনি খুব সুন্দর করে লিখতে জানতেন এবং মাঝে মাঝে ওহী মুবারক লিখার দায়িত্বও পালন করেছেন। (ইছাবা)
উহুদের জিহাদে তিনি উনার নাক হারিয়েছিলেন, যে কারণে পরবর্তীতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে স্বর্ণের নাক লাগানোর জন্য বিশেষ অনুমতি দিয়েছিলেন, যদিও পুরুষদের জন্য স্বর্ণ ব্যবহার নিষিদ্ধ। ইহা উনার বিশেষ মর্যাদার পরিচায়ক। (ইছাবা, সিয়ারু আ’লামিন নুবালা)
হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যেভাবে পিতার সম্মুখে তরবারি নিয়ে দাঁড়িয়ে পিতাকে তার কপটতাপূর্ণ কথার প্রতিউত্তরে তাকে হেয় সাব্যস্ত করেছিলেন এবং তার নিকট থেকে তার নীচতার স্বীকৃতি নিয়েছিলেন, তা থেকেই উনার ঈমানী জোশের পরিচয় পাওয়া যায়। তাছাড়া নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুমতি মুবারক পেলে পিতাকে হত্যা করতেও প্রস্তুত ছিলেন।
তিনি ছিলেন মুনাফিক পিতার একজন সুসন্তান। পিতার কপটতাপূর্ণ জীবন সর্বদা উনাকে পীড়া দিত। (তাবাকাত)
বিপথগামী পিতাকে সত্য ও সঠিক পথে ফিরিয়ে আনার জন্য চেষ্টার কোন ত্রুটি তিনি করেননি। পিতার এ বিপথগামীতা সত্ত্বেও সন্তান হিসাবে তার প্রতি দায়িত্ব ও কর্তব্য যতটুকু পালন করা সম্ভব তিনি পালন করেছেন। ইসলামী হুকুম-আহকামের আওতায় থেকে এবং আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক অনুযায়ী সবসময় পিতার জন্য হিদায়েত কামনা করেছেন। পিতার মৃত্যুর পরেও মুক্তির আশা হিসাবে যা কিছু করার সবই করেছেন।
সূত্র: উসুদুল গাবা, ইছাবা, তাবাকাত, সিয়ারু আ’লামিন নুবালা। (সমাপ্ত)
-আল্লামা সাঈদ আহমদ গজনবী।
আরও পড়ুন
সব ›
পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা…
মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া
এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“…
দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩)
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব)
গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি…
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ…
ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।